সর্বশেষ

নেট বোলিং থেকে বিপিএলের মঞ্চে রুবেল ও সোহাগ

  • 1:44 am - December 02, 2025
  • পঠিত হয়েছে:১১৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২ ডিসেম্বর-চট্টগ্রামের রুবেল আর মাদারীপুরের সোহাগের গল্পটা একই। লেগ স্পিনার সোহাগ এখন ক্রিকেটাঙ্গনে পরিচিত মুখ, নেটে বোলিং করে সাবেক কোচ হাথুরুসিংহেকেও যিনি মুগ্ধ করেছিলেন। চট্টগ্রামের রুবেল মিস্ট্রি স্পিনে ঝলক দেখিয়েছেন।

আর দশটা সাধারণ দিনের মতো চট্টগ্রামের রুবেল মাঠের বাইরে অপেক্ষায় ছিলেন। জাতীয় দলের ক্রিকেটাররা আসবে, তাদেরকে নেটে বোলিং করবেন। তবে এখন রুবেলের আরোও একটা পরিচয় আছে, বিপিএলের দল রাজশাহী ওয়ারিয়র্সের একজন সদস্য তিনি

জীবন যুদ্ধে রুবেল এক সাহসী যোদ্ধা, বছর খানেক আগে মাকে হারিয়েছেন, রহস্যময় জীবনে নিজেকে গড়েছেন রহস্যময় স্পিনার হিসেবে, ঢাকা লীগ, এনসিএল মাতিয়ে সুযোগ পেয়েছেন বিপিএলে।

মোহাম্মদ রুবেল যোগ্যতা দিয়েই বিপিএলে সুযোগ করে নিয়েছেন, ঢাকা লিগ, এনসিএল যেখানেই সুযোগ পেয়েছেন পারফর্ম করেছেন, বিপিএলে ঝলক দেখাতেও মুখিয়ে আছেন।

মাদারীপুরের লেগস্পিনার সোহাগও এই মুহুর্তে চট্টগ্রামে, লিটন রিশাদদের নেটে বোলিং করেছেন, রিশাদের সাথে এই লেগির দারুন রসায়ন, বিপিএলে সুযোগ পাওয়ায় রিশাদ সোহাগকে অভিনন্দন জানিয়েছেন।

বিপিএলে ম্যাচ খেলার সুযোগ পেলে সোহাগ, রুবেলরা পারফর্ম করতে চান, একটা সময় জাতীয় দলেও প্রতিনিধিত্ব করতে চান।

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাপার দুর্গাপূজার ২০ বছর

ওটিএন বাংলা, ক্যানবেরা: দেবীর আরাধনা, সাংস্কৃতিক পরিবেশনা আর প্রজন্মের মেলবন্ধনে দুর্গাপূজা আয়োজনের দুই দশক উদ্‌যাপন করল বাংলাদেশ অস্ট্রেলিয়া পূজা অ্যাসোসিয়েশন—বাপা। ১৬ থেকে ১৮ অক্টোবর ক্যানবেরায়…

লুলার জয়ের স্বীকৃতি দিতে নারাজ বলসোনারোর ছেলে, ব্রাজিলে ফের রাজনৈতিক সংকটের শঙ্কা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা ঐতিহাসিক চতুর্থ মেয়াদে জয়ী হওয়ার পরও পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন ডানপন্থী সিনেটর ফ্লাভিও বলসোনারো।…

নিউজিল্যান্ডের ডানেডিনে দুর্গাপূজা: প্রবাসে বাঙালির সংস্কৃতি, সম্প্রীতি ও প্রজন্মের সেতুবন্ধন

ওটিএন বাংলা, নিউজিল্যান্ড: প্রবাসের মাটিতে দেবী দুর্গার আরাধনা, গান ও নৃত্যের পরিবেশনা আর আপনজনের সঙ্গে মিলিত হওয়ার আনন্দে উৎসবমুখর হয়ে উঠল নিউজিল্যান্ডের ডানেডিন। বাঙালি হিন্দুদের…

শেরে বাংলার জন্মদিনে বিনম্র শ্রদ্ধা

​বাঙালির রাজনৈতিক মুক্তি, স্বাধিকার ও গণতান্ত্রিক সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসে শেরে বাংলা এ কে ফজলুল হক এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান—এই দুই ক্ষণজন্মা পুরুষ…

ঢাকায় ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে ডিজিএফআইয়ের দুই সদস্যসহ গ্রেপ্তার ৬

ঢাকার মোহাম্মদপুরে এক ব্যবসায়ীকে আটকে রেখে ১০ লাখ টাকা চাঁদা দাবি, মারধর ও অপহরণের অভিযোগে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) দুই সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।…

বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন কারী তাশরীফ

গাজীপুরের টঙ্গীতে মাদরাসায় চুমু ও থাপ্পড়ের ঘটনাকে কেন্দ্র করে দেওয়া বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন কারী জুবায়ের আহমাদ তাশরীফ। গত রোববার (২৫ অক্টোবর) প্রকাশিত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au