ক্যানবেরায় বাপার দুর্গাপূজার ২০ বছর
ওটিএন বাংলা, ক্যানবেরা: দেবীর আরাধনা, সাংস্কৃতিক পরিবেশনা আর প্রজন্মের মেলবন্ধনে দুর্গাপূজা আয়োজনের দুই দশক উদ্যাপন করল বাংলাদেশ অস্ট্রেলিয়া পূজা অ্যাসোসিয়েশন—বাপা। ১৬ থেকে ১৮ অক্টোবর ক্যানবেরায়…
মেলবোর্ন ২ ডিসেম্বর-শিগগিরই নারীদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি প্রতিযোগিতা শুরুর ইচ্ছা প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
ঢাকার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এক অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। পুরুষদের পাশাপাশি তারা একই সাথে মেয়েদের বিপিএল আয়োজনের ইচ্ছাপোষণ করেন।
এ সময় তিনি বলেন, ‘আমি ঘোষণা দিতে চাই যে, আমরা খুব শিগগিরই নারী বিপিএল শুরু করছি। আপনারা যদি নিজেদের পুরুষ দলের পাশাপাশি নারীদের দল রাখতে চান, তাহলে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে।’
এর আগে, চলতি বছরের শুরুতে বিপিএল একাদশ আয়োজনে একই পরিকল্পনার কথা জানানো হলেও সেটি বাস্তবায়ন হয়নি। তবে নতুন করে বুলবুলের ঘোষণা নারী ক্রিকেটের উন্নয়নে বিসিবির অঙ্গীকারকে আরও দৃঢ় করল বলেই মনে করা হচ্ছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au