সর্বশেষ

অবশেষে বুড়িমারী স্থলবন্দর দিয়ে গেল ভুটানের পণ্য

  • 4:45 am - December 02, 2025
  • পঠিত হয়েছে:১০৯ বার
ভুটানের পরীক্ষামূলক ট্রানশিপমেন্ট পণ্য। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২ ডিসেম্বর- বাংলাদেশের সড়কপথ ব্যবহার করে ভারতের ভেতর দিয়ে ভুটানের ট্রানশিপমেন্ট পণ্য পাঠানোর অনুমোদন দিয়েছে ভারত। আজ সোমবার দুপুরে অনুমোদন পাওয়ার পর বিকেলেই লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর দিয়ে কন্টেইনারবাহী ট্রাকটি ভুটানের উদ্দেশে ছেড়ে যায়। এ চালানটি গত শুক্রবার থেকে অনুমোদনের অভাবে বন্দরে আটকে ছিল।

বুড়িমারী কাস্টমস ও সিঅ্যান্ডএফ এজেন্টদের তথ্য অনুযায়ী, সোমবার বিকেলে ভারতের কলকাতা কাস্টমস চ্যাংড়াবান্ধা কাস্টমসকে অনুমতিপত্র পাঠায়। পরে তা বুড়িমারী কাস্টমস কর্তৃপক্ষকে জানানো হয়। প্রয়োজনীয় কাগজ যাচাইয়ের পর বেনকো লিমিটেডের সহায়তায় কনটেইনারটি শূন্যরেখা থেকে চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে পাঠানো হয়।

সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন জানান, ভারত ও ভুটানের সরকারি ছুটির কারণে অনুমতি পেতে দেরি হয়েছে। তিনি বলেন, প্রোটোকল চুক্তিতে বুড়িমারী রুট উল্লেখ থাকা নিয়েও কিছু জটিলতা ছিল। সব প্রক্রিয়া শেষ হওয়ার পর ভারতীয় কাস্টমস আনুষ্ঠানিক অনুমতি দেয়।

কাস্টমস সূত্র জানায়, কনটেইনারটি এখন ভারতীয় কাস্টমসের হেফাজতে আছে। মঙ্গলবার ট্রানজিট রুট ব্যবহার করে ভুটানে পাঠানো হবে।

থাইল্যান্ডের আবিত ট্রেডিং কোম্পানি লিমিটেড ছয় ধরনের পণ্য পাঠিয়েছে। এর মধ্যে ফলের জুস, জেলি, শুকনা ফল, লিচু ফ্লেভারের ক্যান্ডি ও শ্যাম্পু আছে। চালানটি ল্যাম চ্যাবাং বন্দর থেকে পাঠানো হয় এবং ২২ সেপ্টেম্বর চট্টগ্রামে পৌঁছায়। পরে গত শুক্রবার এটি বুড়িমারীতে আসে, কিন্তু ভারতীয় অনুমতি না থাকায় কনটেইনারটি ইয়ার্ডেই আটকে ছিল।

বুড়িমারী কাস্টমসের সহকারী কমিশনার দেলোয়ার হোসেন বলেন, আজ অনুমতি মিলতেই চালানটি ভারতে পাঠানো হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ট্রানজিট চলমান থাকলে বাংলাদেশ, ভারত ও ভুটানের আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে।

এই শাখার আরও খবর

ইসরায়েলের নির্বাচনে ভোটার উপস্থিতির রেকর্ড, কারচুপির পাল্টাপাল্টি অভিযোগ

ইসরায়েলের জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতি নতুন রেকর্ড গড়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ২টা পর্যন্ত দেশটির ৪৪ দশমিক ৯ শতাংশ ভোটার ভোট দিয়েছেন, যা…

লিবিয়া থেকে ফিরলেন ১৭৪ বাংলাদেশি, অসুস্থ ৪১ জন

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭৪ বাংলাদেশি। তাঁদের মধ্যে ৪১ জন শারীরিকভাবে অসুস্থ ছিলেন। এ ছাড়া সাগরপথে আটক হওয়ার পর ৩৬ জনকে দেশটির রাজধানী ত্রিপোলির তাজৌরা…

গতি বেড়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’, এগিয়ে এলো উপকূলে আঘাত হানার সময়

বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ গতিবেগ বেড়ে যাওয়ায় ভারতের উপকূলে আঘাত হানার সময় এগিয়ে এসেছে। ভারতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দিবাগত রাত ২টা…

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর শেষ বিদায়েও বাধা: আমরা কোন বাংলাদেশের পথে?

​বাংলাদেশের স্বাধীনতা কোনো আকস্মিক প্রাপ্তি নয়। লাখো শহীদের আত্মত্যাগ, অসংখ্য মা-বোনের সম্ভ্রমহানি এবং বীর মুক্তিযোদ্ধাদের অসীম সাহস ও ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের প্রিয় মাতৃভূমি। ১৯৭১…

আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর দাবি নিয়ে জাতিসংঘের দ্বারস্থ শেখ হাসিনা

বাংলাদেশে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দলটিকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়ে নতুন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবিতে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের কাছে…

ক্ষতসহ দীর্ঘ সময় জীবিত ছিলেন সাগর-রুনি, ১৪ বছরেও শনাক্ত হয়নি দুই অজ্ঞাত ব্যক্তির ডিএনএ

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ১৪ বছর পরও অপরাধী শনাক্ত ও হত্যার রহস্য উদ্‌ঘাটন করতে পারেনি তদন্তকারী সংস্থা। ঘটনাস্থলে পাওয়া দুই অজ্ঞাতনামা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au