বিনোদন

‘দেব-শুভশ্রী আলোচনা’ নিয়ে নীরবতা ভাঙলেন রুক্মিণী

  • 8:03 am - December 02, 2025
  • পঠিত হয়েছে:৪৯ বার

মেলবোর্ন, ২ ডিসেম্বর- টালিউড অভিনেতা দীপক অধিকারী দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর পুরোনো সম্পর্ক আলোচনায় আসায় অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে বিতর্ক সৃষ্টি হয়েছিল। সেই সময় দেবের বান্ধবী নীরব থাকেন। অবশেষে সেই নীরবতা ভাঙলেন অভিনেত্রী। দেব-শুভশ্রীকে নিয়ে এসব আলোচনা তৈরির মাধ্যমে তাকে ফাঁদে ফেলার চেষ্টা করা হয়েছিল বলে জানান রুক্মিণী মৈত্র।

সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী সেই পরিস্থিতি নিয়ে কথা বলেন। কীভাবে সেই বিতর্ক তাকে প্রভাবিত করেছিল— এমন প্রশ্নের উত্তরে জানান, এসব তাকে প্রভাবিত করেনি।

রুক্মিণী মৈত্র বলেন, যা রটছে তার সবটাই মিথ্যা। সেই মিথ্যাকে প্রাধান্য দিয়ে মন খারাপ করার কোনো মানে হয় না। তাহলে তো আমি নিজে বোকা হয়ে গেলাম। তিনি বলেন, একটা ট্র্যাপের মধ্যে আমাকে বারবার ফেলার চেষ্টা করা হয়। আর আমি নিজে যদি সেখানে ধরা দিই, তাহলে বোকাটা কে হলো? আমি। সামাজিক মাধ্যমে মন্তব্যের ক্ষেত্রে নিয়ন্ত্রণ তার নিজের হাতেই থাকে বলে জানান রুক্মিণী মৈত্র।

এর আগে চলতি বছরের মাঝামাঝিতে মুক্তি পায় দেব ও শুভশ্রীর প্রায় ১০ বছর আগে শুটিং শেষ হওয়া সিনেমা ‘ধূমকেতু’। প্রযোজনা জটিলতায় এতদিন সেই সিনেমাটি আটকে ছিল। অবশেষে এটি মুক্তি পাওয়ায় দেব-শুভশ্রী জুটির ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। তবে সিনেমা মুক্তির আগে থেকেই বিতর্ক শুরু হয় দেব ও শুভশ্রীর একসঙ্গে প্রচারে আসা নিয়ে। শেষ পর্যন্ত তারা একমঞ্চে ট্রেলার লঞ্চ করেন এবং পুরোনো জনপ্রিয় গানে একসঙ্গে পারফর্ম করেন। এরপর তারা মন্দিরেও একসঙ্গে পূজা দেন। সেই ঘটনাগুলোর পরই দেব-শুভশ্রীর পুরোনো প্রেম নিয়ে আলোচনা আবারও তুঙ্গে ওঠে।

ফলে নেটিজেনরা দেব ও শুভশ্রীকে পুনরায় এক হওয়ার পরামর্শ দেন। পাশাপাশি দেবের বর্তমান প্রেমিকা রুক্মিণী মৈত্র এবং শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তীকেও নানা কটূক্তির শিকার হতে হয়।

এই শাখার আরও খবর

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পর্ক নেই, বললেন পূজা চেরি

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারতের আঞ্চলিক বিনোদন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au