সর্বশেষ

বিশ্বকাপ দলে জায়গা পেতে শর্ত জুড়ে দিলেন ব্রাজিল কোচ

  • 6:47 am - December 03, 2025
  • পঠিত হয়েছে:২১৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩ ডিসেম্বর-২০২৬ বিশ্বকাপের মূল পর্ব আগেই নিশ্চিত করেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শেষ সময়ে নিজেদের প্রস্তুতি আরও ঝালিয়ে নিচ্ছে সেলেসাওরা। এরই মধ্যে বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাওয়ার জন্য ফিট ও ফর্মে থাকার বিষয়ে জোর দিচ্ছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।

শতভাগ ফিট ও ফর্মে থাকা খেলোয়াড়রাই আগামী বছর অনুষ্ঠিতব্য বিশ্বকাপ দলে জায়গা পাবে বলে ইঙ্গিত দিয়েছেন আনচেলত্তি। এর মাধ্যমে ম্যাচ খেলার জন্য শতভাগ প্রস্তুত খেলোয়াড়দের প্রতি আনচেলত্তির কঠোর নীতির আরও একবার বহিঃপ্রকাশ ঘটলো।

মূলত এই মূহূর্তে ব্রাজিল দলের সবচেয়ে বড় তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরেই আনচেলত্তি এই মন্তব্য করে থাকতে পারেন। আগামী বছর বিশ্বকাপ দলে জায়গা নিশ্চিত করতে হলে আনচেলত্তির বিবেচনায় ফিটনেসের কোনো বিকল্প নেই। যা ভিনির মত খেলোয়াড়দের ক্ষেত্রেও প্রযোজ্য।

এর আগে অক্টোবরে জাতীয় দলের আরেক তারকা নেইমারকে উদ্দেশ্য করেও আনচেলত্তি এই একই সতর্ক বার্তা দিয়েছিলেন। ঐ সময় তিনি বলেছিলেন ফিটনেস ফিরে পেলেই তারকা এই ফরোয়ার্ড জাতীয় দলেও ফিরবেন।

ব্রাজিলের স্থানীয় এক গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেছেন তার এই স্ট্যান্ডার্ড ব্রাজিল দলের সব খেলোয়াড়দের জন্য প্রযোজ্য। যারা এই মুহূর্তে ফিটনেসের অভাবে ভুগছে তাদেরকে দলে ফিরতে হলে দ্রুতই নিজেদের প্রমাণ করতে হবে। এ সম্পর্কে আনচেলত্তি বলেন, ‘এই দলে অনেক উঁচু মানের খেলোয়াড় রয়েছে। তবে যারা শতভাগ ফিট আমরা তাদের মধ্যে থেকেই চূড়ান্ত দল বেছে নেবো।

এটা শুধু নেইমারের ক্ষেত্রে নয়, এটা হতে পারে ভিনিসিয়ুসও। যদি ভিনিসিয়ুস ৯০ শতাংশ ফিট থাকে তবে আমি যে খেলোয়াড় শতভাগ ফিট তাকেই দলে ডেকে নেবো। কারণ এটা এমন একটি দল হতে যাচ্ছে যাদেরকে সর্বোচ্চ পর্যায়ের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে হবে, বিশেষ করে আক্রমনভাগে। আর এই বিভাগে আমার দলে বেশ কিছু অসাধারণ খেলোয়াড় রয়েছে।’

জুনে প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচটিতে একমাত্র গোলটি করেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। এই জয়ের মাধ্যমে ব্রাজিল ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। আগামী বছর ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসর বিশ্বকাপ।

বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে আগামী বছর ২৩-৩১ মার্চ পর্যন্ত আন্তর্জাতিক উইন্ডোতে ব্রাজিলের বস্টনে অনুশীলন ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হওয়ার কথা রয়েছে।

এই শাখার আরও খবর

১৬ দিনে ছয় মাদ্রাসায় শিশু নির্যাতনের অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

বাংলাদেশের গাজীপুর, ঢাকার সাভার, কুষ্টিয়া ও পাবনার ছয়টি মাদ্রাসায় ১৬ দিনের মধ্যে শিশুদের ধর্ষণ, ধর্ষণচেষ্টা ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। গত ৮ থেকে ২৩ অক্টোবরের…

শাহ আমানত বিমানবন্দরে পৌনে ৩ কোটি টাকার স্বর্ণালংকারসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দেড় কেজি স্বর্ণালংকারসহ মো. শরীফ (৩০) নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা ও কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধার করা…

ঢাবির সূর্যসেন হল শাখা ছাত্রশিবিরের সাথী ছিলেন রাশেদ খাঁন, দাবি এনসিপি নেতার

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখা ইসলামী ছাত্রশিবিরের শপথবদ্ধ সাথী ছিলেন বলে দাবি করেছেন…

মৃত ব্যক্তির কবর খুঁড়তে হলো স্ত্রী-মেয়েকে, জামায়াতের ‘ইনসাফ’ নিয়ে প্রশ্ন তাসনিম জারার

পিরোজপুরে দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার বাদী মানিক পশারীর দাফন নিয়ে বিতর্কের ঘটনায় জামায়াতে ইসলামীর ‘ইনসাফ’ ও মানবিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসক ও রাজনৈতিক ব্যক্তিত্ব…

মাদ্রাসার হুজুরদের হুমকিতে মেয়েকে নিয়ে আত্মগোপনে সেই বডি বিল্ডার রুমি

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরের টঙ্গীর একটি মাদরাসায় কন্যাশিশুকে চুমু দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে শিক্ষককে মারধর ও ভাঙচুরের ঘটনায় আলোচনায় আসা বডি বিল্ডার শাহজালাল রুমি…

ছাত্র আন্দোলনের কাছে নির্বাচনে হারলেন সার্বিয়ার নেতা ভুচিচ

সার্বিয়ার দীর্ঘদিনের নেতা আলেকসান্দার ভুচিচ নির্বাচনে পরাজয় স্বীকার করেছেন। রোববার অনুষ্ঠিত নির্বাচনের প্রাথমিক ফলাফলে ছাত্রদের নেতৃত্বাধীন আন্দোলন সমর্থিত প্রার্থীদের বড় জয়ের ইঙ্গিত পাওয়া গেছে। ফলাফল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au