সর্বশেষ

ফেডারেশন কাপে ফর্টিজকে হারিয়ে গ্রুপের শীর্ষে মোহামেডান

  • 6:56 am - December 03, 2025
  • পঠিত হয়েছে:১২৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩ ডিসেম্বর-৩৯ দিন পর ফেডারেশন কাপ আবার মাঠে গড়িয়েছে। নভেম্বর উইন্ডোতে জাতীয় দলের ব্যস্ততায় ফেডারেশন কাপের কোনো ম্যাচই হয়নি। পুনরায় শুরু হওয়া ফেডারেশন কাপে বি গ্রুপের খেলায় নিজ নিজ ম্যাচে জয়লাভ করেছে মোহামেডান ও পুলিশ।

ঢাকা মোহামেডান অত্যন্ত আর্থিক সংকটে রয়েছে। ফুটবলার, কোচিং স্টাফরা বেতন পান না কয়েক মাস। আজকের ম্যাচে ফুটবলারররা মাঠে নামবেন না এমনও গুঞ্জন ছিল। মাঠে লড়াই করে ফর্টিজের বিপক্ষে এক পয়েন্ট আদায় করেছে সাদা-কালোরা।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফর্টিজ ম্যাচের প্রথমার্ধে গোল দিয়ে লিড নিয়েছিল। বিরতির পর মোহামেডান ম্যাচে ফেরার চেষ্টা করে। ফুটবলাররা আর্থিক কষ্টে থাকলেও মাঠে দলের জন্য পয়েন্ট পাওয়ার সর্বোচ্চ চেষ্টাই করেছেন। ৮৭ মিনিটে ডান প্রান্ত থেকে উজবেক ফুটবলার মোজাফফরভের নিচু ক্রসে বক্সের মধ্যে প্লেসিংয়ে গোল করেন ঘানার স্যামুয়েল বোয়েটাং। ঐ গোলে মোহামেডান এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। আর্থিক কষ্টের মধ্যেও মোহামেডানের ফুটবলাররা চিরপ্রতিদ্বন্দ্বি আবাহনীকে পরাজিত করে। আবাহনীকে হারানোর পরও ফুটবলারদের মুখে হাসি ফুটাতে পারেননি কর্মকর্তারা। পরের ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল ফকিরেরপুলের বিপক্ষে হারে। তিন দিন পর ফেডারেশন কাপে অবশ্য ফর্টিজের বিরুদ্ধে ড্র করল মোহামেডান।

এই ড্রয়ে মোহামেডান দুই ম্যাচ শেষে বি গ্রুপের শীর্ষে রয়েছে। কিংস অ্যারেনায় দিনের আরেক ম্যাচে পুলিশ ১-০ গোলে আরামবাগকে পরাজিত করায় তিন পয়েন্টে দ্বিতীয় স্থানে। আগের ম্যাচে পুলিশ মোহামেডানের কাছে হেরেছিল। ফেডারেশন কাপে আজই ছিল আরামবাগের প্রথম ম্যাচ। এই গ্রুপে আরেক দল ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। তারা প্রথম ম্যাচে ফর্টিজের বিরুদ্ধে ড্র করেছিল। ফর্টিজ আজ মোহামেডানের বিপক্ষে ড্র করে দুই ম্যাচে দুই পয়েন্ট। দুই গ্রুপে পাঁচটি করে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ পরবর্তী রাউন্ডে খেলবে।

এই শাখার আরও খবর

১৬ দিনে ছয় মাদ্রাসায় শিশু নির্যাতনের অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

বাংলাদেশের গাজীপুর, ঢাকার সাভার, কুষ্টিয়া ও পাবনার ছয়টি মাদ্রাসায় ১৬ দিনের মধ্যে শিশুদের ধর্ষণ, ধর্ষণচেষ্টা ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। গত ৮ থেকে ২৩ অক্টোবরের…

শাহ আমানত বিমানবন্দরে পৌনে ৩ কোটি টাকার স্বর্ণালংকারসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দেড় কেজি স্বর্ণালংকারসহ মো. শরীফ (৩০) নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা ও কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধার করা…

ঢাবির সূর্যসেন হল শাখা ছাত্রশিবিরের সাথী ছিলেন রাশেদ খাঁন, দাবি এনসিপি নেতার

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখা ইসলামী ছাত্রশিবিরের শপথবদ্ধ সাথী ছিলেন বলে দাবি করেছেন…

মৃত ব্যক্তির কবর খুঁড়তে হলো স্ত্রী-মেয়েকে, জামায়াতের ‘ইনসাফ’ নিয়ে প্রশ্ন তাসনিম জারার

পিরোজপুরে দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার বাদী মানিক পশারীর দাফন নিয়ে বিতর্কের ঘটনায় জামায়াতে ইসলামীর ‘ইনসাফ’ ও মানবিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসক ও রাজনৈতিক ব্যক্তিত্ব…

মাদ্রাসার হুজুরদের হুমকিতে মেয়েকে নিয়ে আত্মগোপনে সেই বডি বিল্ডার রুমি

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরের টঙ্গীর একটি মাদরাসায় কন্যাশিশুকে চুমু দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে শিক্ষককে মারধর ও ভাঙচুরের ঘটনায় আলোচনায় আসা বডি বিল্ডার শাহজালাল রুমি…

ছাত্র আন্দোলনের কাছে নির্বাচনে হারলেন সার্বিয়ার নেতা ভুচিচ

সার্বিয়ার দীর্ঘদিনের নেতা আলেকসান্দার ভুচিচ নির্বাচনে পরাজয় স্বীকার করেছেন। রোববার অনুষ্ঠিত নির্বাচনের প্রাথমিক ফলাফলে ছাত্রদের নেতৃত্বাধীন আন্দোলন সমর্থিত প্রার্থীদের বড় জয়ের ইঙ্গিত পাওয়া গেছে। ফলাফল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au