বিনোদন

বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ‘অ্যাভাটার: ফায়ার এন্ড অ্যাশ’

  • 3:08 pm - December 03, 2025
  • পঠিত হয়েছে:২৩ বার

মেলবোর্ন, ৩ ডিসেম্বর- জেমস ক্যামেরনের বহুল প্রতীক্ষিত ‘অ্যাভাটার: ফায়ার এন্ড অ্যাশ’ ইতোমধ্যে সাংবাদিক ও সমালোচকদের জন্য প্রদর্শিত হয়েছে। আগামী ১৯ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। প্রদর্শনী শেষে সমালোচকদের প্রতিক্রিয়া স্পষ্ট নতুন অ্যাভাটার আবারও ঝড় তুলতে প্রস্তুত।

সমালোচক কোর্টনি হাওয়ার্ড বলেছেন, ‘অ্যাভাটার ৩ মনে করিয়ে দেয় কেন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা জরুরি। সিরিজের নতুন কিস্তিটি আগের কিছুর পুনরাবৃত্তি নয়। এটি একদম নতুন অনুভূতি। জেমস ক্যামেরনের কাজ এখনও দুর্দান্ত।’

সমালোচক শান তাজিপুরও বলেছেন, ‘অ্যাভাটার: ফায়ার এন্ড অ্যাশ’ ছবির প্রতিটি দৃশ্যে ক্যামেরন মুগ্ধতা ছড়িয়েছেন।

কলাইডারের পেরি নেমিরফ লিখেছেন, সিনেমা দেখে পানডোরার জগতে আবার ঢুকে যাওয়ার মতো অভিজ্ঞতা হয়েছে। ফিল্ম লেখক মাইকেল লি বলেছেন, গল্প কিছুটা কম আকর্ষণীয় হলেও ভিজ্যুয়াল ও অ্যাকশন অবিশ্বাস্য। নতুন উপজাতি ও পানডোরার গভীর খোঁজ সিনেমাটিকে আরও আকর্ষণীয় করেছে।

নতুন সিনেমাটি আগের পর্বের পরবর্তী কাহিনি। সুল্লি পরিবার তাদের সন্তান নেটেয়ামের মৃত্যু নিয়ে শোক করছে। নতুন বিপদ আসে আগুন উপজাতির মাধ্যমে। সিনেমার প্রধান চরিত্রে থাকছেন স্যাম ওয়ার্থিংটন, জো স্যালদানা, সিগরনি উইভার, স্টিফেন ল্যাং এবং কেট উইন্সলেট।

জেমস ক্যামেরন জানিয়েছেন, এই সিনেমার ব্যবসায়িক সাফল্যের ওপর নির্ভর করছে অ্যাভাটার সিরিজের ভবিষ্যৎ। মূল ‘অ্যাভাটার’ সর্বকালের সবচেয়ে বেশি আয় করা সিনেমা। এরপরের ছবিটি ভালো আয় করলেও প্রথমটির রেকর্ড ভাঙতে পারেনি। নির্মাতা প্রত্যাশা করছেন, তৃতীয় কিস্তি দিয়ে বাজিমাত করবেন তিনি।

এই শাখার আরও খবর

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পর্ক নেই, বললেন পূজা চেরি

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারতের আঞ্চলিক বিনোদন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au