বিনোদন

দীপিকার কর্মঘণ্টার সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন মাধুরী

  • 3:11 pm - December 03, 2025
  • পঠিত হয়েছে:২৮ বার

মেলবোর্ন, ৩ ডিসেম্বর- মা হওয়ার পর দৈনিক আট ঘণ্টার বেশি কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এই কারণে কিছু বড় প্রজেক্ট হাতছাড়া হয়েছে, যেমন সন্দীপ রেড্ডির ‘স্পিরিট’ এবং নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি’ সিক্যুয়েল। তবে নিজের সিদ্ধান্তে অটল থেকেছেন দীপিকা।

এ বিষয়ে সম্প্রতি মন্তব্য করেছেন বলিউডের কিংবদন্তি মাধুরী দীক্ষিত। এক ইন্টারভিউয়ে মাধুরী বলেন, ‘মিসেস দেশপাণ্ডে ছবির শুটিংয়ের সময় আমি দৈনিক ১২ ঘণ্টা শুটিং করতাম, কখনও কখনও তার থেকেও বেশি। আমি ওয়ার্কহোলিক, তাই এটা করতে পেরেছি। কিন্তু কেউ যদি নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করতে চায়, সেটাও সম্পূর্ণ স্বাভাবিক।’

দীপিকা আগেই জানিয়েছিলেন, অনেক পুরুষ অভিনেতা দীর্ঘদিন ধরে ৮ ঘণ্টার শিফটে কাজ করছেন। তিনি বিশেষভাবে অক্ষয় কুমারের উদাহরণ দিয়েছেন। এছাড়া ইন্ডাস্ট্রির ভেতরের সমস্যাগুলোর কথাও উগরে দিয়েছেন। দীপিকা বলেছিলেন, ইন্ডাস্ট্রির অন্দরে এমন অনেক ত্রুটি আছে, যা বাইরে থেকে বোঝা যায় না।

এই শাখার আরও খবর

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পর্ক নেই, বললেন পূজা চেরি

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারতের আঞ্চলিক বিনোদন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au