বিনোদন

আমার স্বপ্নের মেয়ের সঙ্গে বিয়ের ৭ বছর: নিক জোনাস

  • 3:27 pm - December 03, 2025
  • পঠিত হয়েছে:১৯ বার

মেলবোর্ন, ৩ ডিসেম্বর- বিবাহবার্ষিকীর বিশেষ দিনে স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে আবেগঘন বার্তা শেয়ার করলেন মার্কিন পপ তারকা নিক জোনাস। ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করা ছবিতে প্রিয়াঙ্কার মুখ দেখা না গেলেও তার গ্ল্যামারাস উপস্থিতি ফুটে উঠেছে এক ঝলকে দেখা যাচ্ছে অভিনেত্রীর পিঠের দৃশ্য। ছবি অস্পষ্ট হলেও নিকের ভালোবাসা স্পষ্ট।

পোস্টে নিক লিখেছেন, ‘আমার স্বপ্নের মেয়ের সঙ্গে বিয়ের সাত বছর।’

এ যুগল সবসময়ই জন্মদিন, বার্ষিকী কিংবা বিশেষ উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করতে ভোলেন না।

নিক–প্রিয়াঙ্কার প্রেমকাহিনীর শুরু সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (তৎকালীন টুইটার)। নিকের ইনবক্সে পাঠানো প্রথম মেসেজের পর প্রিয়াঙ্কা নিজের নম্বর দেন, আর সেখান থেকেই শুরু হয় তাদের কথোপকথন।

২০১৭ সালের ভ্যানিটি ফেয়ার অস্কার পার্টিতে তাদের প্রথম সাক্ষাৎ। একই বছর মেট গালায় আবারও একসঙ্গে দেখা যায়। এরপর ২০১৮ সালে তাদের ডেটিংয়ের খবর প্রকাশ্যে আসে।

সেই বছরই লন্ডনে প্রিয়াঙ্কার জন্মদিনে নিক তাকে বিয়ের প্রস্তাব দেন। আর ১–২ ডিসেম্বর যোধপুরের উমেদ ভবন প্রাসাদে দুই পরিবারের রীতি মেনে অনুষ্ঠিত হয় তাদের রাজকীয় বিবাহ।

২০২২ সালের জানুয়ারিতে জন্ম নেয় তাদের মেয়ে মালতি মারি চোপড়া জোনাস।

এই শাখার আরও খবর

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পর্ক নেই, বললেন পূজা চেরি

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারতের আঞ্চলিক বিনোদন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au