বিনোদন

যতই পারিশ্রমিক পাই না কেন, তা যথেষ্ট নয়: মনোজ বাজপেয়ী

  • 3:29 pm - December 03, 2025
  • পঠিত হয়েছে:১৮ বার

মেলবোর্ন, ৩ ডিসেম্বর- বলিউডে তিন দশকের সফল পথচলায় মনোজ বাজপেয়ী নিজের অভিনয়ের জোরে জায়গা করে নিয়েছেন ‘আইকনিক’ অভিনেতাদের তালিকায়।

‘দ্য ফ্যামিলি ম্যান’–এর মতো ব্লকবাস্টার সিরিজ তাকে নতুন প্রজন্মের কাছেও জনপ্রিয় করে তুলেছে। কিন্তু দীর্ঘ অভিজ্ঞতা আর সাফল্য সত্ত্বেও পারিশ্রমিকের দিক থেকে তিনি এখনো বলিউড সুপারস্টারদের থেকে বেশ পিছিয়ে। এ কথাই জানালেন মনোজ।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘শাহরুখ খান বা সালমান খানের মতো তারকাদের যে পরিমাণ পারিশ্রমিক দেওয়া হয়, তার কাছে পৌঁছাতেও তিনি পারেননি। দুই বছর আগেও ‘দ্য ফ্যামিলি ম্যান’–এর সাফল্যের পর নিজেকে ‘সস্তা শ্রমিক’ মনে করি।

মনোজের ভাষায়, ‘আমি যতই পারিশ্রমিক পাই না কেন, তা যথেষ্ট নয়। বড় তারকাদের তুলনায় আমি এখনো অনেকটা দূরে। সেই লক্ষ্যেই আমি লড়াই করে যাচ্ছি।’

তবে নিজের অবস্থান নিয়ে তিক্ত নয় তিনি। বরং বাস্তবতা মেনে নিয়েই কাজ করেন। “আমরা কখনো কখনো কম টাকা নিই যাতে ছবিটা বানানো সম্ভব হয়। ভেতরের শিল্পীসত্তাকে মূল্য দিতে হয়,” —বললেন অভিনেতা।

জাতীয় পুরস্কারজয়ী এই তারকা বলেন, ‘ছোট বাজেটের ছবিতে গল্পের প্রতি বিশ্বাস রাখাই তাকে এগিয়ে যেতে সাহায্য করে। ‘একবার কোনো গল্পে ‘‘হ্যাঁ’’ বললে আমি প্রাণ উজাড় করে কাজ করি। কখনো পিছাই না।’

এই শাখার আরও খবর

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পর্ক নেই, বললেন পূজা চেরি

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারতের আঞ্চলিক বিনোদন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au