সর্বশেষ

ইমরান খান ‘মানসিক অসুস্থ ব্যক্তি’: পাকিস্তান সেনাবাহিনী

  • 2:21 pm - December 06, 2025
  • পঠিত হয়েছে:১৫৫ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৬ ডিসেম্বর- পাকিস্তানের রাজনীতিতে আবারও তীব্র উত্তেজনা তৈরি হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও দেশটির সামরিক নেতৃত্বকে কেন্দ্র করে। সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী শুক্রবারের এক ব্রিফিংয়ে ইমরান খানকে ‘মানসিক অসুস্থ’ ও ‘আত্মকেন্দ্রিক’ ব্যক্তি হিসেবে উল্লেখ করেন। কয়েক দিন আগে কারাগার থেকে ইমরানের পাঠানো বার্তায় সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলা হয়েছিল। এর পরেই সেনাবাহিনীর পক্ষ থেকে এমন কঠোর প্রতিক্রিয়া আসে।

ব্রিফিংয়ে সেনা মুখপাত্রের অভিযোগ, কারাগারে থাকা ইমরান সাক্ষাৎ ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ইচ্ছাকৃতভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে উত্তেজনা সৃষ্টি করছেন। তার ভাষায়, ইমরান এমনভাবে আচরণ করছেন যেন তিনি ক্ষমতায় না থাকলে রাষ্ট্রের কোনো কাঠামো থাকতেই পারে না। তিনি আরও বলেন, কারাগারে যেসব ব্যক্তি ইমরানের সঙ্গে দেখা করতে যান, তাদের মাধ্যমে সেনাবাহিনীকে লক্ষ্য করে অপপ্রচার ছড়ানো হচ্ছে।

ইমরানের বোন উজমা খান দুই দিন আগে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তার সঙ্গে দেখা করেন। পরে তিনি জানান, সেনাপ্রধানের সাম্প্রতিক কর্মকাণ্ডে ইমরান অত্যন্ত ক্ষুব্ধ। এর পরই সেনাবাহিনীর ব্রিফিং ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়।

ইমরানের দল পিটিআইয়ের মুখপাত্র জুলফিকার বুখারি সেনাবাহিনীর বক্তব্যের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, ব্রিফিংয়ের উদ্দেশ্য ইমরান খানকে মানসিকভাবে চাপে রাখা এবং দলে চলমান ধরপাকড়কে ন্যায়সঙ্গত দেখানো।

৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তার সঙ্গে কারো যোগাযোগ না হওয়ার অভিযোগে পিটিআই বিক্ষোভের ডাক দেয়। এরপর তার বোনকে কারাগারে প্রবেশাধিকার দেওয়া হয়।

ইমরানের পক্ষ থেকে ৩ ডিসেম্বর এক্সে প্রকাশিত বার্তায় সেনাপ্রধান অসীম মুনিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলা হয়। সেখানে বলা হয়, মুনিরের নীতি পাকিস্তানের জন্য ‘ধ্বংসাত্মক’ হয়ে উঠেছে এবং সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণহীন অবস্থায় পৌঁছেছে। ইমরানের দাবি, মুনির আন্তর্জাতিক মহলে গুরুত্ব পাওয়ার জন্য আফগানিস্তানের সঙ্গে অযথা উত্তেজনা বাড়াচ্ছেন এবং পশ্চিমা শক্তিদের খুশি রাখতে নীতি নির্ধারণ করছেন।

তিনি আরও অভিযোগ করেন, সেনাপ্রধানের নির্দেশেই তাকে এবং তার স্ত্রীকে কারাগারে পাঠানো হয়েছে এবং পাকিস্তানের সংবিধান ও আইনের ভিত্তি ভেঙে পড়েছে।

সেনাবাহিনী ও সাবেক প্রধানমন্ত্রীর এই প্রকাশ্য বিরোধ পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, চলমান উত্তেজনা দেশে রাজনৈতিক স্থিতিশীলতাকে আরও দুরূহ করে তুলতে পারে।

এই শাখার আরও খবর

কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস

রাষ্ট্রদ্রোহ মামলায় কারাবন্দি সনাতনী নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী কারাগারের ভেতরেই তার প্রয়াত মায়ের আদ্যশ্রাদ্ধ সম্পন্ন করতে চান। এ জন্য ধর্মীয় বিধি অনুযায়ী আনুষ্ঠানিকতা পালনের…

এআই উন্নয়নের গতি কমানোর আহ্বানে বিশ্বজুড়ে প্রযুক্তি শেয়ারে ধস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির উন্নয়নের গতি কমানোর আহ্বান এবং এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে শীর্ষ কর্মকর্তাদের সতর্কবার্তার পর বিশ্বজুড়ে প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারে বড় ধরনের দরপতন…

মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবার স্বীকার যুক্তরাষ্ট্রের

প্রথমবারের মতো পৃথিবীর কক্ষপথে মহাকাশভিত্তিক একটি অস্ত্র মোতায়েনের কথা প্রকাশ্যে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের দাবি, সম্ভাব্য শত্রুর হামলা থেকে দেশটির সামরিক বাহিনী ও মহাকাশভিত্তিক…

এলচেকে হারিয়ে বার্সার কাছাকাছি যেতে চায় রিয়াল

লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে এস্তাদিও মার্তিনেস ভালেরোতে স্বাগতিক এলচের মুখোমুখি হবে তারা।…

পারমাণবিক অস্ত্রের চেয়েও ভয়ংকর হতে পারে এআই, ফের সতর্ক ইলন মাস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতি নিয়ে আবারও সতর্ক করেছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। তাঁর আশঙ্কা, ভবিষ্যতে উন্নত এআই প্রযুক্তি পারমাণবিক অস্ত্রের চেয়েও…

আফ্রিকার সবচেয়ে বড় শেয়ার বিক্রির উদ্যোগ ডাঙ্গোটের

নাইজেরিয়ার ধনকুবের আলিকো ডাঙ্গোটে তাঁর মালিকানাধীন বিশাল তেল শোধনাগারের প্রায় ৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার উদ্যোগ নিয়েছেন। এই শেয়ার বিক্রির মাধ্যমে সর্বোচ্চ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au