ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭
মেলবোর্ন, ২৫ জুন- দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও…
মেলবোর্ন, ৬ ডিসেম্বর- ভারত সফরে এসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পেয়েছেন ভারতের বিভিন্ন প্রান্তের ছয়টি বিশেষ উপহার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যক্তিগতভাবে এসব সামগ্রী নির্বাচন করেছেন। উপহারগুলোর মধ্যে ছিল আসামের বিখ্যাত চা, কাশ্মীরের জাফরান, রূপার তৈরি শিল্পকর্ম এবং ভারতের ঐতিহ্যবাহী ধর্মগ্রন্থের একটি বিশেষ সংস্করণ।
বার্ষিক ভারত–রাশিয়া সম্মেলনে যোগ দিতে দুদিনের সফরে বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে পৌঁছান পুতিন। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে লালগালিচা সংবর্ধনার মধ্যেই তাকে স্বাগত জানান মোদি।
সফরের শুরুতেই মোদি পুতিনকে গীতার রাশিয়ান ভাষার একটি সংস্করণ উপহার দেন। মহাভারতের যুদ্ধের আগে অর্জুন ও কৃষ্ণের সংলাপ নিয়ে রচিত এই দর্শনগ্রন্থ ভারতীয় কূটনীতিতেও বিশেষ গুরুত্ব বহন করে।
মোদি আরও উপহার দেন মুর্শিদাবাদে তৈরি রূপার টি–সেট, যাতে রয়েছে কারুকাজ করা পেয়ালা, কেটলি এবং পরিবেশন পাত্র। পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী নকশা এতে স্পষ্ট। এছাড়া পুতিন পান মহারাষ্ট্রের তৈরি রূপার ঘোড়া এবং আগরার মার্বেল পাথরের দাবার সেট। তালিকায় ছিল আসামের বিশ্বখ্যাত চা এবং কাশ্মীরের প্রিমিয়াম জাফরান।
ভারত ও রাশিয়ার সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে আরও ঘনিষ্ঠ হয়েছে। রাশিয়ার অপরিশোধিত তেল আমদানির কারণে যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানো সত্ত্বেও দিল্লি মস্কোর সঙ্গে বাণিজ্য নীতিতে ছাড় দেয়নি। পুতিন দিল্লিতে এসে সেই অবস্থানকে স্বাগত জানিয়ে দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের বার্তা পুনর্ব্যক্ত করেন।
সূত্র: এনডিটিভি
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au