সর্বশেষ

প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানালেন শামসুর রহমান

  • 3:52 am - December 07, 2025
  • পঠিত হয়েছে:৮৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৭ ডিসেম্বর-প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের সাবেক ওপেনার শামসুর রহমান শুভ। বরিশাল বিভাগের পক্ষে জাতীয় লিগের শেষ রাউন্ডের ম্যাচ দিয়ে বিদায় নিতে যাচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে বিদায়ের সিদ্ধান্তের কথা নিজেই জানিয়েছেন শুভ।

ফেসবুক পোস্টে শুভ লেখেন, ‘আসসালামু আলাইকুম। প্রথম শ্রেণি ক্রিকেটের ২০ বছরের ক্যারিয়ারের ইতি টানছি। সিলেটের বিপক্ষে এই ম্যাচটিই প্রথম শ্রেণি ক্রিকেটে আমার শেষ ম্যাচ। আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ভালোভাবে ক্যারিয়ার শেষ করতে পারি। সবাইকে ধন্যবাদ।’
প্রথম শ্রেণির ক্রিকেট থেকে নিজের সরে যাওয়ার সিদ্ধান্তের কথা ক্রিকেট বোর্ডকে ইতোমধ্যে জানিয়েছেন শুভ। বিসিবি থেকেও তাকে বিদায় দেয়ার জন্য উদ্যোগ নেয়ার কথা জানানো হয়েছিল।

শুভর অবসর নিয়ে এর আগে বিসিবি টুর্নামেন্ট কমিটির ম্যানেজার আবু ইমাম মো. কাউসার বলেন, ‘শুভর বিদায় সংবর্ধনা যতটা ভালোভাবে করা যায়, সে চেষ্টা থাকবে। ক্রেস্টের পাশাপাশি কিছু উপহার দেওয়া হবে। রাজশাহী বিভাগ থেকে নির্বাচিত পরিচালক শুভর বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।’

শামসুর রহমান শুভ ১৫৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৯ হাজার ৫৭৪ রান করেছেন। ২৩টি সেঞ্চুরি ও ৪৬টি হাফ সেঞ্চুরি আছে লাল বলের ক্রিকেটে। ছয়টি টেস্ট ম্যাচ খেলে ৩০৫ রান করেছেন। একটি সেঞ্চুরিও আছেও তাঁর। ১০টি ওয়ানডে আর ছয়টি আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলেছেন বিকেএসপির সাবেক এ শিক্ষার্থী।
রাজশাহীতে শুরু হয়েছে শুভর বিদায়ী ম্যাচ। বিসিবি সূত্রে জানা গেছে, ম্যাচ শেষে শুভকে বিদায়ী সংবর্ধনা দেয়া হবে।

এই শাখার আরও খবর

হাড্ডাহাড্ডি লড়াইয়ে বোলসোনারোকে হারিয়ে আবার জয়ী লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বোলসোনারোকে হারিয়ে আবারও জয়ী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। দেশটির নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,…

মোটরসাইকেলে একই পরিবারের ৩ জন, পিকআপের ধাক্কায় প্রাণ গেলো মা-ছেলের

যশোরের মণিরামপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিনজনের মধ্যে মা ও চার বছরের ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা ওমর…

পিরোজপুরে মন্দিরের জমি দখল করলেন জামায়াত নেতা, এলাকায় আতঙ্ক

ওটিএন বাংলা ডেস্ক : পিরোজপুরের নেছারাবাদে কয়েক দশকের পুরোনো একটি মন্দিরের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। জমিটি নিয়ে আদালতে মামলা চলা…

এবার ইরাকের কুর্দিস্তানে কোমালার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

প্রতিবেশী দেশ ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরানি কুর্দিবিরোধী গোষ্ঠী কোমালার একটি ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। রোববার তেহরানের একটি সংবাদমাধ্যমের বরাতে সৌদি…

মক্কা-মদিনার আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, অভিযোগ অস্বীকার হুথিদের

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনার আশপাশে আকাশে প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। সৌদি আরবের প্রতিরক্ষা কর্তৃপক্ষের দাবি,…

দেশের ১৫ হাজার স্কুলে নেই খেলার মাঠ, মোবাইলে আসক্তি বাড়ছে শিক্ষার্থীদের

ওটিএন বাংলা ডেস্ক : শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠ থাকার কথা থাকলেও দেশের ১৫ হাজারের বেশি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে নেই সেই সুযোগ। রাজধানীসহ বিভিন্ন শহরে মাঠের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au