সর্বশেষ

জয়ে ফিরল মোহামেডান, পয়েন্ট হারাল আবাহনী

  • 4:16 am - December 07, 2025
  • পঠিত হয়েছে:৮৬ বার

মেলবোর্ন ৭ ডিসেম্বর-বাংলাদেশ ‍ফুটবল লিগে মোহামেডানের জয়ের দিনে পয়েন্ট খোয়ালো ঢাকা আবাহনী। স্যামুয়েল বোয়াটেংয়ের হ্যাটট্রিকে পিডাব্লিউডিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে সাদা-কালোরা। অন্যদিকে ফর্টিসের সঙ্গে গোলশুন্য ড্র করেছে আকাশি-নীলরা।

গত আসরের চ্যাম্পিয়ন মোহামেডান এবার যেন একটু ব্যাকফুটে। ফর্টিসের বিপক্ষে ২-০ ব্যবধানে হার দিয়ে আসর শুরু করেছিল তারা। পুলিশ এফসির বিপক্ষে পয়েন্ট খোয়ানোর পর ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে। কিন্তু পরের ম্যাচেই আবার ছন্নছাড়া তারা।

ফকিরাপুল ইয়াং মেনের কাছে হেরে যায় ২-০ ব্যবধানে। অবশেষে লিগের পঞ্চম ম্যাচে গিয়ে স্বরূপে ফিরলো তারা।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অবশ্য প্রথম গোলের দেখা পেতে ম্যাচের ৩২তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের।স্পট কিকে সাদাকালো জার্সিধারীদের এগিয়ে নেন মোজাফ্ফর মোজাফ্ফরভ। প্রথমার্ধে এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সাদা-কালোরা।

৬৭তম মিনিটে পিডাব্লিউডি গোলরক্ষক অনিক আহমেদের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করে নেয় মোহামেডান। পোস্ট ছেড়ে বক্সের বাইরে এসে দলকে বিপদমুক্ত করতে গিয়ে তালগোল পাকিয়ে উল্টো অনিক বল তুলে দেন বোয়াটেংয়ের পায়ে। ফাঁকা পোস্টে বল জড়াতে কোনো ভুল হয়নি ঘানার এই ফরোয়ার্ডের। এর ১০ মিনিট পর দলের হয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন বোয়াটেং। সাইফুল হোসেনের ক্রস অফসাইডের ফাঁদ ভেঙে বেরিয়ে নিয়ন্ত্রণে নিয়ে, ডান পায়ের কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন তিনি। পাঁচ মিনিট পরই হ্যাটট্রিক তুলে নেন তিনি।

বাইলাইনের একটু ওপর থেকে রহমত মিয়ার বাড়ানো বল বুটের তলার টোকায় জালে জড়ান। তাতে ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।

পঞ্চম রাউন্ড শেষে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে শিরোপাধারী মোহামেডান।

এদিন বসুন্ধরা কিংস অ্যারেনায় সুবিধা করতে পারেনি আবাহনী। গত ম্যাচে আসরের প্রথম জয় তুলে নেয়া দলটি পঞ্চম ম্যাচে এসে আবার খেই হারিয়েছে। অবশ্য ফর্টিস যতটা আক্রমণ ছিল তাতে ম্যাচ হারার ঝুঁকিতেও ছিল আবাহনী। তবে গোলরক্ষক মিতুল মারমা দারুণ নৈপুণ্যে জাল অক্ষত রাখেন। ফর্টিসের জাল অক্ষত রাখাতেও ভূমিকা ছিল দলটির গোলরক্ষক সুজন পেরেইরা। শেষ পর্যন্ত গোলশূন্য ড্রয়ে থামতে হয় দুদলকে।

পাঁচ ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে অবস্থান করছে আবাহনী। সমান ম্যাচে দুই জয় ও দুই ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান ফর্টিসের।

এই শাখার আরও খবর

হাড্ডাহাড্ডি লড়াইয়ে বোলসোনারোকে হারিয়ে আবার জয়ী লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বোলসোনারোকে হারিয়ে আবারও জয়ী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। দেশটির নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,…

মোটরসাইকেলে একই পরিবারের ৩ জন, পিকআপের ধাক্কায় প্রাণ গেলো মা-ছেলের

যশোরের মণিরামপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিনজনের মধ্যে মা ও চার বছরের ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা ওমর…

পিরোজপুরে মন্দিরের জমি দখল করলেন জামায়াত নেতা, এলাকায় আতঙ্ক

ওটিএন বাংলা ডেস্ক : পিরোজপুরের নেছারাবাদে কয়েক দশকের পুরোনো একটি মন্দিরের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। জমিটি নিয়ে আদালতে মামলা চলা…

এবার ইরাকের কুর্দিস্তানে কোমালার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

প্রতিবেশী দেশ ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরানি কুর্দিবিরোধী গোষ্ঠী কোমালার একটি ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। রোববার তেহরানের একটি সংবাদমাধ্যমের বরাতে সৌদি…

মক্কা-মদিনার আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, অভিযোগ অস্বীকার হুথিদের

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনার আশপাশে আকাশে প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। সৌদি আরবের প্রতিরক্ষা কর্তৃপক্ষের দাবি,…

দেশের ১৫ হাজার স্কুলে নেই খেলার মাঠ, মোবাইলে আসক্তি বাড়ছে শিক্ষার্থীদের

ওটিএন বাংলা ডেস্ক : শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠ থাকার কথা থাকলেও দেশের ১৫ হাজারের বেশি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে নেই সেই সুযোগ। রাজধানীসহ বিভিন্ন শহরে মাঠের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au