সর্বশেষ

আলাস্কা কানাডা সীমান্তে ৭ মাত্রার ভূমিকম্প

  • 4:12 pm - December 07, 2025
  • পঠিত হয়েছে:৭৪ বার
ভূমিকম্পটি সকাল ১১টা ৪১ মিনিটে ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৭ ডিসেম্বর- আলাস্কা ও কানাডা সীমান্ত এলাকায় শনিবার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ০। কম্পন আলাস্কার ইয়াকুটাট ও জেনোতেও অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটি সকাল ১১টা ৪১ মিনিটে ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। তবে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এতে সুনামির কোনো ঝুঁকি নেই।

কানাডার হোয়াইটহর্স শহরে কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্প নিয়ে দুটি জরুরি কল পাওয়া গেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, তারা কম্পনটি স্পষ্টভাবে টের পেয়েছেন।

কানাডার ন্যাচারাল রিসোর্সেস বিভাগের ভূকম্পবিদ অ্যালিসন বার্ড জানান, ইউকনের যে এলাকাগুলো সবচেয়ে বেশি কেঁপেছে সেগুলো পাহাড়ঘেরা এবং মানুষের বসতি কম। কিছু বাড়িতে তাক থেকে জিনিসপত্র পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে, তবে এখনো কোনো বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের উপকেন্দ্রের সবচেয়ে কাছের কানাডীয় জনবসতি হেইন্স জাংশন, যা প্রায় ১৩০ কিলোমিটার দূরে। উপকেন্দ্র থেকে ইয়াকুটাটের দূরত্ব ৯১ কিলোমিটার। জনবহুল এলাকা হওয়ায় সেখানকার বাসিন্দারাও দুলুনি অনুভব করেছেন।

ইউএসজিএস জানায়, ভূমিকম্পের অবস্থান জেনো থেকে প্রায় ৩৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং হোয়াইটহর্স থেকে ২৫০ কিলোমিটার পশ্চিমে। এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা আহতের খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিসও জানিয়েছে, এই ভূমিকম্প থেকে পশ্চিম উপকূলে সুনামির কোনো আশঙ্কা নেই। তারা জানায়, এটি প্রাথমিকভাবে ৭ মাত্রার ভূমিকম্প এবং সমুদ্র এলাকায় বড় কোনো প্রভাব ফেলেনি।

সূত্রঃ এপি

এই শাখার আরও খবর

আওয়ামী লীগকে কেন বড় দল বললেন বাধন?

অভিনেত্রী সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইতালির পুলিশের ভূমিকা ও সেখানে পাওয়া নিরাপত্তার…

কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস

রাষ্ট্রদ্রোহ মামলায় কারাবন্দি সনাতনী নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী কারাগারের ভেতরেই তার প্রয়াত মায়ের আদ্যশ্রাদ্ধ সম্পন্ন করতে চান। এ জন্য ধর্মীয় বিধি অনুযায়ী আনুষ্ঠানিকতা পালনের…

এআই উন্নয়নের গতি কমানোর আহ্বানে বিশ্বজুড়ে প্রযুক্তি শেয়ারে ধস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির উন্নয়নের গতি কমানোর আহ্বান এবং এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে শীর্ষ কর্মকর্তাদের সতর্কবার্তার পর বিশ্বজুড়ে প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারে বড় ধরনের দরপতন…

মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবার স্বীকার যুক্তরাষ্ট্রের

প্রথমবারের মতো পৃথিবীর কক্ষপথে মহাকাশভিত্তিক একটি অস্ত্র মোতায়েনের কথা প্রকাশ্যে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের দাবি, সম্ভাব্য শত্রুর হামলা থেকে দেশটির সামরিক বাহিনী ও মহাকাশভিত্তিক…

এলচেকে হারিয়ে বার্সার কাছাকাছি যেতে চায় রিয়াল

লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে এস্তাদিও মার্তিনেস ভালেরোতে স্বাগতিক এলচের মুখোমুখি হবে তারা।…

পারমাণবিক অস্ত্রের চেয়েও ভয়ংকর হতে পারে এআই, ফের সতর্ক ইলন মাস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতি নিয়ে আবারও সতর্ক করেছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। তাঁর আশঙ্কা, ভবিষ্যতে উন্নত এআই প্রযুক্তি পারমাণবিক অস্ত্রের চেয়েও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au