ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭
মেলবোর্ন, ২৫ জুন- দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও…
মেলবোর্ন, ৮ ডিসেম্বর- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিদেশে থাকা ভোটারদের জন্য পোস্টাল ব্যালট পাঠানোর প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার থেকে বিভিন্ন দেশে ব্যালট পেপার পাঠানো শুরু হবে বলে জানিয়েছে ইসি।
রবিবার রাজধানীর আগারগাঁওয়ে কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, বিদেশগামী পোস্টাল ব্যালটের ছাপার কাজ সোমবার শুরু হচ্ছে। তিনি বলেন, বিদেশের ভোটারদের ব্যালট পাঠানোর পাশাপাশি দেশের ভেতরে পোস্টাল ভোটিংয়ের নিবন্ধনও চালু হবে।
সানাউল্লাহ জানান, দেশের ভেতরে আইনি হেফাজতে থাকা ব্যক্তি, নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তা এবং সরকারি কর্মচারী পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। তফসিল ঘোষণার পর থেকে মোট ১৫ দিনের মধ্যে তারা নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। নিবন্ধন শেষ হলে তাদের কাছে ইন–কান্ট্রি পোস্টাল ব্যালট পাঠানো হবে।
সভায় পর্যবেক্ষক ও সাংবাদিকদের কার্যক্রম নিয়েও আলোচনা হয়। নির্বাচন কমিশন জানায়, তাদের দায়িত্ব পালনে যেন কোনও বাধা না হয় তা নিশ্চিত করা হবে। পাশাপাশি কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগের প্রসঙ্গও উঠে আসে। ইসি জানায়, ভোটের আগের রাতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যেন কোনও স্থানীয় সহায়তার উপর নির্ভর না করেন, সে বিষয়ে কড়া নির্দেশনা দেওয়া হবে।
নির্বাচনি প্রস্তুতির অংশ হিসেবে আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে সোমবার জুম মিটিং হবে। তফসিল ঘোষণার দিন জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হবে। কমিশন জানিয়েছে, নির্বাচন পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহে অঞ্চলভিত্তিক কমিটির সদস্য সংখ্যা ১০ থেকে বাড়িয়ে ১৪ করা হয়েছে।
পরিবহন নিয়ন্ত্রণে মোটরসাইকেল চলাচলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা
ইসি সানাউল্লাহ জানান, ভোটের সময় পরিবহন নিয়ন্ত্রণে আগের নির্দেশনাই বহাল থাকবে। ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক ২৪ ঘণ্টা বন্ধ থাকবে এবং মোটরসাইকেল চলবে না ৭২ ঘণ্টা। প্রয়োজনীয় সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও বিমানবন্দরের যানবাহন আগের মতোই চলবে। ভোটের দিন থাকবে সাধারণ ছুটি।
নির্বাচনকে ঘিরে পোস্টাল ব্যালট পাঠানো থেকে শুরু করে পরিবহন নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থাপনা পর্যন্ত সব দিকেই প্রস্তুতি জোরদার করছে নির্বাচন কমিশন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au