সর্বশেষ

না ফেরার দেশে লিভারপুলের সাবেক মালিক ‘হিকস’

  • 4:34 am - December 08, 2025
  • পঠিত হয়েছে:১৪৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৮ ডিসেম্বর-ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের সাবেক মালিকদের একজন টম হিকস মারা গেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হিকস টেক্সাসের ডালাসে রোববার মারা গেছেন, নিশ্চিত করেছে পরিবার। ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত ক্লাবটির মালিক ছিলেন তিনি। বয়স হয়েছিল ৭৯ বছর।

হিকসের ছয় সন্তান বিবৃতিতে জানিয়েছে, ‘টম হিকস তার অসাধারণ জীবনে যা কিছু অর্জন করেছেন, তার মধ্যে সবচেয়ে প্রিয় উপাধি ছিল ‘বাবা’। জীবনে যত দুঃখ ও কষ্টের মুখোমুখি হোক না কেন, তিনি তার উদারতা এবং পরিবারের প্রতি ভালোবাসায় অবিচল ছিলেন।’

‘তিনি আমাদের পরিবারের জন্য একজন পথপ্রদর্শক হিসেবে রয়ে গেছেন, আমরা তার উত্তরাধিকারকে প্রসারিত করতে পেরে গভীরভাবে সম্মানিত। যদিও আমরা এই ক্ষতিতে বিধ্বস্ত, আমরা তার সন্তান হতে পেরে গভীরভাবে কৃতজ্ঞ।’

‘হিকসের মৃত্যুতে তার পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’ বিবৃতিতে বলেছে লিভারপুল।

হিকস ১৯৯৫-২০০১ সাল পর্যন্ত আইস হকি দল ডালাস স্টারসের মালিক ছিলেন। ১৯৯৮-২০১০ সাল পর্যন্ত বেসবল দল টেক্সাস রেঞ্জার্সের মালিক ছিলেন।

এই শাখার আরও খবর

হাড্ডাহাড্ডি লড়াইয়ে বোলসোনারোকে হারিয়ে আবার জয়ী লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বোলসোনারোকে হারিয়ে আবারও জয়ী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। দেশটির নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,…

মোটরসাইকেলে একই পরিবারের ৩ জন, পিকআপের ধাক্কায় প্রাণ গেলো মা-ছেলের

যশোরের মণিরামপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিনজনের মধ্যে মা ও চার বছরের ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা ওমর…

পিরোজপুরে মন্দিরের জমি দখল করলেন জামায়াত নেতা, এলাকায় আতঙ্ক

ওটিএন বাংলা ডেস্ক : পিরোজপুরের নেছারাবাদে কয়েক দশকের পুরোনো একটি মন্দিরের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। জমিটি নিয়ে আদালতে মামলা চলা…

এবার ইরাকের কুর্দিস্তানে কোমালার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

প্রতিবেশী দেশ ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরানি কুর্দিবিরোধী গোষ্ঠী কোমালার একটি ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। রোববার তেহরানের একটি সংবাদমাধ্যমের বরাতে সৌদি…

মক্কা-মদিনার আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, অভিযোগ অস্বীকার হুথিদের

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনার আশপাশে আকাশে প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। সৌদি আরবের প্রতিরক্ষা কর্তৃপক্ষের দাবি,…

দেশের ১৫ হাজার স্কুলে নেই খেলার মাঠ, মোবাইলে আসক্তি বাড়ছে শিক্ষার্থীদের

ওটিএন বাংলা ডেস্ক : শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠ থাকার কথা থাকলেও দেশের ১৫ হাজারের বেশি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে নেই সেই সুযোগ। রাজধানীসহ বিভিন্ন শহরে মাঠের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au