সর্বশেষ

অ্যাশেজে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া

  • 4:43 am - December 08, 2025
  • পঠিত হয়েছে:২০৭ বার
ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে অজিরা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৮ ডিসেম্বর-ব্রিসবেনের গ্যাবায় অ্যাশেজ টেস্ট সিরিজে আরও একটি সহজ জয়ের দেখা পেল অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের দেওয়া ৬৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেটের বড় জয় পায় অজিরা। বেন স্টোকস ও উইল জ্যাকস প্রতিরোধ গড়লেও অস্ট্রেলিয়াকে বড় রানের লক্ষ্য দিতে পারেনি। এর আগে, ইংল্যান্ড দুই ইনিংসে করেছিল যথাক্রমে ৩৩৪ রান ও ২৪১ রান। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করেছিল ৫১১ রান।

৬ উইকেটে ১৩৪ রান নিয়ে দিন শুরু করে ইংল্যান্ড। স্টোকস ও জ্যাকস দুজনেই দিন শুরু করেন ৪ রান নিয়ে। এই দুই ব্যাটারের দায়িত্বশীল ব্যাটিংয়ে প্রথম সেশনে কোনো উইকেট হারায়নি ইংল্যান্ড।

স্টোকস ও জ্যাকস সপ্তম উইকেটে তুলেন ৯৬ রান। এই জুটি ভাঙার পরই ধস নামে ইংল্যান্ডের ব্যাটিংয়ে। ২২৪ রানে জ্যাকস ফিরলে পরের ৩ উইকেট যেতেও তাদের সময় লাগেনি। শেষ ৪ উইকেট ইংল্যান্ড হারিয়েছে ১৭ রানে। ইনিংস থামে ২৪১ রানে।

লক্ষ্য তাড়ায় নেমে ২২ রান করে পার্থ টেস্টের নায়ক ট্রাভিস হেড বিদায় নেন গাস অ্যাটকিনসনের বলে বোল্ড হয়ে। দলীয় ৪১ রানে মার্নাস লাবুশেনও সাজঘরে ফেরেন অ্যাটকিনসের শিকারে পরিণত হয়ে ৩ রান করে। তবে দুই উইকেটের পতন কোনো বাধা হয়ে দাঁড়ায়নি জয়ে। ৯ বলে দ্রুতগতির ২৩ রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক স্মিথ। ১৭ রান করে অপরাজিত ছিলেন জেক ওয়েদারাল্ড।

এর আগে, প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার মাটিতে জো রুটের প্রথম সেঞ্চুরিতে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ৩৩৪। সেটি টপকে পাঁচ ফিফটিতে ৫১১ রান করে প্রথম ইনিংসে অলআউট হয় স্মিথরা। বেশি আলোচিত ছিল স্টার্কের ৭৭ রানের ইনিংস আর ইংলিশদের পাঁচ ক্যাচ মিস। লিড দাঁড়ায় ১৭৭।

এই শাখার আরও খবর

হাড্ডাহাড্ডি লড়াইয়ে বোলসোনারোকে হারিয়ে আবার জয়ী লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বোলসোনারোকে হারিয়ে আবারও জয়ী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। দেশটির নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,…

মোটরসাইকেলে একই পরিবারের ৩ জন, পিকআপের ধাক্কায় প্রাণ গেলো মা-ছেলের

যশোরের মণিরামপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিনজনের মধ্যে মা ও চার বছরের ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা ওমর…

পিরোজপুরে মন্দিরের জমি দখল করলেন জামায়াত নেতা, এলাকায় আতঙ্ক

ওটিএন বাংলা ডেস্ক : পিরোজপুরের নেছারাবাদে কয়েক দশকের পুরোনো একটি মন্দিরের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। জমিটি নিয়ে আদালতে মামলা চলা…

এবার ইরাকের কুর্দিস্তানে কোমালার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

প্রতিবেশী দেশ ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরানি কুর্দিবিরোধী গোষ্ঠী কোমালার একটি ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। রোববার তেহরানের একটি সংবাদমাধ্যমের বরাতে সৌদি…

মক্কা-মদিনার আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, অভিযোগ অস্বীকার হুথিদের

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনার আশপাশে আকাশে প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। সৌদি আরবের প্রতিরক্ষা কর্তৃপক্ষের দাবি,…

দেশের ১৫ হাজার স্কুলে নেই খেলার মাঠ, মোবাইলে আসক্তি বাড়ছে শিক্ষার্থীদের

ওটিএন বাংলা ডেস্ক : শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠ থাকার কথা থাকলেও দেশের ১৫ হাজারের বেশি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে নেই সেই সুযোগ। রাজধানীসহ বিভিন্ন শহরে মাঠের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au