সর্বশেষ

জাকেরকে নিয়ে আশাবাদী আশরাফুল

  • 5:00 am - December 08, 2025
  • পঠিত হয়েছে:১৩৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৮ ডিসেম্বর-ফিল সিমন্সের তত্বাবধায়নে শুরু হয়েছে টি-টোয়েন্টি দলের ব্যাটারদের নিয়ে বিশেষ অনুশীলন। যার দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন সকল ক্রিকেটারসহ কোচিং-স্টাফের সদস্যরা। অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।

ব্যাটিং কোচ বলছিলেন, ‘(জাকের) একটু আনলাকি বলব। জাকের আলী অনিক যদিও টেস্ট ম্যাচে খেলতে পারেনি, তবে চমৎকার প্র্যাকটিস করেছে। তারপর একটা (টি-টোয়েন্টি) ম্যাচ খেলল। ঐ ম্যাচে দুইটা বল- একটা অফ স্টাম্পের অনেক বাইরের বল লেগে মারতে গিয়েছিল আর যেটা আউট হয়েছে, এই দুইটা বাদ দিলে, বাকি ১৪ বলই আমি বলব যে মেরিট অনুযায়ী খেলেছে, ভালো ব্যাটিং করছিল।’

‘আনলাকি যে সে (বেশি) ম্যাচ পায়নি। যদি ব্যাক টু ব্যাক আরও দুইটা ম্যাচ পেত, তাহলে আমি নিশ্চিত সে বড় রানই করত, কারণ সে মেন্টালি অনেক স্ট্রং এবং সে পারফর্মার। যখন সে বাংলাদেশ টিমে ঢুকেছে, ঢোকার আগে কিন্তু তিনটা মৌসুম ঢাকা প্রিমিয়ার লিগ বলেন, এনসিএল বলেন, বিসিএল বলেন, বিপিএল বলেন- সব জায়গায় কিন্তু সে পারফর্ম করে বাংলাদেশ টিমে ঢুকেছে।’

আশরাফুলের বিশ্বাস, বিপিএল দিয়েই ছন্দে ফিরবেন জাকের, ‘বাংলাদেশ টিমে ঢুকেও কিন্তু জাকের তিন ফরম্যাটেই ভালো খেলেছে। সম্প্রতি একটু খারাপ সময় যাচ্ছে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে বিপিএল-টা খুব ভালো একটা প্ল্যাটফর্ম তার জন্য এবং ভালো জায়গায় সে গিয়েছে।’

‘(নোয়াখালী এক্সপ্রেসে) সুজন ভাই আছেন প্রধান কোচ হিসেবে এবং অনেকদিন (জাকেরের সঙ্গে) কাজ করেছেন। জাকের আবাহনীর হয়েও খেলেছেন। তার সবকিছুই সুজন ভাই ভালো জানেন। তো আমি নিশ্চিত যে বিপিএলে সে তার ভালো রিদমে চলে আসবে ইনশাল্লাহ।’

এই শাখার আরও খবর

হাড্ডাহাড্ডি লড়াইয়ে বোলসোনারোকে হারিয়ে আবার জয়ী লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বোলসোনারোকে হারিয়ে আবারও জয়ী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। দেশটির নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,…

মোটরসাইকেলে একই পরিবারের ৩ জন, পিকআপের ধাক্কায় প্রাণ গেলো মা-ছেলের

যশোরের মণিরামপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিনজনের মধ্যে মা ও চার বছরের ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা ওমর…

পিরোজপুরে মন্দিরের জমি দখল করলেন জামায়াত নেতা, এলাকায় আতঙ্ক

ওটিএন বাংলা ডেস্ক : পিরোজপুরের নেছারাবাদে কয়েক দশকের পুরোনো একটি মন্দিরের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। জমিটি নিয়ে আদালতে মামলা চলা…

এবার ইরাকের কুর্দিস্তানে কোমালার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

প্রতিবেশী দেশ ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরানি কুর্দিবিরোধী গোষ্ঠী কোমালার একটি ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। রোববার তেহরানের একটি সংবাদমাধ্যমের বরাতে সৌদি…

মক্কা-মদিনার আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, অভিযোগ অস্বীকার হুথিদের

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনার আশপাশে আকাশে প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। সৌদি আরবের প্রতিরক্ষা কর্তৃপক্ষের দাবি,…

দেশের ১৫ হাজার স্কুলে নেই খেলার মাঠ, মোবাইলে আসক্তি বাড়ছে শিক্ষার্থীদের

ওটিএন বাংলা ডেস্ক : শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠ থাকার কথা থাকলেও দেশের ১৫ হাজারের বেশি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে নেই সেই সুযোগ। রাজধানীসহ বিভিন্ন শহরে মাঠের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au