এক সংস্কৃতির বিতর্কে উত্তাল অস্ট্রেলিয়ার রাজনীতি
মেলবোর্ন, ১৯ জুন- অস্ট্রেলিয়ায় বহুসংস্কৃতিবাদ নাকি একক সাংস্কৃতিক পরিচয়-এই প্রশ্নকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়ে উঠেছে। ডানপন্থি রাজনৈতিক দল ওয়ান নেশনের নেতা পলিন…
মেলবোর্ন, ৯ ডিসেম্বর- রাজধানীর ধানমন্ডি এলাকায় আবারও মুখোমুখি হয়েছে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ৯টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয় ল্যাবএইড হাসপাতালের পেছনের সড়কে। ধাওয়া পাল্টা ধাওয়ার একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে এক পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
পুলিশ জানায়, সকালে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী লাঠি হাতে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেয়। পরে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে নিউমার্কেট থানা পুলিশ দুই কলেজের শিক্ষার্থীদের নিজ নিজ ক্যাম্পাসে ফিরিয়ে নেয়। এ সময় আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীকে থানা নেওয়া হলেও পরে তাকে কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার কিছুক্ষণ পর সকাল সাড়ে ১০টার দিকে সায়েন্সল্যাব এলাকায় দাঁড়িয়ে থাকা ঢাকা কলেজের একটি বাসে ভাঙচুর চালায় আইডিয়াল কলেজের কয়েক শিক্ষার্থী। এতে ঢাকা কলেজের কয়েকজন আহত হন। খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ঢাকা কলেজের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী লাঠিসোটা নিয়ে আইডিয়াল কলেজের সামনে অবস্থান নেন এবং হামলা চালান। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার দুপুর পর্যন্ত ধানমন্ডির সায়েন্সল্যাব, নিউমার্কেট ও সেন্ট্রাল রোড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে গেলেও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের অনেকেই এখনো সেন্ট্রাল রোড এলাকায় জড়ো রয়েছেন।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা নতুন নয়। এলাকাবাসী ও সড়ক ব্যবহারকারীরা দীর্ঘদিন ধরে এই পরিস্থিতিতে ভোগান্তির শিকার। গত ৯ নভেম্বর দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে একটি ‘শান্তি চুক্তি’ হলেও এক মাস না পেরোতেই আবারও সহিংসতার ঘটনা ঘটল।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au