রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, ভাইবোনসহ নিহত ৪
রংপুরের মিঠাপুকুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় নারীসহ অন্তত ১৪ জন আহত…
মেলবোর্ন, ৯ ডিসেম্বর- মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের শিমুলতলা এলাকায় সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এক চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের নাম অনিক আশ্চর্য (৩৫)। মরদেহ উদ্ধার করা হয় নূর জাহান কমিউনিটি সেন্টারের তৃতীয় তলার ভাড়া বাসা থেকে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর ২৫০ শয্যার জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত অনিক সিটি হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের জরুরি বিভাগের চিকিৎসক ছিলেন। তিনি রাজৈরের বাজিতপুর গ্রামের গ্রাম্য চিকিৎসক অঞ্জন আশ্চর্যের ছেলে। প্রায় আট বছর ধরে অনিক টেকেরহাট সিটি হসপিটালের জরুরি বিভাগে দায়িত্ব পালন করছিলেন। ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা দিতে তিনি নূর জাহান কমিউনিটি সেন্টারের তৃতীয় তলায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। পাশের কক্ষে থাকতেন একই হাসপাতালের এক্স-রে অপারেটর নৃপেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে নিয়মিত দায়িত্ব শেষে অনিক বাসায় ফিরে যান। রাত সাড়ে ১২টার দিকে নৃপেন স্থানীয় ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার পর বাসায় ফেরেন। অনিককে চা খাওয়ার জন্য ডাকলেও কোনো সাড়া না পাওয়ায় দরজার ফাঁক দিয়ে দেখা যায় তিনি ঝুলন্ত অবস্থায়। নৃপেন তৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে খবর দেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত ও প্রেমঘটিত কারণে অনিক আত্মহত্যা করেছেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au