সর্বশেষ

‎বিদ্যালয়ে অবরুদ্ধ প্রধান শিক্ষক, উদ্ধার করলেন পুলিশ ও শিক্ষা কর্মকর্তা

  • 4:21 am - December 10, 2025
  • পঠিত হয়েছে:৮০ বার
প্রধান শিক্ষক মলিনা রানী গোস্বামী । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ ডিসেম্বর- ঝালকাঠির নলছিটিতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কয়েক ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রাখার ঘটনা উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও দায়িত্ব পালন না করার অভিযোগে ক্ষুব্ধ স্থানীয়রা মঙ্গলবার সকালে করুয়াকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মলিনা রানী গোস্বামীকে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখেন। পরে পুলিশ ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গিয়ে তাকে উদ্ধার করেন।

স্থানীয় ও অভিভাবকদের অভিযোগ, যোগদানের পর থেকেই মলিনা রানী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার করে আসছেন। তার নানা কর্মকাণ্ড নিয়ে সম্প্রতি মানববন্ধনও হয়। বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দেওয়া হলেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ বাড়ছিল।

অভিভাবকদের দাবি, সোমবার শিক্ষার্থীদের পরীক্ষা নির্ধারিত ছিল, কিন্তু প্রশ্নপত্র প্রধান শিক্ষকের আলমারিতে তালাবদ্ধ থাকায় শিক্ষকরা পরীক্ষা নিতে পারেননি। সেদিন তিনি স্কুলে উপস্থিতও ছিলেন না। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের ক্ষোভ চরমে পৌঁছে। মঙ্গলবার তিনি বিদ্যালয়ে এলে স্থানীয়রা তাকে কক্ষে তালাবদ্ধ করে রাখে।

অবরুদ্ধ অবস্থায় মলিনা রানী ৯৯৯-এ ফোন করলে পুলিশ স্কুলে গিয়ে তাকে উদ্ধার করে। পরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরীন আক্তার উপস্থিত হয়ে অভিভাবক ও স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন।

অভিযোগ অস্বীকার করে মলিনা রানী বলেন, সরকারি পুকুর দখল নিয়ে এলাকার একটি পক্ষের বিরোধিতার জেরে তাকে অবরুদ্ধ করা হয়েছে। দুর্নীতির অভিযোগ সত্য নয় বলে দাবি করেন তিনি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরীন আক্তার জানান, অভিযোগগুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সোমবার প্রধান শিক্ষক আত্মীয়ের মৃত্যুর কারণে বিদ্যালয়ে আসতে পারেননি বলে জানা গেছে।

নলছিটি থানার ওসি (তদন্ত) আশরাফ আলী বলেন, ৯৯৯-এ ফোন পাওয়ার পর পুলিশ গিয়ে প্রধান শিক্ষিকাকে উদ্ধার করে পরিস্থিতি স্বাভাবিক করে।

এই শাখার আরও খবর

রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, ভাইবোনসহ নিহত ৪

রংপুরের মিঠাপুকুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় নারীসহ অন্তত ১৪ জন আহত…

দুর্নীতির মামলায় সাবেক কর কর্মকর্তা শ্যামল দাসের ৫ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সাবেক সহকারী কর কমিশনার শ্যামল কৃষ্ণ দাসকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৮ অক্টোবর) ঢাকার বিশেষ…

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের মুখোমুখী সংঘর্ষে নিহত অন্তত ৪৬

স্পেনের মধ্যাঞ্চলে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক…

ভিসা বিধিনিষেধে কমেছে বিদেশি শিক্ষার্থী, ৬৪ মিলিয়ন ডলার রাজস্ব ঘাটতির মুখে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসার শর্ত কঠোর করা এবং আবেদন ফি বাড়ানোর প্রভাব পড়েছে দেশটির উচ্চশিক্ষা খাতে। এর ফলে বিদেশি শিক্ষার্থী ভর্তির লক্ষ্যমাত্রা পূরণ করতে…

‘ইরানের অবকাঠামোয় হামলা হলে আমিরাত-সৌদিসহ কয়েকটি দেশের অস্তিত্ব বিপন্ন হতে পারে’

ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলা চালানো হলে পাল্টা জবাবে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করতে পারে বলে সতর্ক…

নেতানিয়াহুর জোট ৫৪ আসনে স্থির, ভোট গণনায় এগোচ্ছে আরব দলগুলো

ইসরায়েলের সাধারণ নির্বাচনে ৭৬ দশমিক ৮ শতাংশ ভোট গণনা শেষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৪টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au