ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
মেলবোর্ন, ১ মে- ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বাংলাদেশ নিয়ে সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বঢ়েকে তলব করেছে বাংলাদেশ…
মেলবোর্ন, ১১ ডিসেম্বর- বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর আইনি জটিলতা, বিতর্ক ও তীব্র সমালোচনার মুখে পড়ে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর ক্যারিয়ার। নায়কের অপমৃত্যু মামলায় জেলেও যেতে হয়েছিল তাকে। কারণ, তিনি ছিলেন সুশান্তের বন্ধবী। কারাভোগের পর বলিউড থেকে নিজেকে সরিয়ে নেন রিয়া। ধীরে ধীরে হাঁটেন ব্যবসার পথে। ওই সিদ্ধান্তই বদলে দেয় তার জীবন।
সম্প্রতি একটি পডকাস্টে নিজের নতুন জীবন নিয়ে খোলামেলা কথা বলেন রিয়া। জানান, পোশাক ব্র্যান্ড ‘চ্যাপ্টার ২ ড্রিপ’ মূলত তাঁর জীবনের দ্বিতীয় সুযোগ এবং অন্ধকার থেকে উঠে আসার প্রতীক হিসেবে দাঁড়ায়। মাত্র এক বছরের মাথায় ব্র্যান্ডটির মূল্য এখন প্রায় ৪০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৫৪ কোটি ৩৭ লাখ টাকার বেশি।
ভারতীয় টিভি-১৮ ও সিএনবিসিকে রিয়া জানান, সুশান্ত সিং রাজপুত অপমৃত্যু মামলায় গ্রেপ্তার হওয়ার পর তাঁর জীবনে গভীর হতাশা নেমে আসে। তখনই সিদ্ধান্ত নেন—চলচ্চিত্রজগতের বাইরে নতুন একটি পথ তৈরি করতে হবে। মধ্যবিত্তদের লক্ষ্য করে পোশাক ব্র্যান্ড তৈরি করেন তিনি। ২০২৪ সালের আগস্টে অনলাইন স্টোর হিসেবে যাত্রা শুরু করের। এরপর ২০২৫ সালের জুনে মুম্বাইয়ের বান্দ্রায় প্রথম অফলাইন স্টোর চালু করেন রিয়া।
উচ্চ ভাড়ার জায়গায় দোকান খোলার সিদ্ধান্তে সঙ্গী হিসেবে রিয়ার পাশে পার্টনার হিসেবে দাঁড়ান শৌভিক। এছাড়া কিশোর ও আশ্নি বিয়ানির কাছ থেকে ১ কোটি টাকার সিড ফান্ডিং পান তিনি। এর এক বছর পরই কোম্পানির মূল্য ছুঁয়ে ফেলে ৪০ কোটি রুপি।
রিয়া জানান, নিজের পডকাস্টকেই তিনি ব্র্যান্ড প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করেন—যেখানে নিজের যাত্রা, ব্র্যান্ডের লক্ষ্য এবং সম্ভাবনা নিয়ে বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি কথা বলেন। তাঁর মতে, ব্যক্তিগত বিশ্বাস তৈরি করতে পারাই বিনিয়োগ আকর্ষণের মূল চাবিকাঠি।
পডকাস্টে রিয়া আরও জানান, অভিনয় থেকে আপাতত সরে গেলেও ভবিষ্যতে আবারও চলচ্চিত্রে ফিরতে আপত্তি নেই তার। সূত্র: নিউজ১৮ ও আনন্দবাজার।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au