সর্বশেষ

রণবীরকে ‘নির্লজ্জ’ ও ‘বেপরোয়া’ বললেন গায়ক পীযূষ

  • 4:33 pm - December 11, 2025
  • পঠিত হয়েছে:৩৯ বার

মেলবোর্ন, ১১ ডিসেম্বর- বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা রণবীর কাপুর। কাপুর পরিবারের সন্তান হিসেবে তার কাঁধে সব সময় থাকে পূর্বপুরুষদের বিশাল ঐতিহ্যের ভার। তবে প্রবীণ অভিনেতা ও গায়ক পীযূষ মিশ্র মনে করেন, রণবীর সেই ভার বা উত্তরাধিকারের ১ শতাংশও বহন করেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীরকে নিয়ে কথা বলতে গিয়ে তাকে ‘নির্লজ্জ’ ও ‘বেপরোয়া’ বলে মন্তব্য করে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন এই অভিনেতা।

জনপ্রিয় সংবাদমাধ্যম ‘দ্য লালনটপ’-কে দেওয়া ওই সাক্ষাৎকারে পীযূষ মিশ্র রণবীরের প্রশংসা করতেই গিয়েই কিছুটা অদ্ভুত শব্দচয়ন ব্যবহার করেন। তিনি রণবীরকে ‘হালকা’ এবং ‘স্বাধীন’ মানুষ হিসেবে আখ্যায়িত করেন।

রণবীর প্রসঙ্গে পীযূষ মিশ্র বলেন, ‘আরে লোকটি আলাদা, তার বিষয়ে আর জানতে চাইবেন না। এতটা নির্লজ্জ, বেপরোয়া মানুষ আমি জীবনেও দেখিনি!’

কেন এমন মন্তব্য? তার ব্যাখ্যাও দিয়েছেন ‘গ্যাংস অব ওয়াসিপুর’ খ্যাত এই অভিনেতা। তিনি বলেন, ‘তার পরিবারে কত বড় বড় মানুষ! বাবা ঋষি কাপুর, মা নীতু কাপুর, দাদা রাজ কাপুর, এমনকি প্রপিতামহ পৃথ্বীরাজ কাপুর। কিন্তু তাদের কোনো কিছুই তাকে ভারী করেনি। ১ শতাংশও না।’ অর্থাৎ, পরিবারের বিশাল প্রত্যাশার বোঝা রণবীরকে ভারাক্রান্ত করতে পারে না, তিনি নিজের মতো করে স্বাধীনভাবে কাজ করেন।

শুটিং সেটের অভিজ্ঞতা স্মরণ করে পীযূষ মিশ্র আরও জানান, কাজের সময় রণবীর অত্যন্ত মনোযোগী থাকেন। কিন্তু শুটিং শেষ হওয়ার পর মুহূর্তেই তিনি স্বতঃস্ফূর্ত ও রিল্যাক্স মুডে ফিরে যান। তার এই নির্ভার স্বভাবকেই ‘নির্লজ্জ’ বা ‘বেপরোয়া’ হিসেবে ইতিবাচক অর্থে তুলে ধরেছেন মিশ্র।

সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করা রণবীর ২০০৭ সালে ‘সাওয়ারিয়া’ দিয়ে অভিনয়ে আসেন। তার ঝুলিতে রয়েছে ‘বরফি’, ‘রকস্টার’, ‘সঞ্জু’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ এবং সবশেষ ব্লকবাস্টার ‘অ্যানিমেল’-এর মতো সিনেমা।

বর্তমানে রণবীর কাপুরের পাখির চোখ নীতেশ তিওয়ারি পরিচালিত মহাকাব্যিক সিনেমা ‘রামায়ণ’। এতে তিনি রামের চরিত্রে অভিনয় করছেন এবং তার বিপরীতে সীতা রূপে থাকছেন সাই পল্লবী। জানা গেছে, এই সিনেমার জন্য ৭৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন রণবীর। ২০২৬ সালের দীপাবলিতে সিনেমাটির প্রথম পর্ব মুক্তির পরিকল্পনা রয়েছে।

এই শাখার আরও খবর

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

মেলবোর্ন, ১ মে- ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বাংলাদেশ নিয়ে সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বঢ়েকে তলব করেছে বাংলাদেশ…

ইতালিতে ছোট ভাইকে হত্যা করে পরিবারকে জানাল বড় ভাই

মেলবোর্ন, ১ মে- ইতালিতে পারিবারিক দ্বন্দ্বের জেরে দুই প্রবাসী ভাইয়ের মধ্যে সংঘর্ষে বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সময় রাত…

ট্রাম্পের ‘মার্কিন নাগরিকত্বের আবেদন যাচাইয়ে স্থগিতাদেশ’ অবৈধ: আদালত

মেলবোর্ন, ১ মে- মার্কিন অভিবাসন নীতিকে ঘিরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত আবারও বড় আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে। ৩৯টি দেশের নাগরিকদের জন্য নাগরিকত্ব, গ্রিনকার্ড ও…

পশ্চিমবঙ্গে ভোটগণনায় নজিরবিহীন নিরাপত্তা,ফলাফল ৪ মে

মেলবোর্ন, ১ মে- পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পর এখন পুরো রাজ্যের দৃষ্টি নিবদ্ধ রয়েছে ভোটগণনার দিকে। আগামী ৪ মে ফলাফল ঘোষণাকে কেন্দ্র…

যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ‘কঠোর জবাব’ দেবে ইরান

মেলবোর্ন, ১ মে- যুক্তরাষ্ট্র পুনরায় হামলা চালালে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, নতুন করে আঘাত এলে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক স্থাপনাগুলোতে পাল্টা…

কারাবাস থেকে আবারও গৃহবন্দী অং সান সু চি

মেলবোর্ন, ১ মে- মিয়ানমারের সাবেক রাষ্ট্রনেত্রী অং সান সু চি-কে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। দীর্ঘদিনের কারাবাসের পর এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au