সর্বশেষ

১৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে থ্রি ইডিয়টস ২

  • 4:35 pm - December 11, 2025
  • পঠিত হয়েছে:৩৭ বার

মেলবোর্ন, ১১ ডিসেম্বর- ২০০৯ সালে মুক্তি পাওয়া বলিউড সিনেমা ‘থ্রি ইডিয়টস’। বক্স অফিসে ঝড় তোলা রাজকুমার হিরানি পরিচালিত এই ব্লকবাস্টার ছবিটি আজও সিনেপ্রেমীদের স্মৃতিতে অমলিন। র‍্যাঞ্চো, রাজু আর ফারহানের বন্ধুত্ব এবং তাদের শিক্ষাজীবনের হাস্যরসাত্মক অথচ গভীর বার্তা মুগ্ধ করেছিল দর্শকদের। দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সুখবর এলো—খুব শিগগিরই পর্দায় ফিরছে এই আইকনিক ছবির সিক্যুয়েল।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পরিচালক রাজকুমার হিরানি ‘থ্রি ইডিয়টস’-এর দ্বিতীয় পর্ব নিয়ে আসার প্রস্তুতি প্রায় চূড়ান্ত করে ফেলেছেন। বর্তমানে সিনেমাটির চিত্রনাট্যের কাজ একেবারে শেষ পর্যায়ে রয়েছে।

কাস্টিংয়ে বড় চমক ভক্তদের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হলো, সিক্যুয়েলে কাস্টিংয়ে কোনো পরিবর্তন আসছে না। অর্থাৎ, ১৫ বছর আগের সেই চেনা মুখগুলোকেই আবার নতুন গল্পে দেখা যাবে। আগের মতোই ‘র‍্যাঞ্চো’র ভূমিকায় থাকছেন আমির খান এবং তার বিপরীতে ‘পিয়া শাস্ত্রবুদ্ধি’ চরিত্রে দেখা যাবে কারিনা কাপুরকে। অন্যদিকে, র‍্যাঞ্চোর দুই প্রিয় বন্ধু ‘রাজু রস্তোগি’ ও ‘ফারহান’র চরিত্রে ফের জুটি বাঁধছেন যথাক্রমে শরমন যোশি ও আর মাধবন।

গল্প কোথা থেকে শুরু? প্রথম ছবির শেষে নিজের বিয়ের আসর থেকে পালিয়ে এসে লাদাখের প্যাংগং হ্রদের পাড়ে র‍্যাঞ্চোর (আমির) সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন পিয়া (কারিনা)। সিক্যুয়েলের গল্প সেখান থেকেই শুরু হচ্ছে কি না, তা নিয়ে দর্শক মহলে জল্পনা থাকলেও, এটি নিশ্চিত যে তিন বন্ধুর জীবনে নতুন কোনো অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে। আর তার সঙ্গে রাজকুমার হিরানির স্পেশাল ‘হিউমার’ তো থাকছেই।

বায়োপিক থামিয়ে সিক্যুয়েলে মনোযোগ জানা গেছে, এই সিক্যুয়েলকে আলোর মুখ দেখাতে আমির খানের সঙ্গে দাদাসাহেব ফালকের বায়োপিকের কাজও আপাতত স্থগিত রেখেছেন পরিচালক রাজকুমার হিরানি। অনেক আগেই তিনি সিক্যুয়েলের পরিকল্পনা করলেও সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ২০২৬ সালেই পর্দায় ফিরতে চলেছে আমির-কারিনা ও শরমন-মাধবনের পুরো দল।

এই শাখার আরও খবর

ট্রাম্পের ‘মার্কিন নাগরিকত্বের আবেদন যাচাইয়ে স্থগিতাদেশ’ অবৈধ: আদালত

মেলবোর্ন, ১ মে- মার্কিন অভিবাসন নীতিকে ঘিরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত আবারও বড় আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে। ৩৯টি দেশের নাগরিকদের জন্য নাগরিকত্ব, গ্রিনকার্ড ও…

পশ্চিমবঙ্গে ভোটগণনায় নজিরবিহীন নিরাপত্তা,ফলাফল ৪ মে

মেলবোর্ন, ১ মে- পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পর এখন পুরো রাজ্যের দৃষ্টি নিবদ্ধ রয়েছে ভোটগণনার দিকে। আগামী ৪ মে ফলাফল ঘোষণাকে কেন্দ্র…

যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ‘কঠোর জবাব’ দেবে ইরান

মেলবোর্ন, ১ মে- যুক্তরাষ্ট্র পুনরায় হামলা চালালে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, নতুন করে আঘাত এলে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক স্থাপনাগুলোতে পাল্টা…

কারাবাস থেকে আবারও গৃহবন্দী অং সান সু চি

মেলবোর্ন, ১ মে- মিয়ানমারের সাবেক রাষ্ট্রনেত্রী অং সান সু চি-কে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। দীর্ঘদিনের কারাবাসের পর এই…

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের ঐতিহাসিক দিন আজ

মেলবোর্ন, ১ মে- আজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক অবিস্মরণীয় দিন হিসেবে দিনটি পালিত হচ্ছে বাংলাদেশসহ সারা বিশ্বে। ১৮৮৬ সালের…

শিশুহত্যার ঘটনায় উত্তাল অস্ট্রেলিয়ার অ্যালিস স্প্রিংস, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশের সঙ্গে সংঘর্ষ

মেলবোর্ন, ১ মে- অস্ট্রেলিয়ার অ্যালিস স্প্রিংস শহরে পাঁচ বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগে আটক ব্যক্তিকে ঘিরে তীব্র সহিংসতা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au