সর্বশেষ

সিনেমার দৃশ্য কেটে পর্ন সাইটে দেওয়ায় ত্রিধার ক্ষোভ

  • 4:48 pm - December 11, 2025
  • পঠিত হয়েছে:২৯ বার

মেলবোর্ন, ১১ ডিসেম্বর- টালিউডে সৃজিত মুখার্জির ‘মিসর রহস্য’ দিয়ে অভিনয় যাত্রা শুরু করেছিলেন ত্রিধা চৌধুরী। তবে বর্তমানে তিনি মুম্বাইয়ের হিন্দি ওটিটি অঙ্গনে বেশ পরিচিত মুখ। বিশেষ করে প্রকাশ ঝা পরিচালিত জনপ্রিয় ওয়েব সিরিজ ‘আশ্রম’-এ ববি দেওলের সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে ব্যাপক আলোচনায় আসেন, একইসঙ্গে জড়ান বিতর্কেও। দীর্ঘদিন পর সেই বিতর্কিত দৃশ্য এবং অন্তরঙ্গ অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বললেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ত্রিধা স্পষ্ট জানান, পর্দার ঘনিষ্ঠ দৃশ্যগুলো তিনি মোটেও উপভোগ করেন না। চরিত্রের প্রয়োজনে পেশাদারত্বের খাতিরেই তিনি তা করেন।

ত্রিধা বলেন, “একজন অভিনয়শিল্পী যে সীমা মেনে কোনো চরিত্রে অন্তরঙ্গ দৃশ্যে সম্মত হয়েছেন, তার পেছনে অনেক নিবেদন থাকে। উদাহরণস্বরূপ, ‘আশ্রম’-এ আমার চরিত্রটি ছিল যৌনকর্মীর, তাই পর্দায় অন্তরঙ্গ দৃশ্য থাকতেই পারে। তবে শুটিংয়ের সময় আমি এটি উপভোগ করি না, এটি আমার কাজের অংশ মাত্র।”

পর্ন সাইটে দৃশ্য ছড়িয়ে পড়া নিয়ে ক্ষোভ সিরিজ বা সিনেমার অন্তরঙ্গ দৃশ্য কেটে বিভিন্ন পর্ন সাইটে ছড়িয়ে দেওয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী। তিনি মনে করেন, এর দায়ভার প্রোডাকশন টিমের। ত্রিধা বলেন, ‘প্রোডাকশন টিমের উচিত ছিল নিশ্চিত করা যে এ ধরনের অন্তরঙ্গ দৃশ্য যেন পর্ন সাইটে ছড়িয়ে না পড়ে। এটি নির্মাতারও দায়িত্ব। কোনো কারণে ছড়িয়ে গেলে তা দ্রুত বন্ধ করতে হবে।”

রিলস ও দর্শকদের ভুল ধারণা সামাজিক যোগাযোগমাধ্যমের বর্তমান পরিস্থিতি এবং রিলস বা শর্টসের কারণে অভিনেত্রীদের কাজ আরও কঠিন হয়ে পড়েছে বলে মনে করেন তিনি। ত্রিধার ভাষ্যে, ‘এখন সিনেমার অন্তরঙ্গ দৃশ্য রিলস বা শর্টসেও ব্যাপকভাবে ছড়াচ্ছে। দর্শকরা প্রায়ই ভুলে যান, আমরা পর্দায় অভিনেত্রীকে শুধু চরিত্রের অংশ হিসেবে দেখি, বাস্তব জীবনের সঙ্গে এর কোনো মিল নেই।’

ববি দেওলের সঙ্গে কাজের অভিজ্ঞতা ‘আশ্রম’ সিরিজের সেই দৃশ্যগুলোর শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে ত্রিধা বলেন, শুরুতে তিনি বেশ নার্ভাস ছিলেন। তবে সহঅভিনেতা ববি দেওল এবং পরিচালক প্রকাশ ঝা তাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। ত্রিধা মনে করেন, সংবেদনশীল দৃশ্যে সবার সহযোগিতা থাকলেই শিল্পীর আত্মবিশ্বাস বাড়ে এবং কাজ করা সহজ হয়ে যায়।

এই শাখার আরও খবর

ট্রাম্পের ‘মার্কিন নাগরিকত্বের আবেদন যাচাইয়ে স্থগিতাদেশ’ অবৈধ: আদালত

মেলবোর্ন, ১ মে- মার্কিন অভিবাসন নীতিকে ঘিরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত আবারও বড় আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে। ৩৯টি দেশের নাগরিকদের জন্য নাগরিকত্ব, গ্রিনকার্ড ও…

পশ্চিমবঙ্গে ভোটগণনায় নজিরবিহীন নিরাপত্তা,ফলাফল ৪ মে

মেলবোর্ন, ১ মে- পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পর এখন পুরো রাজ্যের দৃষ্টি নিবদ্ধ রয়েছে ভোটগণনার দিকে। আগামী ৪ মে ফলাফল ঘোষণাকে কেন্দ্র…

যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ‘কঠোর জবাব’ দেবে ইরান

মেলবোর্ন, ১ মে- যুক্তরাষ্ট্র পুনরায় হামলা চালালে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, নতুন করে আঘাত এলে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক স্থাপনাগুলোতে পাল্টা…

কারাবাস থেকে আবারও গৃহবন্দী অং সান সু চি

মেলবোর্ন, ১ মে- মিয়ানমারের সাবেক রাষ্ট্রনেত্রী অং সান সু চি-কে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। দীর্ঘদিনের কারাবাসের পর এই…

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের ঐতিহাসিক দিন আজ

মেলবোর্ন, ১ মে- আজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক অবিস্মরণীয় দিন হিসেবে দিনটি পালিত হচ্ছে বাংলাদেশসহ সারা বিশ্বে। ১৮৮৬ সালের…

শিশুহত্যার ঘটনায় উত্তাল অস্ট্রেলিয়ার অ্যালিস স্প্রিংস, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশের সঙ্গে সংঘর্ষ

মেলবোর্ন, ১ মে- অস্ট্রেলিয়ার অ্যালিস স্প্রিংস শহরে পাঁচ বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগে আটক ব্যক্তিকে ঘিরে তীব্র সহিংসতা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au