বাংলাদেশ

১৩-১৫ ডিসেম্বর স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা

  • 4:37 pm - December 12, 2025
  • পঠিত হয়েছে:৭৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১২ নভেম্বর- মহান বিজয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপনকে সামনে রেখে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বেশ কিছু বিশেষ নির্দেশনা দিয়েছে সরকার। স্মৃতিসৌধ প্রাঙ্গণ সজ্জা, নিরাপত্তা ও পরিষ্কার–পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

তথ্য অধিদপ্তর বৃহস্পতিবার এক বিবরণীতে জানায়, বিজয় দিবসের মূল কর্মসূচি ১৬ ডিসেম্বর সকালে অনুষ্ঠিত হবে। ভোরে ভিভিআইপি ও ভিআইপিদের শ্রদ্ধা নিবেদন, এরপর আমন্ত্রিত অতিথিদের স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত সাধারণ মানুষকে সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত বাইরে অপেক্ষা করতে হবে। আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর দর্শনার্থীদের প্রবেশ ধীরে ধীরে উন্মুক্ত করা হবে।

বিবরণীতে আরও বলা হয়, বিজয় দিবসকে কেন্দ্র করে গাবতলী থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত পুরো সড়কেই পোস্টার, ব্যানার বা ফেস্টুন টানানো নিষিদ্ধ। এই এলাকায় কোনো ধরনের প্রচার সামগ্রী টানানো হলে তা দ্রুত অপসারণ করা হবে।

স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের সময় ফুলের বাগান ও সবুজায়ন নষ্ট না করার অনুরোধ জানানো হয়েছে সর্বস্তরের মানুষকে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি বছর বিপুল মানুষের আগমনে স্মৃতিসৌধ এলাকায় ভিড় তৈরি হয়। যাতে ভিড়ের চাপে বাগান, পথ বা স্মৃতিস্তম্ভের আশপাশে কোনো ক্ষতি না হয়, সে জন্য বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

বিজয় দিবসকে ঘিরে স্মৃতিসৌধ এলাকা ইতোমধ্যে সামরিক, পুলিশ ও প্রশাসনের সমন্বয়ে কঠোর নিরাপত্তা বলয়ে আনা হয়েছে। প্রস্তুতিমূলক কাজও প্রায় শেষ পর্যায়ে।
এই নির্দেশনা মানলে বিজয় দিবসের জাতীয় কর্মসূচি আরও সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণভাবে আয়োজন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এই শাখার আরও খবর

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au