সর্বশেষ

কান্নায় ভেঙে পড়েও সাড়ে ৩ ঘণ্টা পারফর্ম সুইফটের

  • 1:08 am - December 13, 2025
  • পঠিত হয়েছে:১৭ বার

মেলবোর্ন, ১৩ ডিসেম্বর- জনপ্রিয় পপ তারকা টেইলর সুইফটের ‘এরা ট্যুর’-এর কিছু অপ্রকাশিত ফুটেজ সামনে এসেছে। এতে তাকে দেখা যায় আবেগঘন মুহূর্তে। গত জুলাইয়ে সাউথপোর্ট ছুরিকাঘাত হামলায় নিহতদের পরিবার এবং বেঁচে যাওয়াদের সাথে একান্ত সাক্ষাতের পর তাকে অঝোরে কাঁদতেও দেখা যায়।

জুলাই ২০২৪-এ টেইলর সুইফট-থিমযুক্ত ডান্স ওয়ার্কশপে সংঘটিত এই মর্মান্তিক হামলায় তিনজন অল্পবয়সী মেয়ের প্রাণহানি ঘটেছিল। সাক্ষাতের পর যখন সুইফট তার ড্রেসিংরুমে ঢুকতেই কান্নায় ভেঙে পড়েন, তখন তার মা আন্দ্রেয়াকে তাকে সান্ত্বনা দিতে দেখা যায়। সান্ত্বনা দিয়ে আন্দ্রেয়া বলেন, আমি জানি তোমার এমন মনে হচ্ছে না কিন্তু আমি জানি তুমি তাদের সাহায্য করেছো।

মঞ্চের পোশাক পরিহিত অবস্থাতেই চোখের পানি মুছে প্রস্তুত হয়ে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে সাড়ে তিন ঘণ্টার পারফর্ম করেন সুইফট।

ডিজনি প্লাসে মুক্তি পেতে যাওয়া তার নতুন ছয় পর্বের তথ্যচিত্র ‘দ্য এন্ড অফ অ্যান এরা’-এর নিউইয়র্ক প্রিমিয়ারে বিবিসিসহ নির্বাচিত গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুইফট জানান, ঘটনার পর তিনি তার ভক্তদের জন্য বিশেষ কিছু  করতে হন। তথ্যচিত্রটির প্রথম পর্বে এই তারকা বলেন, মানসিকভাবে, আমি প্রায়শই এমন এক বাস্তবতায় থাকি যা অনেক ক্ষেত্রে অবাস্তব। কিন্তু আমাকে সমস্ত অনুভূতি সামলে নিয়ে উৎফুল্ল হয়ে পারফর্ম করতে হয়।

মানসিক চাপের সঙ্গে যোগ হয়েছিল ভিয়েনায় সন্ত্রাসী হুমকির কারণে তিনটি কনসার্ট বাতিল করার পর মঞ্চে তার ফেরা। সুইফট জানান, সিআইএ কনসার্টে বোমা বিস্ফোরণের একটি চক্রান্ত চিহ্নিত করার পর ট্যুরটি অল্পের জন্য একটি গণহত্যা পরিস্থিতি এড়াতে পেরেছিল। দীর্ঘ ২০ বছর পারফর্ম করার পর, টেইলর সুইফট অকপটে স্বীকার করেন যে, আপনার ভক্তদের কিছু হতে পারে এমন ভয় পাওয়াটা আমার কাছে সম্পূর্ণ নতুন।

সূত্র: বিবিসি

এই শাখার আরও খবর

ট্রাম্পের ‘মার্কিন নাগরিকত্বের আবেদন যাচাইয়ে স্থগিতাদেশ’ অবৈধ: আদালত

মেলবোর্ন, ১ মে- মার্কিন অভিবাসন নীতিকে ঘিরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত আবারও বড় আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে। ৩৯টি দেশের নাগরিকদের জন্য নাগরিকত্ব, গ্রিনকার্ড ও…

পশ্চিমবঙ্গে ভোটগণনায় নজিরবিহীন নিরাপত্তা,ফলাফল ৪ মে

মেলবোর্ন, ১ মে- পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পর এখন পুরো রাজ্যের দৃষ্টি নিবদ্ধ রয়েছে ভোটগণনার দিকে। আগামী ৪ মে ফলাফল ঘোষণাকে কেন্দ্র…

যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ‘কঠোর জবাব’ দেবে ইরান

মেলবোর্ন, ১ মে- যুক্তরাষ্ট্র পুনরায় হামলা চালালে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, নতুন করে আঘাত এলে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক স্থাপনাগুলোতে পাল্টা…

কারাবাস থেকে আবারও গৃহবন্দী অং সান সু চি

মেলবোর্ন, ১ মে- মিয়ানমারের সাবেক রাষ্ট্রনেত্রী অং সান সু চি-কে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। দীর্ঘদিনের কারাবাসের পর এই…

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের ঐতিহাসিক দিন আজ

মেলবোর্ন, ১ মে- আজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক অবিস্মরণীয় দিন হিসেবে দিনটি পালিত হচ্ছে বাংলাদেশসহ সারা বিশ্বে। ১৮৮৬ সালের…

শিশুহত্যার ঘটনায় উত্তাল অস্ট্রেলিয়ার অ্যালিস স্প্রিংস, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশের সঙ্গে সংঘর্ষ

মেলবোর্ন, ১ মে- অস্ট্রেলিয়ার অ্যালিস স্প্রিংস শহরে পাঁচ বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগে আটক ব্যক্তিকে ঘিরে তীব্র সহিংসতা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au