সর্বশেষ

কলকাতার ক্রীড়াপ্রেমী ও শাহরুখ-ভক্তদের নতুন উত্তেজনা

  • 2:49 am - December 13, 2025
  • পঠিত হয়েছে:১৪ বার
মেলবোর্ন ১৩ ডিসেম্বর- দ্বিতীয়বারের মতো কলকাতা সফরে আসছেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। তার আগমনের অপেক্ষায় যখন শহরটি উৎসবে মেতে উঠেছে, তখনই সেই উচ্ছ্বাসকে আরও কয়েক ধাপ বাড়িয়ে দিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।

জানিয়েছেন, মেসিকে স্বাগত জানাতে তিনি নিজে উপস্থিত থাকবেন কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে।

নিজের এক্স (টুইটার) হ্যান্ডলে রসিকতাভরা ভঙ্গিতে শাহরুখ লিখেছেন, ‘এবার কলকাতায় আসছি ঠিকই, তবে আমার নাইটদের জন্য নয়, আসছি একেবারে অন্য এক জাদুর ডাকে।

আশা করছি, এই সফরটা হবে পুরোপুরি “মেসি”-ময়। দেখা হবে ১৩ ডিসেম্বর, সল্ট লেক স্টেডিয়ামে।’কেকেআরের মালিক হিসেবে শাহরুখ সাধারণত ক্রিকেট-সম্পর্কিত কারণেই কলকাতায় আসেন। মুম্বাই ও কলকাতার বহু ফুটবল ইভেন্টে শুভেচ্ছাদূতের ভূমিকায় থেকেছেন কিং খান।

তবে এবার তার সফরের উদ্দেশ্য একেবারেই বিশেষ—বিশ্বসেরা ফুটবল তারকাকে স্বাগত জানানো।এ ঘোষণা মুহূর্তেই কলকাতার ক্রীড়াপ্রেমী ও শাহরুখ-ভক্তদের মধ্যে নতুন উত্তেজনা তৈরি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ বলছেন, ‘ক্রিকেট-ফুটবল দুই মহাতারকা একই মঞ্চে—এ সুযোগ জীবনে একবারই আসে।’

এদিকে ২০১১ সালে প্রথমবার কলকাতায় আসেন লিওনেল মেসি।

তখন থেকেই প্রকাশ্যে তার প্রশংসা করে আসছেন শাহরুখ।মেসির আগমনকে কেন্দ্র করে কলকাতার রাস্তাঘাট, শপিং মল, ক্লাবপাড়া—সব জায়গায় উৎসবের রং। শহরের ইতিহাসে বহু তারকা এসেছেন, তবে মেসি ও শাহরুখের যুগল উপস্থিতি এ শহরের জন্য সত্যিই এক বিরল মুহূর্ত।

এই শাখার আরও খবর

ট্রাম্পের ‘মার্কিন নাগরিকত্বের আবেদন যাচাইয়ে স্থগিতাদেশ’ অবৈধ: আদালত

মেলবোর্ন, ১ মে- মার্কিন অভিবাসন নীতিকে ঘিরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত আবারও বড় আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে। ৩৯টি দেশের নাগরিকদের জন্য নাগরিকত্ব, গ্রিনকার্ড ও…

পশ্চিমবঙ্গে ভোটগণনায় নজিরবিহীন নিরাপত্তা,ফলাফল ৪ মে

মেলবোর্ন, ১ মে- পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পর এখন পুরো রাজ্যের দৃষ্টি নিবদ্ধ রয়েছে ভোটগণনার দিকে। আগামী ৪ মে ফলাফল ঘোষণাকে কেন্দ্র…

যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ‘কঠোর জবাব’ দেবে ইরান

মেলবোর্ন, ১ মে- যুক্তরাষ্ট্র পুনরায় হামলা চালালে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, নতুন করে আঘাত এলে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক স্থাপনাগুলোতে পাল্টা…

কারাবাস থেকে আবারও গৃহবন্দী অং সান সু চি

মেলবোর্ন, ১ মে- মিয়ানমারের সাবেক রাষ্ট্রনেত্রী অং সান সু চি-কে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। দীর্ঘদিনের কারাবাসের পর এই…

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের ঐতিহাসিক দিন আজ

মেলবোর্ন, ১ মে- আজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক অবিস্মরণীয় দিন হিসেবে দিনটি পালিত হচ্ছে বাংলাদেশসহ সারা বিশ্বে। ১৮৮৬ সালের…

শিশুহত্যার ঘটনায় উত্তাল অস্ট্রেলিয়ার অ্যালিস স্প্রিংস, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশের সঙ্গে সংঘর্ষ

মেলবোর্ন, ১ মে- অস্ট্রেলিয়ার অ্যালিস স্প্রিংস শহরে পাঁচ বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগে আটক ব্যক্তিকে ঘিরে তীব্র সহিংসতা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au