সর্বশেষ

রাতেই চালু হচ্ছে মেট্রো রেল, খুলে দেওয়া হয়েছে স্টেশন

  • 2:18 am - December 13, 2025
  • পঠিত হয়েছে:৯৫ বার

মেলবোর্ন, ১৩ ডিসেম্বর- কর্মবিরতির কারণে দিনের বেশিরভাগ সময় বন্ধ থাকার পর রাতেই আবার চালু হচ্ছে রাজধানীর মেট্রো রেল। শুক্রবার সন্ধ্যার পর আন্দোলনকারীরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিলে মেট্রোর সব স্টেশন খুলে দেওয়া হয়। কর্তৃপক্ষ জানায়, রাত ৯টায় উত্তরা থেকে এবং রাত ৯টা ৪০ মিনিটে মতিঝিল থেকে শেষ ট্রেন ছাড়বে।

দিনভর দুর্ভোগে পড়া যাত্রীদের জন্য এই সিদ্ধান্ত স্বস্তি নিয়ে আসে। এর আগে বিকেল ৩টা এবং ৩টা ২০ মিনিটে নিয়মিত ট্রেন ছাড়ার কথা থাকলেও কর্মবিরতির কারণে কোনো ট্রেনই স্টেশন থেকে ছাড়েনি।

স্বতন্ত্র চাকরি বিধিমালা প্রণয়নে প্রতিশ্রুতি না পাওয়ায় নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের একাংশ সকাল ৭টা থেকে সর্বাত্মক কর্মবিরতি শুরু করেন। তাদের আন্দোলনের কারণে সকাল থেকেই যাত্রীসেবা অচল হয়ে পড়ে।

যদিও বৃহস্পতিবার রাতে ডিএমটিসিএল জানিয়েছিল, মেট্রো রেল শুক্রবার নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। কিন্তু আন্দোলনকারীরা সেই ঘোষণা মানেননি। ডিএমটিসিএলের জনসংযোগ কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, কর্তৃপক্ষের আশ্বাসের পর দাবি বাস্তবায়নের প্রক্রিয়া এগোচ্ছে। এর মধ্যেই যাত্রীসেবা বন্ধ রাখায় সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

প্রতিষ্ঠানটির একটি সূত্র জানায়, আগামী ১৮ ডিসেম্বর স্বতন্ত্র চাকরি বিধিমালা অনুমোদনের লক্ষ্যে বিশেষ বোর্ড সভা হবে। এতে আন্দোলনকারীদের প্রধান দাবি পূরণ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে কর্মবিরতি চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নেই বলে জানানো হয়।

সবকিছু বিবেচনায় আজ রাত থেকেই আবার স্বাভাবিকভাবে মেট্রো রেল চলাচল শুরু হচ্ছে। যাত্রীদের নিয়মিত সময়সূচি অনুযায়ী সেবা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

এই শাখার আরও খবর

কম্পিউটার ত্রুটির পর নিয়ন্ত্রণকেন্দ্রের সিদ্ধান্ত, স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৬৮

স্পেনের তোলেদো প্রদেশের কাছে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অনেকে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত…

রবীন্দ্র ঋষিকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা, কী হয়েছিল সেদিন?

ময়মনসিংহের ভালুকায় সেলুনে ঢুকে রবীন্দ্র ঋষি (৪৩) নামে এক নরসুন্দরকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় জামিরদিয়া এলাকার মুক্তিযোদ্ধা মার্কেটে এ ঘটনা…

লক্ষ্মীপুরে খোরশেদ বাহিনীর প্রধানকে গুলি করে হত্যা, এলাকায় আতঙ্ক

লক্ষ্মীপুরে মাটির ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে খোরশেদ বাহিনীর প্রধান মো. খোরশেদ নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খানের…

১২ শতাংশ জমির বিনিময়ে মুক্তি চান ছাত্রীকে ধর্ষনের অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক

নেত্রকোণার মদনে ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে একাধিকবার ধর্ষণ ও গর্ভবতী করার অভিযোগে করা মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। মামলার প্রধান আসামি মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী…

রাধারমণ দত্তের সমাধির পাশে গানবাজনা বন্ধের দাবি ইসলামিক অর্গানাইজেশনের

সুনামগঞ্জের জগন্নাথপুরে মরমী সাধক ও লোককবি রাধারমণ দত্তের সমাধিস্থল সংলগ্ন এলাকায় গানবাজনার আয়োজন বন্ধের দাবি জানিয়েছে ‘কেশবপুর ইসলামিক অর্গানাইজেশন’। এ দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)…

ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে যুক্ত করে ‘বিগ-বি’ উদ্যোগ বাস্তবায়নে সম্মত বাংলাদেশ-জাপান

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে প্রস্তাবিত বঙ্গোপসাগরীয় শিল্প প্রবৃদ্ধি উদ্যোগ ‘বিগ-বি’ (BIG-B) ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে যুক্ত করে বাস্তবায়নে একমত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au