সর্বশেষ

সংগীতের ভবিষ্যৎ কি এআইএর দখলে যাবে?

  • 2:58 am - December 13, 2025
  • পঠিত হয়েছে:১৯ বার

মেলবোর্ন ১৩ ডিসেম্বর- আন্তর্জাতিক সংগীত জগতে এখন সবচেয়ে বড় আলোচনার কেন্দ্র এআই-জেনারেটেড গান। মানুষের গাওয়া গানকে টপচার্টে টেক্কা দিয়ে এগিয়ে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি ট্র্যাক। এতে বিপাকে পড়েছে স্পটিফাই, কারণ একের পর এক অভিযোগ উঠছে কণ্ঠ নকল, স্টাইল চুরি এবং শিল্পীর পরিচয় ভুয়া ব্যবহারের।

সম্প্রতি এআই–তৈরি গান “Walk My Walk” বিলবোর্ড কান্ট্রি ডিজিটাল সং সেলস চার্টে উঠে গেছে এক নম্বরে। স্পটিফাইয়ে গানটি স্ট্রিম হয়েছে ৮ মিলিয়ন বার। গানটির ‘শিল্পী’ Breaking Rust সম্পূর্ণই এআই তৈরি চরিত্র। কিন্তু সঙ্গেই উঠেছে অভিযোগ গানটির স্টাইল নাকি কপি করা হয়েছে শিল্পী ব্ল্যাংকো ব্রাউনের কাছ থেকে।

এদিকে অস্ট্রেলিয়ান ব্যান্ড King Gizzard & The Lizard Wizard–এর নাম নকল করে স্পটিফাইয়ে হাজির হয়েছিল এআই–ব্যান্ড ‘King Lizard Wizard’। এআই–তৈরি গান, নকল আর্টওয়ার্ক সব মিলিয়ে ব্যান্ডটি ক্ষুব্ধ হয়, পরে স্পটিফাই সেই ব্যান্ড সরিয়ে দেয়।

স্পটিফাই ইতোমধ্যেই বট চালিত ও এআই-জেনারেটেড ৭ কোটি ৫০ লাখের বেশি গান মুছে ফেলেছে। ড্রেক ও দ্য উইকেন্ডের কণ্ঠ নকল করা ভাইরাল গান সরাতেও হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠানটি। ফলে প্রশ্ন উঠছে সংগীতের ভবিষ্যৎ কি মানুষের হাতে থাকবে, নাকি এআইএর দখলে যাবে?

এই শাখার আরও খবর

ট্রাম্পের ‘মার্কিন নাগরিকত্বের আবেদন যাচাইয়ে স্থগিতাদেশ’ অবৈধ: আদালত

মেলবোর্ন, ১ মে- মার্কিন অভিবাসন নীতিকে ঘিরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত আবারও বড় আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে। ৩৯টি দেশের নাগরিকদের জন্য নাগরিকত্ব, গ্রিনকার্ড ও…

পশ্চিমবঙ্গে ভোটগণনায় নজিরবিহীন নিরাপত্তা,ফলাফল ৪ মে

মেলবোর্ন, ১ মে- পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পর এখন পুরো রাজ্যের দৃষ্টি নিবদ্ধ রয়েছে ভোটগণনার দিকে। আগামী ৪ মে ফলাফল ঘোষণাকে কেন্দ্র…

যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ‘কঠোর জবাব’ দেবে ইরান

মেলবোর্ন, ১ মে- যুক্তরাষ্ট্র পুনরায় হামলা চালালে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, নতুন করে আঘাত এলে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক স্থাপনাগুলোতে পাল্টা…

কারাবাস থেকে আবারও গৃহবন্দী অং সান সু চি

মেলবোর্ন, ১ মে- মিয়ানমারের সাবেক রাষ্ট্রনেত্রী অং সান সু চি-কে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। দীর্ঘদিনের কারাবাসের পর এই…

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের ঐতিহাসিক দিন আজ

মেলবোর্ন, ১ মে- আজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক অবিস্মরণীয় দিন হিসেবে দিনটি পালিত হচ্ছে বাংলাদেশসহ সারা বিশ্বে। ১৮৮৬ সালের…

শিশুহত্যার ঘটনায় উত্তাল অস্ট্রেলিয়ার অ্যালিস স্প্রিংস, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশের সঙ্গে সংঘর্ষ

মেলবোর্ন, ১ মে- অস্ট্রেলিয়ার অ্যালিস স্প্রিংস শহরে পাঁচ বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগে আটক ব্যক্তিকে ঘিরে তীব্র সহিংসতা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au