বিনোদন

৯০ দশকের ভিলেন পিটার গ্রিনের মরদেহ উদ্ধার

  • 9:01 pm - December 13, 2025
  • পঠিত হয়েছে:১৫৫ বার

মেলবোর্ন, ১৩ ডিসেম্বর- হলিউডের নব্বই দশকের দর্শকদের কাছে পরিচিত মুখ ভিলেন পিটার গ্রিন আর নেই। স্থানীয় সময় শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে নিউইয়র্কের লোয়ার ইস্ট সাইডের ক্লিনটন স্ট্রিটে অবস্থিত নিজের বাসায় মৃত অবস্থায় পাওয়া গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

নিউইয়র্ক পোস্ট থেকে জানা যায়, পুলিশের প্রাথমিক তথ্যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের আলামত পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে মেডিকেল পরীক্ষার অপেক্ষা করা হচ্ছে। দীর্ঘদিনের ম্যানেজার গ্রেগ এডওয়ার্ডস অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানান, তিনি অসাধারণ একজন মানুষ ছিলেন। আমাদের প্রজন্মের অন্যতম শক্তিশালী অভিনেতা। তাঁকে বন্ধু হিসেবে ভীষণ মিস

নব্বইয়ের দশকে পিটার গ্রিন নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন পর্দার ভয়ংকর ও জটিল চরিত্রে অভিনয়ের মাধ্যমে। কুয়েন্টিন টারান্টিনোর কাল্ট ক্লাসিক ‘পাল্প ফিকশন’ সিনেমায় নিষ্ঠুর চরিত্র ‘জেড’ হিসেবে তার অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে আছে। একইভাবে ‘দ্য মাস্ক’ সিনেমায় জিম ক্যারি ও ক্যামেরন ডিয়াজের বিপরীতে ডোরিয়ান টাইরেল চরিত্রে তার উপস্থিতি ছিল দুর্দান্ত।

ম্যানেজার এডওয়ার্ডস জানান, ব্যক্তিগত জীবনে নানা সংগ্রাম থাকলেও কাজের ক্ষেত্রে গ্রিন ছিলেন ভীষণ পারফেকশনিস্ট। প্রতিটি চরিত্রে নিজেকে নিংড়ে দিতে চাইতেন তিনি। অভিনেতা হিসেবে তিনি ‘দ্য ইউজুয়াল সাসপেক্টস’, ‘ট্রেনিং ডে’, ‘ব্লু স্ট্রিক’, ‘লজ অব গ্র্যাভিটিসহ একাধিক আলোচিত সিনেমায় অভিনয় করেছেন। তার ঝুলিতে রয়েছে প্রায় ৯৫টি অভিনয় কৃতিত্ব।

নিউ জার্সির মন্টক্লেয়ার শহরে জন্ম নেওয়া পিটার গ্রিন কৈশোরে বাড়ি ছেড়ে নিউইয়র্কের রাস্তায় জীবন শুরু করেছিলেন। একসময় মাদকাসক্তির সঙ্গে লড়াই করেছেন তিনি। ১৯৯৬ সালে আত্মহত্যার চেষ্টা করার পর চিকিৎসা নিয়ে ধীরে ধীরে সেই অন্ধকার অধ্যায় পেরিয়ে আসেন।

মৃত্যুর আগে তিনি নতুন একটি স্বাধীন চলচ্চিত্র ‘মাসকটস’-এর শুটিং শুরু করার প্রস্তুতি নিচ্ছিলেন, যেখানে তার সহশিল্পী হওয়ার কথা ছিল মিকি রুর্ক। হঠাৎ এই মৃত্যু সেই পরিকল্পনাকেও থামিয়ে দিল।। মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী গ্রিন পাল্প ফিকশন এবং ট্রেনিং ডে-এর মতো ছবিতে অসাধারণ অভিনয় করেছেন।

এই শাখার আরও খবর

সাজেকে সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহতের অভিযোগ

রাঙামাটির সাজেকে বিক্ষোভকারীদের ওপর বাংলাদেশ সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (এসিএইচআর)। সংস্থাটির দাবি, আহত ব্যক্তিদের চিকিৎসা…

গাজীপুরে গার্মেন্টসের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। শনিবার (২৪ অক্টোবর)…

এআই প্রযুক্তির কারণে বাড়ছে সাইবার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে সফটওয়্যারের গোপন নিরাপত্তাত্রুটি আগের চেয়ে অনেক দ্রুত শনাক্ত হচ্ছে। এতে একদিকে সফটওয়্যারকে আরও নিরাপদ করার সুযোগ তৈরি…

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার আরেক হুজুর গ্রেপ্তার

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার সাতক্ষীরায় আরেক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মো. মোখলেছুর রহমান (৪০) নামের ওই শিক্ষক আশাশুনি উপজেলার সরাপপুর দারুসসুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও…

অবসরের পর যেভাবে স্মরণীয় হয়ে থাকতে চান জানালেন মেসি

ফুটবল মাঠে অসংখ্য শিরোপা ও ব্যক্তিগত পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। দুই দশকেরও বেশি সময় ধরে নিজের অসাধারণ নৈপুণ্যে ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছেন তিনি।…

ইউরোপে পোশাক রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ, আট মাসে আয় কমেছে ১১.৬৭ শতাংশ

ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় কমেছে উল্লেখযোগ্য হারে। ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে এ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি আয়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au