বাংলাদেশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টার‍্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল বিতরণ শুরু

  • 4:53 pm - December 16, 2025
  • পঠিত হয়েছে:১১৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৬ ডিসেম্বর- চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টার‌্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল (আইএফপি) বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, এই কর্মসূচির অংশ হিসেবে মোট তিন হাজার আইএফপি কেনার প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (আইএমডি) ও যুগ্মসচিব মোহাম্মদ শহিদুল ইসলাম সই করা এক চিঠিতে জানানো হয়, প্রকিউরমেন্ট বিভাগের ইউও নোটের ভিত্তিতে সরবরাহকারী প্রতিষ্ঠান গ্লোবাল ব্রান্ড পিএলসির মাধ্যমে দুইটি লটে মোট এক হাজার ২৪৩টি এলজি ব্র্যান্ডের আইএফপি সরবরাহ করা হয়েছে। টেকনিক্যাল স্পেসিফিকেশন অনুযায়ী যাচাই-বাছাই শেষে এসব সরঞ্জাম অধিদপ্তরের মালামাল গ্রহণ কমিটির মাধ্যমে গ্রহণ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, গৃহীত আইএফপির মধ্যে দ্বিতীয় পর্যায়ে প্রাশিঅ-এ ১২টি, পিটিআই-এ ২৯টি এবং বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক হাজার ১৯৪টি বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া সাতটি আইএফপি অধিদপ্তরের স্টোরে সংরক্ষিত রয়েছে এবং একটি বুয়েটের পরীক্ষায় নষ্ট হয়েছে। ফলে দ্বিতীয় পর্যায়ে মোট এক হাজার ২৪২টি আইএফপি বিতরণের জন্য নির্ধারিত হয়েছে।

চুক্তি অনুযায়ী আইএফপি পরিবহণ, ইন্সটলেশন এবং ব্যবহারকারীদের প্রশিক্ষণসহ সব ধরনের ব্যয় সরবরাহকারী প্রতিষ্ঠান বহন করবে। একই সঙ্গে প্রতিটি আইএফপি সঠিকভাবে স্থাপন ও সচল রয়েছে এবং সংশ্লিষ্ট শিক্ষকরা প্রশিক্ষণ পেয়েছেন— এ মর্মে প্রত্যয়ণপত্র দাখিল করতে হবে।

এই প্রত্যয়ণপত্রে সংশ্লিষ্ট পিটিআই সুপার বা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং থানা বা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের যৌথ স্বাক্ষর থাকতে হবে। পিটিআইয়ের ক্ষেত্রে শুধু সুপার কর্তৃক স্বাক্ষরিত প্রত্যয়ণপত্র গ্রহণযোগ্য হবে বলে জানানো হয়েছে।

এ অবস্থায় তালিকা অনুযায়ী দ্বিতীয় পর্যায়ের এক হাজার ২৪২টি আইএফপি যৌথভাবে বুঝে নেওয়ার জন্য সংশ্লিষ্ট পিটিআই সুপার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং থানা বা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের অনুরোধ জানিয়েছে অধিদপ্তর।

এ ছাড়া সরবরাহকারী প্রতিষ্ঠানকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে নির্ধারিত পিটিআই ও বিদ্যালয়ে আইএফপি বিতরণ, ইন্সটলেশন এবং প্রশিক্ষণ কার্যক্রম শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিতরণ ও ইন্সটলেশন শেষ হওয়ার তিন কর্মদিবসের মধ্যে ছবি সংযুক্ত করে আইএমডি বিভাগে প্রত্যয়ণপত্র পাঠানোর কথাও উল্লেখ করা হয়েছে।

এই শাখার আরও খবর

শেখ হাসিনার প্রত্যর্পণ ‘আইনি বিষয়’: রণধীর জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি মূলত একটি…

ভিক্টোরিয়ায় হিন্দু ইকোনমিক ফোরামের নতুন নেতৃত্ব

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে ব্যবসায়ী, উদ্যোক্তা ও পেশাজীবীদের মধ্যে যোগাযোগ আরও জোরদার করতে নতুন নেতৃত্ব ঘোষণা করেছে হিন্দু ইকোনমিক ফোরাম অস্ট্রেলিয়া। সংগঠনটির ভিক্টোরিয়া শাখার নতুন সভাপতি…

দিনাজপুরে ধানক্ষেতে হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ, পরিবারের অভিযোগ ‘হত্যা’

দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের সাত দিন পর ধানক্ষেত থেকে প্রশান্ত রায় (১৭) নামে এক হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, প্রশান্তকে হত্যা করে…

গেরিলা কায়দায় যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা, রাহুল-প্রিয়াঙ্কাকে তুলে নিল পুলিশ

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর বাতিলের দাবিতে বিরোধীদের আন্দোলন দ্বিতীয় দিনেও উত্তপ্ত হয়ে…

দেশজুড়ে অর্থনৈতিক ধস, দারিদ্র্যসীমার নিচে যাচ্ছে ছয় কোটি মানুষ

বড় ধরনের অর্থনৈতিক ধাক্কায় দেশের প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারে। উচ্চ মূল্যস্ফীতি, আয় কমে যাওয়া, কর্মসংস্থানের সংকট ও জ্বালানি…

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি করল বিমান

বোয়িংয়ের পর এবার ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন এই বহরে থাকবে চারটি ওয়াইড-বডি এ৩৫০-৯০০…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au