বিএনপির কর্মসূচিতে বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে লেখা গান
চট্টগ্রাম নগর বিএনপির ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত প্রচারণা কর্মসূচিতে মাইকে বেজে উঠেছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা গান ‘বঙ্গবন্ধুর কন্যা…
মেলবোর্ন, ২২ ডিসেম্বর- ঢাকার মহাখালীর টিবি গেট এলাকায় চাঁদা দাবির জেরে সন্ত্রাসীদের গুলিতে এক নির্মাণ প্রতিষ্ঠানের ম্যানেজার আহত হয়েছেন। আহত ব্যক্তির নাম মো. নাজিমুদ্দিন (৪২)। তিনি মহাখালী এলাকায় নির্মাণাধীন একটি নার্সিং ইনস্টিটিউট প্রকল্পের সাইট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মহাখালীর টিবি গেটের পাশেই এই গুলির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় কয়েকজন সন্ত্রাসী সেখানে এসে নাজিমুদ্দিনকে লক্ষ্য করে হামলা চালায়।
আহত নাজিমুদ্দিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার খানপুর গ্রামের আমিনুল্লাহ চৌধুরীর ছেলে। কর্মসূত্রে তিনি বর্তমানে রাজধানীর তেজগাঁও নাখালপাড়া এলাকায় বসবাস করছেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুলিবিদ্ধ অবস্থায় নাজিমুদ্দিনকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে তার চিকিৎসা শুরু করা হয়। ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।
আহতের ছোট ভাই আজিমউদ্দিন বলেন, তার ভাই মহাখালীতে নার্সিং ইনস্টিটিউটের নির্মাণকাজে সাইট ম্যানেজারের দায়িত্বে ছিলেন। বিকেল নাগাদ ৮ থেকে ১০ জন ব্যক্তি মুখে মাস্ক পরিহিত অবস্থায় সেখানে এসে ইঞ্জিনিয়ারকে খোঁজ করতে থাকে। একপর্যায়ে তারা নাজিমুদ্দিনকে শনাক্ত করে মারধর করে এবং খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। গুলিটি তার বাম পায়ে লাগে।
গুলিবিদ্ধ হওয়ার পর স্থানীয়দের সহায়তায় নাজিমুদ্দিনকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, তার অবস্থা আপাতত স্থিতিশীল।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। চাঁদা আদায়ের উদ্দেশ্যেই এই হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au