বিশ্ব

ভারতের ‘বাহুবলী’তে চেপে মহাকাশে পাড়ি দিল আমেরিকার ‘ব্লু বার্ড ৬’

  • 4:18 pm - December 24, 2025
  • পঠিত হয়েছে:৭৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৪ ডিসেম্বর- ভারতের ভারী রকেট এলভিএম৩-এম৬ বা ‘বাহুবলী’র হাত ধরে মহাকাশে পাড়ি দিল যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক কমিউনিকেশন স্যাটেলাইট ‘ব্লু বার্ড ৬’। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয় প্রায় ৬ হাজার কেজি ওজনের এই কৃত্রিম উপগ্রহটি। এর মাধ্যমে ভারতের রকেট দিয়ে উৎক্ষেপিত সবচেয়ে ভারী স্যাটেলাইটের নতুন রেকর্ড তৈরি হলো।

ইসরো সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টা ৫৪ মিনিটে উৎক্ষেপণের নির্ধারিত সময় থাকলেও মহাকাশে থাকা বর্জ্য ও অন্যান্য উপগ্রহের কক্ষপথের সঙ্গে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে শেষ মুহূর্তে উৎক্ষেপণ ৯০ সেকেন্ড পিছিয়ে দেওয়া হয়। শেষ পর্যন্ত সকাল ৮টা ৫৫ মিনিট ৩০ সেকেন্ডে সফলভাবে উৎক্ষেপণ সম্পন্ন হয়।

মার্কিন সংস্থা এএসটি স্পেসমোবাইলের তৈরি ‘ব্লু বার্ড ৬’ স্যাটেলাইটটি মহাকাশ থেকেই পৃথিবীর যেকোনো সাধারণ স্মার্টফোনে সরাসরি ব্রডব্যান্ড সিগন্যাল পাঠাতে সক্ষম। ইসরো জানিয়েছে, উৎক্ষেপণের প্রায় ১৫ মিনিট পর রকেট থেকে উপগ্রহটি বিচ্ছিন্ন হবে এবং প্রায় ৫২০ কিলোমিটার উচ্চতায় নির্ধারিত কক্ষপথে স্থাপন করা হবে।

ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন বলেন, ভারতের মাটি থেকে এর আগে এত ভারী কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয়নি। এই কারণেই ৪৩.৫ মিটার উচ্চতার এলভিএম৩-এম৬ রকেটকে বেছে নেওয়া হয়। ভারী উপগ্রহ বহনে সক্ষম এই রকেটটিকে ইসরোর বিজ্ঞানীরা ‘বাহুবলী’ নামে আখ্যা দিয়েছেন। এলভিএম৩ সিরিজের এটি ষষ্ঠ সংস্করণ।

এই সফল উৎক্ষেপণের মাধ্যমে বাণিজ্যিক মহাকাশ উৎক্ষেপণ বাজারে ভারতের সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ সহযোগিতায় ভারতের অবস্থান আরও শক্তিশালী হলো।

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au