বিশ্ব

ওসমান হাদি হত্যাকাণ্ডের বিস্তারিত তদন্তের আহ্বান ভারতের

  • 5:23 pm - December 24, 2025
  • পঠিত হয়েছে:৬৮ বার
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ ও বিস্তারিত তদন্তের আহ্বান জানিয়েছে ভারত। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৪ ডিসেম্বর- ভারত গত বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশকে আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিস্তারিত ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাতে। বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বাংলাদেশ হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে এই বিষয়টি জানায়।

পিটিআই সূত্রে বলা হয়েছে, হাদির হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের সংশ্লিষ্টতা রয়েছে এমন অভিযোগ ওঠায় নয়াদিল্লি বাংলাদেশকে ঘটনা নিরপেক্ষভাবে খতিয়ে দেখতে আহ্বান জানিয়েছে। হাদিকে হত্যার পর ভারতের দূতাবাসের সামনে বিক্ষোভ ডাকের ঘটনা এবং বাংলাদেশে ভারতবিরোধী মনোভাবের উদ্রেকের প্রসঙ্গও পররাষ্ট্র মন্ত্রণালয় উত্থাপন করেছে।

এর আগে, ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা ১৪ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। সেই সময় ভারতের উদ্বেগ জানানো হয় শেখ হাসিনার বক্তব্যের কারণে দেশে রাজনৈতিক উত্তেজনা এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ভারতে পালানোর ঘটনা প্রতিরোধে সহযোগিতা চাওয়ার বিষয়টি।

এরপর ১৭ ডিসেম্বর নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। মাত্র কয়েকদিনের ব্যবধানে আবারও হাইকমিশনারকে তলব করা হয়েছে।

ভারত এই ঘটনায় বাংলাদেশ সরকারকে তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের পুরো বিষয়টি উদ্ঘাটন এবং দায়ীদের খুঁজে বের করার প্রতি জোর দিয়েছে। এছাড়া ভারতের পক্ষ থেকে ঢাকায় বাংলাদেশের কূটনীতিকদের নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দেওয়ার কথাও বলা হয়েছে।

সূত্র: পিটিআই

এই শাখার আরও খবর

১৪ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, ওই সময়েই স্থানীয় নির্বাচন

শেখ হাসিনা আগামী ১৪ ডিসেম্বর দেশে ফিরতে চান। ১৬ ডিসেম্বর বাংলাদেশ ও ভারত বিজয় দিবস পালন করে থাকে।‌ ১৯৭১-এর ওই দিনে ঢাকায় মিত্র বাহিনীর (মুক্তি…

তৃণমূলের দুই পক্ষই চায় জোড়াফুল, প্রতীক ‘ফ্রিজ’ করার সম্ভাবনা

পশ্চিমবঙ্গে আসন্ন নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের দুই পক্ষ কোন প্রতীকে ভোটে লড়বে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দুই পক্ষই ‘জোড়াফুল’ প্রতীক চেয়ে…

সুদানে সোনার খনি ধসে নিহত অন্তত ৮২, আরও অনেকে নিখোঁজ

সুদানের প্রত্যন্ত এলাকায় একটি অনানুষ্ঠানিক সোনার খনি ধসে অন্তত ৮২ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও বহু শ্রমিক আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা…

বাংলাদেশকে ‘নতুন’ পাকিস্তান বানাতে চায় কারা?

ত্রিশ লাখ শহীদের রক্ত আর অসংখ্য মানুষের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন হয়েছে বাংলাদেশ। নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বাঙালি…

দুই বছর ধরে কারাগারে শ্যামল দত্তসহ সাংবাদিকরা, মুক্তির দাবি

দুই বছরের বেশি সময় ধরে কারাগারে থাকা জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তসহ কয়েকজন সাংবাদিকের মুক্তি দাবি করেছে নিপীড়নবিরোধী সাংবাদিক…

মক্কায় রেড এলার্ট জারি, হুথিদের হামলায় বাড়ছে সৌদি নিরাপত্তা ঝুঁকি

ইয়েমেনভিত্তিক হুথিদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় প্রথমবারের মতো আকাশপথে হামলার সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সৌদি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au