সর্বশেষ

রাশিয়ায় আবার বিস্ফোরণ, নিহত ৩

  • 7:30 pm - December 24, 2025
  • পঠিত হয়েছে:৩৪ বার
বিস্ফোরণের ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বুধবার মস্কোতে। ছবি: স্পুতনিক

মেলবোর্ন, ২৪ ডিসেম্বর- রাশিয়ার রাজধানী মস্কোতে ফের বিস্ফোরণের ঘটনায় পুলিশের দুই সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। গাড়িবোমা বিস্ফোরণে এক শীর্ষ সেনা কর্মকর্তার মৃত্যুর মাত্র একদিন পর এই ঘটনা ঘটায় শহরজুড়ে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।

রুশ কর্তৃপক্ষ জানায়, বুধবার স্থানীয় সময় মস্কোর ইয়েলেতস্কায়া স্ট্রিট এলাকায় টহলরত ট্রাফিক পুলিশের দুই সদস্য একটি সন্দেহজনক ব্যক্তিকে পুলিশের গাড়ির কাছাকাছি ঘোরাফেরা করতে দেখেন। তারা ওই ব্যক্তির দিকে এগিয়ে গেলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই দুই পুলিশ সদস্য এবং সন্দেহভাজন ব্যক্তি নিহত হন।

তদন্তকারীদের প্রাথমিক ধারণা, নিহত তৃতীয় ব্যক্তি একটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি বহন করছিলেন। পুলিশের হস্তক্ষেপের পর ডিভাইসটি ইচ্ছাকৃতভাবে অথবা দুর্ঘটনাবশত বিস্ফোরিত হয়ে থাকতে পারে। কর্তৃপক্ষের মতে, পুলিশের গাড়ির নিচে বিস্ফোরক পুঁতে রাখার পরিকল্পনার সঙ্গেও এই ঘটনার যোগ থাকতে পারে।

এর আগে সোমবার একই এলাকায় গাড়িবোমা বিস্ফোরণে রুশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ নিহত হন। সে ঘটনায় তদন্তকারীরা ইঙ্গিত দিয়েছিলেন, হামলার পেছনে ইউক্রেনীয় বিশেষ বাহিনীর সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে বুধবারের বিস্ফোরণের সঙ্গে ওই হামলার সরাসরি কোনো যোগসূত্র এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রুশ কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার ফলে বিস্ফোরকসহ বিপজ্জনক অস্ত্রের অবৈধ সরবরাহ বেড়েছে। এর ফলে রাজধানীসহ বিভিন্ন এলাকায় নাশকতার ঝুঁকি বাড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিস্ফোরণের প্রকৃত কারণ ও পেছনের উদ্দেশ্য জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে রাশিয়ার আইনশৃঙ্খলা বাহিনী।

এই শাখার আরও খবর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

মেলবোর্ন, ২৪ জুন– মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার (২৪ জুন) সুপ্রিম কোর্টের…

‘ধর্ম অবমাননার’ অভিযোগে হিন্দু যুবক আটক, বাড়িতে হামলা-মন্দিরে ভাঙচুর

মেলবোর্ন, ২৪ জুন- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে এক হিন্দু যুবককে পুলিশ হেফাজতে নেওয়ার পর উত্তেজিত জনতার হামলায় বাড়ি, দোকান ও একটি…

মোংলায় সংখ্যালঘু পরিবারের ওপর হামলা, নারী-পুরুষসহ ৭ জন আহত

মেলবোর্ন, ২৪ জুন- মোংলায় জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারী-পুরুষসহ সংখ্যালঘু এক পরিবারের সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার মিঠাখালী ইউনিয়নের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

শিগগিরই খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার, বাধা কোথায়

মেলবোর্ন, ২৪ জুন- বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা এগোলেও তা দ্রুত বাস্তবায়নের সম্ভাবনা নেই বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।…

হোয়াটসঅ্যাপ প্রধান হিসেবে নিয়োগ পেলেন ভারতের কুনাল শাহ

মেলবোর্ন,  ২৪ জুন- বিশ্বের অন্যতম জনপ্রিয় বার্তা আদান-প্রদানের মাধ্যম হোয়াটসঅ্যাপের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতের খ্যাতনামা প্রযুক্তি উদ্যোক্তা কুনাল শাহ। হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au