সর্বশেষ

নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করছেন অ্যাটর্নি জেনারেল

  • 11:20 pm - December 24, 2025
  • পঠিত হয়েছে:৮৫ বার
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৪ ডিসেম্বর- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মো. আসাদুজ্জামান। বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি নিজেই এ সিদ্ধান্তের কথা জানান।

আসাদুজ্জামান বলেন, তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং ইতোমধ্যে মনোনয়ন চেয়েছেন। সে কারণেই অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, আনুষ্ঠানিকভাবে আগামী ২৭ ডিসেম্বর (শনিবার) পদত্যাগ করবেন।

এর আগে গত ৫ নভেম্বর তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন, ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে আগ্রহী তিনি। বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় এই নেতা দলটির মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টাও ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আসাদুজ্জামানকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়।

তার পদত্যাগের ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন সামনে রেখে উচ্চপর্যায়ের রাষ্ট্রীয় দায়িত্ব থেকে রাজনৈতিক অঙ্গনে ফের সক্রিয় হওয়ার আরেকটি দৃষ্টান্ত তৈরি হলো।

এই শাখার আরও খবর

তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করল পিবিআই

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তাঁর সঙ্গে নিখোঁজ হওয়ার আগে প্রায় ছয় ঘণ্টা সময় কাটানো ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের…

মধ্যবর্তী নির্বাচনের প্রচারে চলছে ট্রাম্প-ওবামার কথার লড়াই

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রচারের শেষ সময়ে এসে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে শুরু হয়েছে খাবারের রেস্তোরাঁ নিয়ে পাল্টাপাল্টি কথার লড়াই।…

‘৭১-এ বাংলাদেশ স্বাধীন হলেও প্রকৃত স্বাধীনতা এখনো আসেনি’: ফজলুর রহমান

বিশিষ্ট পদার্থবিজ্ঞানী, মানবাধিকারকর্মী ও অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষে আজীবন সোচ্চার ব্যক্তিত্ব অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিকের স্মরণসভায় বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ১৯৭১ সালে…

ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর তৎপরতা, বিকল্প সরকার গঠনে বিরোধীদের বৈঠক

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনের পূর্ণাঙ্গ ভোট গণনা শেষ হলেও নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ১২০ আসনের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসন কোনো পক্ষই…

কানাডায় স্থায়ী বসবাসের বড় সুযোগ, যাদের মিলছে অগ্রাধিকার

কানাডায় স্থায়ী বসবাসের (পিআর) সুযোগ পেতে ফরাসি ভাষায় দক্ষ অভিবাসনপ্রত্যাশীদের জন্য বড় সম্ভাবনা তৈরি হয়েছে। দেশটির এক্সপ্রেস এন্ট্রি ব্যবস্থায় চলতি বছরের ২৭ অক্টোবর পর্যন্ত ফরাসিভাষী…

বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা, তিন বছর পর ঢাকায় এসেছিলেন কিসিঞ্জার

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন, গণহত্যার প্রতিবাদ জানানো মার্কিন কূটনীতিকদের উপেক্ষা এবং বঙ্গোপসাগরে সপ্তম নৌবহর পাঠানোর সিদ্ধান্তের কারণে হেনরি কিসিঞ্জার বাংলাদেশের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au