সর্বশেষ

রাজার মতো ক্যামব্যাক করলেন রোহিত শর্মা

  • 2:47 am - December 25, 2025
  • পঠিত হয়েছে:১২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৫ ডিসেম্বর-দীর্ঘ সাত বছর পর ঘরোয়া ক্রিকেটে ফিরে বাজিমাত করলেন রোহিত শর্মা। জয়পুরে বিজয় হাজারে ট্রফিতে মুম্বাইয়ের হয়ে খেলতে নেমে সিকিমের বিপক্ষে মাত্র ৬২ বলে ঝলমলে সেঞ্চুরি হাঁকান তিনি।

২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন রোহিত। চার-ছক্কায় সহজেই ম্যাচের নিয়ন্ত্রণ নেন ‘হিটম্যান’।

এই শতক তার লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ৩৭তম, এর মধ্যে ভারতের হয়ে ৩৩টি এবং ঘরোয়া ক্রিকেটে চারটি।

এটি রোহিতের লিস্ট ‘এ’ ক্যারিয়ারের দ্রুততম শতকও। এর আগে দ্রুততম ছিল ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ৬৩ বলে করা সেঞ্চুরি। এই ইনিংসের মাধ্যমে তিনি ১৪ হাজার লিস্ট ‘এ’ রানের মাইলফলকের আরো কাছাকাছি পৌঁছে গেলেন।

জয়পুরের স্বামী মানসিং স্টেডিয়ামে রোহিতের ব্যাটিং দেখতে উপচে পড়ে দর্শক। প্রথম ছক্কার সঙ্গেই গ্যালারি গর্জে ওঠে। ধারণক্ষমতার বাইরে গিয়েও অতিরিক্ত স্ট্যান্ড খুলতে হয়, যেখানে আনুমানিক ১০ হাজারের বেশি দর্শক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মুম্বাইয়ের হয়ে এটি রোহিতের দ্বিতীয় লিস্ট ‘এ’ শতক, বিজয় হাজারেতে তার অভিষেকের ১৭ বছর পর।

সব মিলিয়ে ১৯ বছরের লিস্ট ‘এ’ ক্যারিয়ারে তিনি মুম্বাইয়ের হয়ে বিজয় হাজারেতে খেলেছেন ১৯টি ম্যাচ।

বর্তমানে শুধু ওয়ানডে ফরম্যাটেই খেলা ৩৮ বছর বয়সী রোহিত সাম্প্রতিক পারফরম্যান্সে ফর্ম নিয়ে সব প্রশ্নের জবাব দিয়েছেন। অস্ট্রেলিয়া সফরের পর চার ইনিংসের মধ্যে তিনটিতেই তাঁর ব্যাট থেকে এসেছে পঞ্চাশের বেশি রান, যার মধ্যে সিডনিতে অপরাজিত ১২১ রানের ম্যাচজয়ী ইনিংসও রয়েছে।

এই শাখার আরও খবর

আজহারীর পর সিডনির ‘এ লিগ্যাসি অফ ফেইথ’ অনুষ্ঠানে শায়খ আহমদুল্লাহ’র প্রবেশ নিষিদ্ধ

মেলবোর্ন, ৫ এপ্রিল: ইহুদিদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সমালোচিত এক ইসলামিক বক্তাকে অস্ট্রেলিয়ায় ভিজিটর ভিসা দেওয়াকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। একই…

কেভিন হোগান সতর্ক: জ্বালানি নিরাপত্তা ও বৈশ্বিক অর্থনীতি হুমকির মুখে

মেলবোর্ন, ৫ এপ্রিল- ন্যাশনাল পার্টির সদস্য কেভিন হোগান অস্ট্রেলিয়ার বর্তমান জ্বালানি পরিস্থিতি নিয়ে সতর্ক করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ থেকে জ্বালানি সংগ্রহের অস্ট্রেলিয়ার প্রচেষ্টা…

ভিক্টোরিয়ায় দেজি ফ্রিম্যান হত্যাকাণ্ডে দুই সহযোগী গ্রেফতার

মেলবোর্ন, ৫ এপ্রিল- ভিক্টোরিয়ার নর্থ-ইস্ট পুলিশের তল্লাশিতে হত্যাকারী দেজি ফ্রিম্যানের গতিবিধি অনুসন্ধানের জন্য দুইজনকে গ্রেফতার করা হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ এখনও ফ্রিম্যানের…

কোচবিহারে মোদির জনসভার আগে গুলিসহ ৬টি পিস্তল উদ্ধার

মেলবোর্ন, ৫ এপ্রিল- ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র সফরের আগের রাতে আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে আটক করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স। ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় নিরাপত্তা…

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব: আক্রান্ত ৬৪৭৬, মৃত্যু ১১৪

মেলবোর্ন, ৫ এপ্রিল- দেশজুড়ে হাম-এর প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। জ্বর, শ্বাসকষ্ট ও শরীরে লালচে র‍্যাশ নিয়ে প্রতিদিন শত শত…

ভোটের প্রচার ফেলে শিশুর জন্য রক্ত দিতে ছুটলেন বিজেপির প্রার্থী

মেলবোর্ন, ৫ এপ্রিল- আর মাত্র কয়েকদিন পরই নির্বাচন। নিজের রাজনৈতিক ক্যারিয়ারের জন্য জীবন-মরণ লড়াই। তাই জোর কদমে ভোটের প্রচার করছিলেন পশ্চিমবঙ্গের বালুরঘাট বিধানসভা কেন্দ্রের বিজেপি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au