বাংলাদেশ

বাংলাদেশের মব ভায়োলেন্স-যেভাবে নিভে যাচ্ছে আশার আলো: দ্য গার্ডিয়ান

  • 7:55 am - December 25, 2025
  • পঠিত হয়েছে:১৬২ বার
বৃহস্পতিবার রাতে সংগঠিত আক্রমণকারীদের আগুনে পুড়ে যায় প্রথম আলো ভবন। Photo- collected

মেলবোর্ন ২৫ ডিসেম্বর: ঢাকার বাতাসে তখন আগুন আর ধোঁয়ার গন্ধ। শুক্রবারের সংখ্যার জন্য ডেইলি স্টার–এ নিজের প্রতিবেদন পাঠিয়ে দিয়েই বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সাংবাদিক জাইমা ইসলাম। কিন্তু দরজায় পৌঁছানোর আগেই তিনি বুঝে যান-মব এসে গেছে। ইতোমধ্যে দেশের আরেক শীর্ষ দৈনিক প্রথম আলো–র কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে। এবার নিশানা তাদেরও।

১৮ ডিসেম্বরের সেই রাতে ঢাকার রাজপথে জড়ো হওয়া জনতা ক্ষোভে ফুঁসছিল। তাদের রাগের কেন্দ্রে ছিল শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ড। হাদী ছিলেন সেই গণতান্ত্রিক আন্দোলনের এক মুখ, যিনি ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসান ঘটানো আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। সরকার বলছে, তাঁর হত্যাকারীরা হাসিনার অনুগত ছিল এবং তারা ভারতে পালিয়ে গেছে। সেই খবর ছড়িয়ে পড়তেই ভারতবিরোধী ও সরকারবিরোধী ক্ষোভ মিলেমিশে রূপ নেয় অন্ধ উন্মাদনায়।

প্রতিবেদনে বলা হয়, হাসিনার আমলে যেসব সংবাদপত্র নিপীড়নের শিকার হয়েছিল, তাদের মধ্যে প্রথম আলোডেইলি স্টার–ই এবার আগুনে পুড়ে গেল। সেদিন শুধু দুটি পত্রিকা নয়, কয়েকটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানও ভস্মীভূত হয়। এতে সাংবাদিক ও নাগরিক সমাজের মধ্যে গভীর আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারণ হাসিনার পতনের মাত্র ১৫ মাস পরেই যে “নতুন বাংলাদেশ”-এর স্বপ্ন দেখা হয়েছিল, তা যেন ভেঙে পড়ছে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী, চলতি বছরের নভেম্বর পর্যন্ত গণপিটুনি ও জনতার সহিংসতায় নিহত হয়েছেন অন্তত ১৮৪ জন। তুলনায় ২০২৩ সালে এই সংখ্যা ছিল ৫১। মধ্যে গত বৃহস্পতিবারই  বাংলাদেশের ময়মনসিংহে এক হিন্দু পোশাকশ্রমিককে ধর্ম অবমাননার গুজবে টেনে বের করে পিটিয়ে হত্যা করা হয়।

প্রতিবেদনে ডেইলি স্টারের ৩৫ বছর বয়সী রিপোর্টার জাইমা ইসলাম ও তার ২৮ জন সহকর্মী সেই রাতে ছাদে আশ্রয় নেওয়ার কথা বলা হয়েছে। তারা জানতেন, এই জনতা শুধু ভাঙচুরে থামবে না, আগুন দেবে। ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসছিল। তিনি ফেসবুকে শেষবারের মতো লিখেছিলেন,
“আমি আর শ্বাস নিতে পারছি না। চারদিকে ধোঁয়া। আমি ভেতরে আটকে আছি। তোমরা আমাকে মেরে ফেলছো।”

ফায়ার সার্ভিস যখন মই দিয়ে নামানোর চেষ্টা করে, তখন তাদের ওপরও হামলা হয়। ভোর চারটার দিকে সেনাবাহিনী এসে সাংবাদিকদের উদ্ধার করে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম লিখেছিলেন, তিনি “সঠিক জায়গায় অসংখ্য ফোন” করেছিলেন, কিন্তু কেউ সাড়া দেয়নি। পরে তিনি লেখেন, “লজ্জায় আমি মাটিতে মিশে যেতে চাই।”

প্রথম আলো–র এক সাংবাদিক বলেন, ১৩ তলা ভবন থেকে নিচে জনতার ভিড় দেখে তার মনে হয়েছিল, আগস্ট ২০২৪–এর সেই আশার বাংলাদেশ কত দূরে সরে গেছে।

হাসিনার আমলে বিরোধী দল ও মিডিয়া দমন হয়েছিল, কিন্তু তাঁর পতনের পর তরুণ নেতারা “বাংলাদেশ ২.০”–এর স্বপ্ন দেখিয়েছিলেন-প্রতিহিংসা ও সহিংসতা ছাড়িয়ে নতুন রাজনীতি। এখন সেই স্বপ্ন ঝাপসা।

“আমি আন্দোলনে নেমেছিলাম কারণ আমরা ১৫ বছর অন্ধকারে ছিলাম। কিন্তু এই সহিংসতা দেখে মনে হলো, আমরা কি আরও গভীরে পড়ছি?”-বলছেন সেই সাংবাদিক।

ব্যবসা ভিত্তিক দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড–এর রিপোর্টার জিয়া চৌধুরী বলেন, এখন সব সাংবাদিক ও নাগরিক সমাজকর্মী নিজেদের অনিরাপদ মনে করছেন।“অন্তর্বর্তী সরকার আসার পর আশা ছিল। কিন্তু সেই আশা ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে।”

জাইমা ইসলাম বলেন, তিনি চান না নিরাপত্তা বাহিনী গুলি চালাক। কিন্তু সাংবাদিকদের রক্ষা করতে আরও দৃঢ় পদক্ষেপ প্রয়োজন ছিল। ২০২৪–এর আন্দোলনে ১,৪০০ মানুষ নিহত হওয়ার পর প্রতিহিংসার এক চক্রে দেশ আটকে গেছে বলে তিনি মনে করেন।

তবু তিনি এখনো পুরোপুরি হতাশ নন।
“আমাদের এখনো একটু আশা আছে। এখনই আতঙ্কে ডুবে যাওয়ার সময় হয়নি,” তিনি বলেন।

তার শর্ত একটাই-আইন যেন প্রতিশোধ নয়, ন্যায়ের পথে চলে।


“অপরাধীকে গ্রেপ্তার করুন, কিন্তু নির্বিচারে নয়। নইলে আমরা এই সহিংসতার চক্র থেকেই বেরোতে পারব না।”

লেখক: কামিল আহমেদ, দ্য গার্ডিয়ান

এই শাখার আরও খবর

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৩ কারাবন্দীর মৃত্যু, দুইজনের মাঝে ব্যবধান ১ ঘণ্টা ৪০ মিনিট

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au