সর্বশেষ

শর্তসাপেক্ষে বসতে চায় যুক্তরাষ্ট্র, নাকচ করল ইরান

  • 2:16 pm - December 25, 2025
  • পঠিত হয়েছে:৯৮ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৫ ডিসেম্বর- ইরানের পারমাণবিক কর্মসূচি ও নতুন করে আলোচনা শুরুর প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিপরীত অবস্থান স্পষ্ট করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একদিকে ওয়াশিংটন শর্তসাপেক্ষে আলোচনায় বসার আগ্রহ দেখালেও অন্যদিকে তেহরান সেই শর্ত সরাসরি নাকচ করে দিয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে মধ্যপ্রাচ্যবিষয়ক মার্কিন মিশনের কাউন্সেলর মরগান অর্টাগাস বলেন, যুক্তরাষ্ট্র এখনো ইরানের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসতে প্রস্তুত। তবে এর জন্য তেহরানকে সরাসরি ও অর্থবহ সংলাপে অংশ নিতে হবে এবং ইরানের অভ্যন্তরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করতে হবে।

মার্কিন এই অবস্থানের জবাবে কড়া প্রতিক্রিয়া জানান জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি। তিনি বলেন, ইরান কোনো চাপ, হুমকি বা ভয়ভীতির কাছে মাথা নত করবে না। তার ভাষায়, ‘শূন্য সমৃদ্ধকরণ’ নীতি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) সদস্য হিসেবে ইরানের আইনগত অধিকার ও আন্তর্জাতিক দায়বদ্ধতার সম্পূর্ণ পরিপন্থি।

ইরাভানি আরও বলেন, বর্তমান সংকটের মূল কারণ ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের একতরফাভাবে ২০১৫ সালের পরমাণু চুক্তি বা যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা (জেসিপিওএ) থেকে সরে যাওয়া। সেই সিদ্ধান্তই আস্থার সংকট তৈরি করেছে বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর সামরিক হামলার অভিযোগও তোলেন।

এদিকে ২০১৫ সালের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন ২২৩১-এর ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া নিয়েও পরিষদের সদস্যদের মধ্যে গভীর বিভক্তি দেখা দিয়েছে। এই রেজুলেশনের আওতায় ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর ১০ বছরের নজরদারি ও বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছিল।

ইরানের দাবি, গত ১৮ অক্টোবর সেই মেয়াদ শেষ হওয়ায় সংশ্লিষ্ট সব নিষেধাজ্ঞাও স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে। তবে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ইরানের অননুগত্যের অভিযোগ তুলে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের চেষ্টা করছে, যা তেহরান দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।

এই ইস্যুতে ইরানের অবস্থানকে সমর্থন দিয়েছে চীন ও রাশিয়া। তাদের যুক্তি, যুক্তরাষ্ট্র ২০১৮ সালে চুক্তি থেকে সরে যাওয়ায় ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া কার্যকর করার নৈতিক ও আইনগত অধিকার আর কারও নেই।

সব মিলিয়ে, পারমাণবিক কর্মসূচি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের অনড় অবস্থান নতুন করে কূটনৈতিক উত্তেজনা বাড়াচ্ছে। আলোচনার সম্ভাবনা থাকলেও শর্ত ও আস্থার প্রশ্নে দূরত্ব কাটছে না, যা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য নতুন উদ্বেগ তৈরি করছে।

এই শাখার আরও খবর

শরীয়তপুরের কলেজের কনসার্টে শেখ হাসিনা ও ‘জয় বাংলা’ স্লোগান

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সরকারি শামসুর রহমান কলেজে নবীনবরণ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এবং ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার…

বিএনপির কর্মসূচিতে বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে লেখা গান

চট্টগ্রাম নগর বিএনপির ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত প্রচারণা কর্মসূচিতে মাইকে বেজে উঠেছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা গান ‘বঙ্গবন্ধুর কন্যা…

শেখ মুজিবকে ‘জাতির পিতা’ সম্বোধন, বিপ্লব ও সংহতি দিবসের সভায় দুই দফা হট্টগোল

জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় ব্যানারে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকাকে কেন্দ্র করে হট্টগোল হয়েছে। পরে…

বাংলাদেশ-পাকিস্তান থেকে যাওয়া সংখ্যালঘুদের নাগরিকত্ব দিতে তোড়জোড় পশ্চিমবঙ্গে

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে যাওয়া নির্দিষ্ট ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া দ্রুত শেষ করার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সংশোধিত নাগরিকত্ব আইন…

শেখ হাসিনার নিরাপত্তার উদ্যোগ নিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে ৬ এমপির চিঠি

বাংলাদেশে বিচারব্যবস্থার রাজনীতিকরণ বন্ধ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার আগে তাঁর আইনি ও শারীরিক নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে যুক্তরাজ্যের…

৮ বছরের শিশুকে ধর্ষণ হুজুরের, গ্রেপ্তারের পর কারাগারে

ওটিএন বাংলা ডেস্ক :  নরসিংদীর মনোহরদীতে মক্তবে আরবি পড়তে গিয়ে যৌন নির্যাতনের শিকার হয়েছে আট বছর বয়সী এক শিশুশিক্ষার্থী। শিশুটিকে ধর্ষণের অভিযোগ উঠেছে মক্তবের শিক্ষক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au