সর্বশেষ

বিপিএলের ৬ দলের অধিনায়ক যারা?

  • 4:11 am - December 26, 2025
  • পঠিত হয়েছে:৭৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৬ ডিসেম্বর-বিপিএল শুরুর ঠিক এক দিন আগে সব জল্পনার অবসান ঘটিয়ে অধিনায়কের নাম ঘোষণা করেছে রংপুর রাইডার্স। ধারণা অনুযায়ী, এবারও দলটির নেতৃত্বে থাকছেন উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান।

২০১৭ সালের চ্যাম্পিয়নরা আজ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে সোহানের নেতৃত্ব। সাম্প্রতিক বছরগুলোতে ঘরোয়া ক্রিকেট ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকায় তার ওপরই আস্থা রেখেছে রংপুর শিবির।

রংপুরের পাশাপাশি নিজেদের অধিনায়কের নাম প্রকাশ করেছে টুর্নামেন্টের অন্য দলগুলোও। বিপিএলে প্রথমবার অংশ নেওয়া নোয়াখালী এক্সপ্রেস নেতৃত্বের দায়িত্ব দিয়েছে সৈকত আলীর হাতে। এর আগে বিপিএলে কখনো অধিনায়কত্ব না করা এই অলরাউন্ডারের জন্য এটি বড় চ্যালেঞ্জ।

চট্টগ্রাম কিংসও নতুন মুখের ওপর ভরসা রেখেছে। দলটির অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ মেহেদী, যিনি আগে কখনো বিপিএলে নেতৃত্ব দেননি। অন্যদিকে ঢাকা ক্যাপিটালস অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ মিঠুনকে।

এবারের আসরে সিলেট টাইটান্সকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। আর রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় দলের ব্যাটার নাজমুল হোসেন শান্তকে।
সব মিলিয়ে বিপিএলের দ্বাদশ আসরে অভিজ্ঞ ও নতুন-দুই ধরনের অধিনায়কের মিশেলে শুরু হচ্ছে নেতৃত্বের নতুন গল্প।

দল – অধিনায়ক

রংপুর রাইডার্স -নুরুল হাসান সোহান
সিলেট টাইটান্স -মেহেদী হাসান মিরাজ
রাজশাহী ওয়ারিয়র্স -নাজমুল হোসেন শান্ত
ঢাকা ক্যাপিটালস -মোহাম্মদ মিঠুন
চট্টগ্রাম রয়্যালস -শেখ মেহেদী
নোয়াখালী এক্সপ্রেস -সৈকত আলী

এই শাখার আরও খবর

গ্যাব্রিয়েলের প্রশংসায় পঞ্চমুখ কিওন, বললেন ‘ক্লাবের কিংবদন্তি’

এভারটনের বিপক্ষে জয়ের পর আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালাইসের ভূয়সী প্রশংসা করেছেন সাবেক গানার মার্টিন কিওন। গ্যাব্রিয়েলকে ক্লাবের ‘কিংবদন্তি’ আখ্যা দেওয়ার পাশাপাশি রক্ষণভাগে তাঁর সঙ্গী…

সিডনিতে কাল চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (১৫ অক্টোবর) পশ্চিম সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত ‘ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দর’ (ন্যান্সি-বার্ড ওয়ালটন)…

কুশনারের গোপন আর্থিক লেনদেনের অভিযোগ, আলোচনায় সৌদি যুবরাজ, আমিরাতের শাসক ও নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারের বিরুদ্ধে হোয়াইট হাউসে দায়িত্ব পালনকালে বিদেশি অর্থায়নে পরিচালিত একটি ব্যাংক অ্যাকাউন্ট গোপনে ব্যবহারের অভিযোগ…

হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার প্রচার, নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন, মাইকিং করে এমন প্রচার চালানোর অভিযোগে নওগাঁর মান্দা উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার…

বজ্রঝড়ের পূর্বাভাস, ক্যানবেরায় ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’র সতর্কতা জারি

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা ও আশপাশের এলাকায় বজ্রঝড়জনিত অ্যাজমার ঝুঁকি বেড়ে যাওয়ায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। রোববার (২৫ অক্টোবর) বাতাসের গতিবেগ বৃদ্ধি, বাতাসে পরাগরেণুর উচ্চমাত্রা এবং…

সিডনিতে ঘুমন্ত সাত শিশুর সামনে বাড়িতে গুলিবর্ষণ, গাড়িতে আগুন

অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বাড়ি লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ার পাশাপাশি বাড়ির সামনে রাখা একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাড়িটির ভেতরে তিন থেকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au