সর্বশেষ

বিপিএল টেকনিক্যাল কমিটিতে হাবিবুল বাশারের পরিবর্তে নান্নু

  • 4:30 am - December 26, 2025
  • পঠিত হয়েছে:৮৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৬ ডিসেম্বর-চট্টগ্রাম রয়্যালসের মেন্টর হিসেবে নিয়োগ পাওয়ায় বিপিএলের টেকনিক্যাল কমিটি থেকে পদত্যাগ করেছেন হাবিবুল বাশার সুমন। তার স্থলাভিষিক্ত হয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টুর্নামেন্ট শুরুর আগেই বিসিবি জানিয়েছিল, ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত কোনো বিসিবি পরিচালক বিপিএলের গভর্নিং কাউন্সিলে থাকতে পারবেন না। তাদেরকে পদত্যাগ করতে হবে। বিপিএলের ১২তম আসরে চট্টগ্রাম রয়্যালসের সঙ্গে মেন্টর হিসেবে যুক্ত হয়েছেন হাবিবুল বাশার। যার কারণে তাকে গভর্নিং কাউন্সিল বা টেকনিক্যাল কমিটি থেকে পদত্যাগ করতে হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু।

বিপিএল টেকনিক্যাল কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করবেন এএসএম রকিবুল হাসান। সদস্য সচিব হিসেবে আছেন ইফতেখার রহমান মিঠু। আর সদস্য হিসেবে নান্নু ছাড়াও দায়িত্ব পালন করবেন আবি আবদুল্লাহ আল নোমান।

আজ সিলেটে পর্দা উঠবে বিপিএলের ১২তম আসরের। উদ্বোধনী ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি হবে স্বাগতিক সিলেট টাইটান্স।

এই শাখার আরও খবর

গ্যাব্রিয়েলের প্রশংসায় পঞ্চমুখ কিওন, বললেন ‘ক্লাবের কিংবদন্তি’

এভারটনের বিপক্ষে জয়ের পর আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালাইসের ভূয়সী প্রশংসা করেছেন সাবেক গানার মার্টিন কিওন। গ্যাব্রিয়েলকে ক্লাবের ‘কিংবদন্তি’ আখ্যা দেওয়ার পাশাপাশি রক্ষণভাগে তাঁর সঙ্গী…

সিডনিতে কাল চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (১৫ অক্টোবর) পশ্চিম সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত ‘ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দর’ (ন্যান্সি-বার্ড ওয়ালটন)…

কুশনারের গোপন আর্থিক লেনদেনের অভিযোগ, আলোচনায় সৌদি যুবরাজ, আমিরাতের শাসক ও নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারের বিরুদ্ধে হোয়াইট হাউসে দায়িত্ব পালনকালে বিদেশি অর্থায়নে পরিচালিত একটি ব্যাংক অ্যাকাউন্ট গোপনে ব্যবহারের অভিযোগ…

হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার প্রচার, নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন, মাইকিং করে এমন প্রচার চালানোর অভিযোগে নওগাঁর মান্দা উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার…

বজ্রঝড়ের পূর্বাভাস, ক্যানবেরায় ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’র সতর্কতা জারি

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা ও আশপাশের এলাকায় বজ্রঝড়জনিত অ্যাজমার ঝুঁকি বেড়ে যাওয়ায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। রোববার (২৫ অক্টোবর) বাতাসের গতিবেগ বৃদ্ধি, বাতাসে পরাগরেণুর উচ্চমাত্রা এবং…

সিডনিতে ঘুমন্ত সাত শিশুর সামনে বাড়িতে গুলিবর্ষণ, গাড়িতে আগুন

অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বাড়ি লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ার পাশাপাশি বাড়ির সামনে রাখা একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাড়িটির ভেতরে তিন থেকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au