তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করল পিবিআই
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তাঁর সঙ্গে নিখোঁজ হওয়ার আগে প্রায় ছয় ঘণ্টা সময় কাটানো ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের…
মেলবোর্ন, ২৬ ডিসেম্বর- গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে তিন নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে আড়িখোলা রেলওয়ে স্টেশনের পূর্ব পাশের টেকপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন নরসিংদীর শিবপুর উপজেলার মরজাল এলাকার বাসিন্দা কমলা বেগম (৫৫), তাঁর নাতনি অনাদি আক্তার (১৩) এবং অনাদির প্রতিবেশী সাদিয়া বেগম (২৪)। অনাদি আক্তার কালীগঞ্জ পৌরসভার দেওয়ালেরটেক এলাকার বাবু মিয়ার মেয়ে এবং সাদিয়া বেগম একই এলাকার বাসিন্দা মোবারক হোসেনের স্ত্রী।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি বৃহস্পতিবার বিকেল প্রায় পাঁচটার দিকে আড়িখোলা রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। ওই সময় কমলা বেগম, তাঁর নাতনি অনাদি আক্তার এবং প্রতিবেশী সাদিয়া বেগম একসঙ্গে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন।
অসাবধানতাবশত তারা ট্রেনটির সামনে পড়ে গেলে বিকট শব্দে তিনজনই ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই কমলা বেগম ও সাদিয়া বেগমের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অনাদি আক্তারকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতদের স্বজনদের আহাজারিতে সেখানে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক দিলীপ চন্দ্র সরকার জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মরদেহগুলো বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au