বিশ্ব

শিলিগুড়িতে বাংলাদেশিদের হোটেল ভাড়া না দেওয়ার ঘোষণা

  • 3:55 pm - December 26, 2025
  • পঠিত হয়েছে:৬৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৬ ডিসেম্বর- বাংলাদেশে একের পর হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদ এবং ভারতবিরোধী মনোভাবের অভিযোগ তুলে বাংলাদেশি নাগরিকদের কাছে হোটেল ভাড়া না দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা।

‘বৃহত্তর শিলিগুড়ি হোটেল ব্যবসায়ী কল্যাণ সমিতি’ এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, সংগঠনটির জয়েন্ট সেক্রেটারি উজ্বল ঘোষ জানিয়েছেন, এই সিদ্ধান্ত নতুন নয়। গত বছরের ডিসেম্বরেই বাংলাদেশিদের কাছে হোটেল ভাড়া দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সে সময় মানবিক বিবেচনায় বাংলাদেশি শিক্ষার্থী ও চিকিৎসার উদ্দেশ্যে ভারতে আসা রোগীদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল রাখা হয়েছিল। বর্তমানে সেই ছাড়ও আর কার্যকর থাকবে না।

উজ্বল ঘোষের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশে কথিত সহিংস পরিস্থিতি এবং ভারতবিরোধী বক্তব্যের প্রেক্ষাপটেই এবার আরও কঠোর অবস্থান নেওয়া হয়েছে। তিনি বলেন, এখন থেকে কোনো বাংলাদেশিকেই শিলিগুড়ির তাদের সংগঠনের আওতাভুক্ত হোটেলগুলোতে জায়গা দেওয়া হবে না।

তিনি আরও জানান, বৃহত্তর শিলিগুড়ি হোটেল ব্যবসায়ী কল্যাণ সমিতির অধীনে শহরটিতে প্রায় ১৮০টি হোটেল রয়েছে এবং এসব হোটেল মালিকরা সবাই এই সিদ্ধান্ত মেনে চলবেন। পাশাপাশি সংগঠনের বাইরে থাকা আরও অন্তত ৫০টি হোটেলও বাংলাদেশিদের কাছে কক্ষ ভাড়া দিচ্ছে না বলে একটি সূত্রের বরাতে দাবি করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রতি বছর শিক্ষা, চিকিৎসা ও পর্যটনের উদ্দেশ্যে বিপুলসংখ্যক বাংলাদেশি শিলিগুড়ি সফর করে থাকেন। নতুন এই সিদ্ধান্তের ফলে তাদের যাতায়াত ও অবস্থান নিয়ে বাড়তি জটিলতা তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au