সর্বশেষ

নাইজেরিয়ায় প্রাণঘাতী হামলা চালাল যুক্তরাষ্ট্র

  • 7:10 pm - December 26, 2025
  • পঠিত হয়েছে:৭১ বার
যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি যুদ্ধজাহাজ থেকে নাইজেরিয়ার উদ্দেশে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ছবি: মার্কিন প্রতিরক্ষা দপ্তর

মেলবোর্ন, ২৬ ডিসেম্বর- নাইজেরিয়ায় খ্রিস্টানদের ওপর গণহত্যা চলছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারাবাহিক অভিযোগের কয়েক সপ্তাহের মধ্যেই দেশটিতে সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার ভোরে নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের সোকোতো রাজ্যে ইসলামিক স্টেটের অবস্থান লক্ষ্য করে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের আফ্রিকা কমান্ড জানিয়েছে, নাইজেরিয়ার সরকারের অনুরোধেই এই অভিযান পরিচালিত হয়েছে। হামলায় আইএসের একাধিক সদস্য নিহত হলেও হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা কিংবা অভিযানের বিস্তারিত প্রকাশ করা হয়নি।

হামলার পর ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি আগেই সন্ত্রাসীদের সতর্ক করেছিলেন। খ্রিস্টান হত্যাকাণ্ড বন্ধ না হলে কঠোর মূল্য দিতে হবে। তাঁর ভাষায়, এবার সেই সতর্কবার্তার বাস্তব প্রতিফলন দেখা গেল।

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছেন। তাতে রাতের অন্ধকারে যুক্তরাষ্ট্রের পতাকা উড়ানো একটি যুদ্ধজাহাজের ডেক থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দৃশ্য দেখা যায়। এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, বড়দিনের শুভেচ্ছা জানিয়ে নিহত সন্ত্রাসীদের উদ্দেশেও বার্তা দিয়েছেন এবং হুঁশিয়ারি দেন, খ্রিস্টান হত্যাযজ্ঞ চলতে থাকলে নিহত সন্ত্রাসীর সংখ্যা আরও বাড়বে।

নাইজেরিয়ার উত্তরাঞ্চল প্রধানত মুসলিম অধ্যুষিত এবং দক্ষিণাঞ্চল খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ। উত্তর-পূর্বাঞ্চলে গত দেড় দশকের বেশি সময় ধরে জিহাদি সহিংসতায় দেশটি বিপর্যস্ত। ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী বোকো হারামের হামলায় এ পর্যন্ত ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এবং বাস্তুচ্যুত হয়েছে প্রায় ২০ লাখ মানুষ।

একই সঙ্গে উত্তর-পশ্চিম, উত্তর ও মধ্যাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় সক্রিয় রয়েছে স্থানীয়ভাবে ‘ব্যান্ডিট’ নামে পরিচিত সশস্ত্র অপরাধী চক্র। তারা গ্রামে গ্রামে হামলা, হত্যা ও অপহরণ চালিয়ে আসছে। গত মাসে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, নাইজেরিয়ায় খ্রিস্টান হত্যাকাণ্ড বন্ধ না হলে যুক্তরাষ্ট্র সব ধরনের সহায়তা বন্ধ করে দেবে।

অক্টোবর ও নভেম্বরে দেওয়া বক্তব্যে ট্রাম্প দাবি করেন, নাইজেরিয়ায় খ্রিস্টানদের অস্তিত্ব হুমকির মুখে এবং সেখানে কাঠামোগতভাবে গণহত্যা চলছে। তিনি তখনই ঘোষণা দেন, খ্রিস্টানদের ওপর কোনো সংগঠিত হামলার জবাব দেবে যুক্তরাষ্ট্র।

শুক্রবারের এই হামলাটি ট্রাম্পের শাসনামলে নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্রের প্রথম সামরিক পদক্ষেপ। কেউ কেউ এটিকে সন্ত্রাসবিরোধী কঠোর অবস্থান হিসেবে স্বাগত জানালেও অনেকে আশঙ্কা করছেন, এতে আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটিতে ধর্মীয় উত্তেজনা আরও বাড়তে পারে।

নাইজেরিয়ার সরকার ও স্বাধীন বিশ্লেষকেরা অবশ্য সহিংসতাকে ধর্মীয় নিপীড়নের কাঠামোয় দেখার দাবি নাকচ করেছেন। তাঁদের মতে, দেশটির সংকট মূলত নিরাপত্তাহীনতা, সশস্ত্র অপরাধ এবং রাষ্ট্রীয় দুর্বলতার ফল।

চলতি বছর ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্র নাইজেরিয়াকে ‘বিশেষভাবে উদ্বেগজনক দেশ’ হিসেবে তালিকাভুক্ত করেছে। একই সঙ্গে নাইজেরিয়ান নাগরিকদের জন্য মার্কিন ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এই শাখার আরও খবর

১৪ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, ওই সময়েই স্থানীয় নির্বাচন

শেখ হাসিনা আগামী ১৪ ডিসেম্বর দেশে ফিরতে চান। ১৬ ডিসেম্বর বাংলাদেশ ও ভারত বিজয় দিবস পালন করে থাকে।‌ ১৯৭১-এর ওই দিনে ঢাকায় মিত্র বাহিনীর (মুক্তি…

তৃণমূলের দুই পক্ষই চায় জোড়াফুল, প্রতীক ‘ফ্রিজ’ করার সম্ভাবনা

পশ্চিমবঙ্গে আসন্ন নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের দুই পক্ষ কোন প্রতীকে ভোটে লড়বে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দুই পক্ষই ‘জোড়াফুল’ প্রতীক চেয়ে…

সুদানে সোনার খনি ধসে নিহত অন্তত ৮২, আরও অনেকে নিখোঁজ

সুদানের প্রত্যন্ত এলাকায় একটি অনানুষ্ঠানিক সোনার খনি ধসে অন্তত ৮২ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও বহু শ্রমিক আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা…

বাংলাদেশকে ‘নতুন’ পাকিস্তান বানাতে চায় কারা?

ত্রিশ লাখ শহীদের রক্ত আর অসংখ্য মানুষের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন হয়েছে বাংলাদেশ। নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বাঙালি…

দুই বছর ধরে কারাগারে শ্যামল দত্তসহ সাংবাদিকরা, মুক্তির দাবি

দুই বছরের বেশি সময় ধরে কারাগারে থাকা জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তসহ কয়েকজন সাংবাদিকের মুক্তি দাবি করেছে নিপীড়নবিরোধী সাংবাদিক…

মক্কায় রেড এলার্ট জারি, হুথিদের হামলায় বাড়ছে সৌদি নিরাপত্তা ঝুঁকি

ইয়েমেনভিত্তিক হুথিদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় প্রথমবারের মতো আকাশপথে হামলার সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সৌদি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au