বাংলাদেশ

তারেক রহমানের প্রত্যাবর্তনে ঘুরছে রাজনীতির চাকা, স্থিতির আশায় বাংলাদেশ

  • 8:24 pm - December 26, 2025
  • পঠিত হয়েছে:৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৬ ডিসেম্বর- দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। বিশ্লেষকদের মতে, তার প্রত্যাবর্তন শুধু বিএনপিকে সাংগঠনিকভাবে চাঙা করবে না, বরং সহিংসতা ও অনিশ্চয়তায় থাকা রাজনীতিতে কিছুটা স্থিতি ফেরানোর সম্ভাবনাও তৈরি করেছে। তবে সেই সম্ভাবনা বাস্তবে রূপ নিতে হলে জনগণের সঙ্গে তার সরাসরি সংযোগ এবং নেতৃত্বের সক্ষমতা প্রমাণ করাই হবে মূল চ্যালেঞ্জ।

বৃহস্পতিবার ঢাকার উপকণ্ঠে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে দেওয়া প্রথম বক্তব্যে তারেক রহমান বলেন, দেশের মানুষ ও রাষ্ট্রের জন্য তাঁর একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। ২০০৮ সাল থেকে লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে থাকা খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্রের এই প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপির ভেতরে যেমন উচ্ছ্বাস দেখা গেছে, তেমনি রাজনৈতিক অঙ্গনেও তৈরি হয়েছে নতুন হিসাব–নিকাশ।

সমাবেশে তারেক রহমান বলেন, “আমরা শান্তি চাই। এই দেশে পাহাড় ও সমতলের মানুষ আছে—মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে সবাই নিরাপদে চলাফেরা করতে পারবে।” তাঁর এই বক্তব্যকে অনেকেই সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তার বার্তা হিসেবে দেখছেন।

তারেক রহমানের ফেরা এমন এক সময়ে হলো, যখন বাংলাদেশ তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। যুবনেতা ওসমান হাদির হত্যাকাণ্ডের পর সহিংসতা ছড়িয়ে পড়ে। অগ্নিসংযোগ হয় শীর্ষ দুটি সংবাদপত্রের কার্যালয়ে, এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনাও ঘটে। এসব কারণে আগামী ফেব্রুয়ারি ২০২৬ সালের জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।

এই প্রেক্ষাপটে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, তারেক রহমানের উপস্থিতি ও তার দেওয়া বক্তব্য পরিস্থিতি কিছুটা শান্ত করতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক আসিফ মোহাম্মদ শাহান বলেন, “তার আগমন নির্বাচনের অনিশ্চয়তা কমাতে পারে এবং দেশ যে স্থিতিশীলতা খুঁজছে, তার দিকে একটি সুযোগ তৈরি হয়েছে।”

তবে তিনি মনে করেন, প্রশ্ন এখন নেতৃত্বের। তারেক রহমানকে চরমপন্থার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে, জনগণের উদ্বেগ বোঝার সক্ষমতা দেখাতে হবে এবং দলীয় কাঠামোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। তা না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষক মুবাশশার হাসান বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে যে জনসমাগম দেখা গেছে, তা বিএনপির বাইরের মানুষের মাঝেও আগ্রহের ইঙ্গিত দেয়। শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে আইনশৃঙ্খলা ও সংস্কার প্রশ্নে হতাশ অনেক মানুষ বিএনপিকে একটি স্থিতিশীল বিকল্প হিসেবে দেখছেন।

তারেক রহমানের রাজনৈতিক জীবনের পথচলা সহজ ছিল না। ২০০৬ সালে বিএনপি ক্ষমতা হারানোর পর হত্যা ও দুর্নীতিসহ একাধিক মামলায় তিনি দণ্ডিত হন। তবে দলীয় ঐক্য ধরে রাখতে সক্ষম হন তিনি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর তার বিরুদ্ধে থাকা মামলাগুলো প্রত্যাহার বা স্থগিত হওয়ায় দেশে ফেরার পথ খুলে যায়।

বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়ার রাজনীতিতেও তারেক রহমানের ভূমিকা নজরে থাকবে, বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্কের প্রশ্নে। ঐতিহাসিকভাবে বিএনপি–ভারত সম্পর্ক শীতল হলেও সাম্প্রতিক সময়ে দলটি তুলনামূলক সংযত অবস্থান নিয়েছে এবং জামায়াতে ইসলামীর সঙ্গে জোট ছিন্ন করেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, তারেক রহমান কট্টর ভারতবিরোধী অবস্থান নেবেন না।

সাম্প্রতিক জরিপে বিএনপি ও জামায়াত এগিয়ে থাকলেও বড় একটি অংশ এখনো সিদ্ধান্তহীন। এই ভোটারদের কাছে পৌঁছাতে পারলেই বিএনপি বড় সাফল্যের পথে এগোতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

অধ্যাপক শাহানের ভাষায়, “তারেক রহমান যদি জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন, তাদের আশ্বস্ত করেন এবং সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণের একটি স্পষ্ট পথ দেখাতে পারেন, তাহলে নির্বাচনে বিএনপির জন্য ভূমিধস জয়ও অসম্ভব নয়।”

এই শাখার আরও খবর

দ্বিতীয়বার সুদের হার বাড়াল অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক

মেলবোর্ন, ১৭ মার্চ- অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া (আরবিএ) চলতি বছরে দ্বিতীয়বারের মতো সুদের হার বাড়িয়েছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সুদের হার ০.২৫ শতাংশ…

এবার কিউবা ‘দখলের’ ইঙ্গিত ট্রাম্পের, নতুন করে উত্তেজনা

মেলবোর্ন, ১৭ মার্চ- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি মনে করেন কিউবাকে “দখল করার” সম্মান তারই হবে। হোয়াইট হাউসে এক নির্বাহী আদেশে সই করার সময়…

জ্বালানি সংকটে সাপ্তাহিক ছুটি বাড়াল শ্রীলঙ্কা

মেলবোর্ন, ১৭ মার্চ- তীব্র জ্বালানি সংকট মোকাবিলায় বড় ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা সরকার। জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে এখন থেকে প্রতি বুধবার সরকারি ছুটি ঘোষণা করা…

ইরানের ‘শাহেদ’ ড্রোন: সস্তা প্রযুক্তি, ভয়ংকর প্রভাব, কেন বিশ্বজুড়ে এত আলোচনা

মেলবোর্ন, ১৭ মার্চ- বিশ্ব রাজনীতির সাম্প্রতিক অস্থিরতায় একটি অস্ত্রের নাম বারবার উঠে আস ইরানের তৈরি ‘শাহেদ’ ড্রোন। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউক্রেনের যুদ্ধক্ষেত্র, সবখানেই এই…

হামলার কয়েক মিনিট আগে বাইরে গিয়ে প্রাণে বাঁচেন মোজতবা খামেনি: দ্য টেলিগ্রাফ

মেলবোর্ন, ১৭ মার্চ- ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য…

মার্কিন রণতরি ‘জেরাল্ড আর ফোর্ড’-এ ৩০ ঘণ্টা ধরে আগুন, অসুস্থ একাধিক নৌসেনা

মেলবোর্ন, ১৭ মার্চ- মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড–এ গত সপ্তাহে লাগা অগ্নিকাণ্ড টানা ৩০ ঘণ্টার বেশি সময় ধরে জ্বলেছে। এ ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au