বাংলাদেশ

হিন্দু নির্যাতন নিয়ে বাংলাদেশের মিথ্যা বয়ান আমরা প্রত্যাখ্যান করছি: জয়সওয়াল

  • 1:46 am - December 27, 2025
  • পঠিত হয়েছে:১৩০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৭ ডিসেম্বর- বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। নয়াদিল্লির মতে, অন্তর্বর্তী সরকারের সময়ে সংগৃহীত দুই হাজার ৯০০ সহিংসতার তথ্যকে কোনোভাবেই সংবাদমাধ্যমের অতিরঞ্জন বা রাজনৈতিক সহিংসতা হিসেবে উড়িয়ে দেওয়া যায় না।

শুক্রবার এক নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধসহ সংখ্যালঘুদের বিরুদ্ধে চরমপন্থিদের অবিরাম শত্রুতা অত্যন্ত উদ্বেগজনক। তিনি বলেন, “স্বতন্ত্র সূত্রগুলো অন্তর্বর্তী সরকারের মেয়াদে সংখ্যালঘুদের বিরুদ্ধে দুই হাজার ৯০০ সহিংসতার তথ্য সংগ্রহ করেছে। এর মধ্যে হত্যা, অগ্নিসংযোগ এবং জমি দখলের মতো ঘটনাও রয়েছে। এসব ঘটনাকে মিডিয়ার অতিরঞ্জন বলে একপাশে সরিয়ে দেওয়া যায় না।”

ময়মনসিংহে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা ও মরদেহ পোড়ানোর ঘটনার নিন্দা জানিয়ে জয়সওয়াল বলেন, এই নৃশংস অপরাধে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার প্রত্যাশা করে ভারত। তিনি জানান, বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগ স্পষ্টভাবে জানানো হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্কে টানাপড়েন চলছে। এর মধ্যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের বক্তব্যকে ‘অতিরঞ্জন’ বলে আসছে ঢাকা। বাংলাদেশের দাবি, বিচ্ছিন্ন রাজনৈতিক সহিংসতাকে সংখ্যালঘু নির্যাতনের রূপ দেওয়া হচ্ছে।

দীপু দাস হত্যাকাণ্ডের পর ভারতে বাংলাদেশ মিশন ঘিরে বিক্ষোভও হয়েছে। দিল্লি ও শিলিগুড়িতে হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে দুই দেশ। ভারত বলছে, এসব বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল এবং দ্রুতই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে বাংলাদেশ অভিযোগ করেছে, কূটনৈতিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হুমকি দেওয়া হয়েছে।

ভারতবিরোধী বিক্ষোভের পেছনে শরীফ ওসমান হাদি হত্যা মামলার এক সন্দেহভাজনের ভারত পালানোর গুজবও ভূমিকা রেখেছে বলে জানানো হয়। এ প্রসঙ্গে জয়সওয়াল বলেন, “বাংলাদেশে যে মিথ্যা বয়ান ছড়ানো হচ্ছে, আমরা তা প্রত্যাখ্যান করেছি। আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি দেখার দায়িত্ব বাংলাদেশের সরকারের।”

বাংলাদেশ-ভারত সম্পর্ক ও আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন প্রসঙ্গে জয়সওয়াল বলেন, ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় এবং দেশটির শান্তি ও স্থিতিশীলতার পক্ষে রয়েছে। তিনি জানান, ভারত অবাধ, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে অবস্থান অব্যাহত রাখবে।

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au