হামের থাবা আরও ভয়াবহ, চার শিশুর মৃত্যুতে প্রাণহানি বেড়ে ৬৭০
মেলবোর্ন, ২০ জুন- দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি প্রাদুর্ভাবে হাম…
মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা পরীমনি ও সাকলায়েনকে ঘিরে বহুল আলোচিত ঘটনা। এ প্রেক্ষাপটে নতুন করে সামনে এসেছে পরীমনির আগের এক সাক্ষাৎকারে দেওয়া বক্তব্য।
২০২৪ সালের জুনে দেওয়া সেই সাক্ষাৎকারে পরীমনি দাবি করেছিলেন, গোলাম সাকলায়েন ব্যক্তিগত আক্রোশের শিকার হয়েছেন। তিনি বলেন, তাদের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা, সমালোচনা ও জল্পনা-কল্পনা হলেও প্রকৃত ঘটনা জানার চেষ্টা কেউ করেনি।
পরীমনির ভাষায়, ‘আমরা প্রেমে ছিলাম কি না, আমাদের সম্পর্কের প্রকৃতি কী ছিল, সেটা জানতে কেউ আগ্রহ দেখায়নি। না সাকলায়েনের কাছে, না আমার কাছে। বরং নানা ধরনের মনগড়া গল্পই বেশি প্রচার হয়েছে।’
তিনি আরও বলেন, কোনো সম্পর্ক কখনো একতরফা হয় না। কিন্তু তাদের সম্পর্ক নিয়ে যেসব অভিযোগ বা আলোচনা হয়েছে, সেখানে প্রকৃত সত্যের চেয়ে অনুমান ও গুঞ্জনই বেশি গুরুত্ব পেয়েছে।
সাক্ষাৎকারে পরীমনি জানান, সম্পর্কের সংজ্ঞা দেওয়ার আগেই তাদের ঘিরে এত বিতর্ক ও অপপ্রচার তৈরি হয়েছিল যে পরে এ বিষয়ে খোলাখুলি কথা বলার পরিবেশই আর অবশিষ্ট ছিল না। তাই তিনি বিষয়টি নিয়ে আর প্রকাশ্যে বিস্তারিত বলতে চাননি।
গোলাম সাকলায়েনের বিরুদ্ধে নেওয়া প্রশাসনিক ব্যবস্থার প্রসঙ্গেও প্রশ্ন তুলেছিলেন পরীমনি। তাঁর মতে, ঘটনাটিকে শুধু ব্যক্তিগত সম্পর্কের অভিযোগ দিয়ে ব্যাখ্যা করা ঠিক হবে না। এর পেছনে অন্য কোনো কারণ বা ব্যক্তিগত বিরোধও থাকতে পারে।
তিনি বলেন, ‘প্রেম বা সম্পর্ককে সামনে আনা হয়েছে ঠিকই, কিন্তু আমার বিশ্বাস, এর পেছনে আরও কিছু বিষয় ছিল। সাকলায়েনকে আমি একজন মেধাবী ও দক্ষ কর্মকর্তা হিসেবে দেখেছি। তাই তাঁর বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্ত আমাকে বিস্মিত করেছে।’
পরীমনি আরও দাবি করেন, সাকলায়েনের প্রতি অন্যায় করা হয়েছে এবং তিনি কোনো না কোনো ব্যক্তিগত আক্রোশের শিকার হয়েছেন। যদিও সেই আক্রোশের উৎস সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য তাঁর জানা নেই বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হয়েও চিত্রনায়িকা পরীমনির সঙ্গে নৈতিকতাবহির্ভূত ঘনিষ্ঠ সম্পর্কে জড়ানোর অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার আওতায় মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এই সিদ্ধান্তের পরই পরীমনির পুরোনো সাক্ষাৎকার ও বক্তব্য নতুন করে আলোচনায় আসে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au