খেলা

জিকোর কল্যাণে আবাহনীর সঙ্গে ড্র করেছে কিংস

  • 5:55 am - December 28, 2025
  • পঠিত হয়েছে:১০৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৮ ডিসেম্বর-নায়ক হওয়ার সুযোগ পেয়ে তা হাতছাড়া করেননি আনিসুর রহমান জিকো। জয় না পেলেও তার বীরত্বেই শেষ পর্যন্ত লিগে টানা দ্বিতীয় হার এড়িয়েছে বসুন্ধরা কিংস। এগিয়ে যাওয়ার পরও আবাহনীর বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে কিংস।

ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় পেনাল্টি সেভ করে দলকে বাঁচিয়েছেন জিকো।

৭০ মিনিটে সুলেমান দিয়াবাতের পেনাল্টি ঠেকিয়ে দেন কিংসের গোলরক্ষক। তাতে হ্যাটট্রিক মিসের সঙ্গে অনেকটা খলনায়ক বনে যান মালির স্ট্রাইকার। কেননা এর আগে জোড়া গোল করে আবাহনীকে সমতায় ফেরান তিনি। তবে শেষটা নিজের করে নিতে পারলেন না দিয়াবাতে।

ম্যাচের পঞ্চম মিনিটে লিড নেয় কিংস। ব্রাজিলিয়ান ডরিয়েলটনের পাস ধরে আবাহনীর গোলরক্ষককে পরাস্ত করেন রাকিব হোসেন। ১১ মিনিট পর কিংসের আনন্দ দ্বিগুণ করেন ইমানুয়েল সানডে। এবারের পাসটিও দেন ডরিয়েলটন।

২-০ লিডটা অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি কিংস। ম্যাচের ১৯ মিনিটে ব্যবধান কমায় আবাহনী। বক্সের মধ্যে মিরাজুল ইসলামকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পটকিকে স্কোর ২-১ করেন দিয়াবাতে। বিরতির পরপরেই দলকে সমতায় ফেরান মালির স্ট্রাইকার।

৫১ মিনিটে শেখ মোরসালিনের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে গোলরক্ষক জিকোকে পরাস্ত করেন দিয়াবাতে। দুই বার পরাস্ত করলেও শেষ হাসিটা ঠিকই হাসলেন জিকো। তাতে ২-২ গোলে সমতায় শেষ হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে বছরের ইতি টানে দুই দল। তবে ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষে আছে কিংস।

এই শাখার আরও খবর

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকালে বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেলবোর্ন, ২৩ জুলাই: মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে। জন্তর মন্তরে চলমান এই আন্দোলনে…

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর

মেলবোর্ন, ২৩ জুলাই: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে। বৃহস্পতিবার…

‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সামরিক হুমকির জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন,…

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের জোর গুঞ্জন, উত্তরসূরি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা

মেলবোর্ন, ২৩ জুলাই: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাকে…

সিজেপির বিক্ষোভে অচল দিল্লি, নিরাপত্তাজনিত কারণে একসঙ্গে বন্ধ ১৬টি মেট্রো স্টেশন

মেলবোর্ন, ২৩ জুলাই: ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভ আরও তীব্র হওয়ায় নিরাপত্তার স্বার্থে রাজধানীর ১৬টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে…

প্যারিসে উদ্ধার হলো সহযোগী ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন ধনকুবের ও দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের অন্যতম সহযোগী হিসেবে অভিযুক্ত ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ উদ্ধার করেছে ফরাসি কর্তৃপক্ষ।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au